ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

বাংলা সাহিত্য - ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 23 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
11
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
ক ১৭৬
খ ১৮৮
গ ১৯০
ঘ ১৭৮
সঠিক উত্তর: খ (১৮৮)
ব্যাখ্যা:
১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ২০০০ খিস্টাব্দ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। প্রথম বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবী ১৮৮ টি দেশ পালন করে।
12
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ’ পুরস্কার লাভ করেন-
ক জাফর ইকবাল
খ আবদুল্লাহ আল মুতি
গ আবুল মুনসুর আহমেদ
ঘ হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর: খ (আবদুল্লাহ আল মুতি)
ব্যাখ্যা:
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ পুরস্কার লাভ করেন - আবদুল্লাহ আল মুতি। আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
13
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য 'কলিঙ্গ' পুরস্কার লাভ করেন ----।
ক জাফর ইকবাল
খ আবদুল্লাহ আল মুতি
গ আবুল মনসুর আহমদ
ঘ হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর: খ (আবদুল্লাহ আল মুতি)
14
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
ক চাঁদের অমাবস্যা
খ চিলে কোঠার সেপাই
গ কালিন্দী
ঘ আরেক ফাল্গুন
সঠিক উত্তর: ঘ (আরেক ফাল্গুন)
ব্যাখ্যা:
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস "আরেক ফাল্গুন" নামক উপন্যাসটি।
15
২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ?
ক UNICEF
খ UNESCO
গ UNHCR
ঘ UNDP
সঠিক উত্তর: খ (UNESCO)
ব্যাখ্যা:
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়। বর্তমানে UNESCO এর সদস্য রাষ্ট্র ১৯৩ টি।
16
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
ক খাঁচায়
খ নবান্ন
গ ওষ্কার
ঘ জননী
সঠিক উত্তর: গ (ওষ্কার)
ব্যাখ্যা:
রশীদ হায়দারের ‘খাঁচায়’ (১৯৭৬) উপন্যাস বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে অবরুদ্ধ বাংলাদেশের মানুষের যন্ত্রণার কথা নিয়ে লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ ও উপন্যাস জননী। বিজন ভট্টাচার্যর ১৯৪৪ সালে লেখা পঞ্চাশের মন্বন্তর (ব্রিটিশ বাংলা প্রদেশের ১৯৪৩ সালের দুর্ভিক্ষ) নিয়ে রচিত একটি বাংলা নাটক হল নবান্ন । ওঙ্কার (১৯৭৫) ছফার দ্বিতীয় উপন্যাস যা ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
17
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
ক ১৬ ডিসেম্বর
খ ২১ ফেব্রুয়ারি
গ ১৭ মার্চ
ঘ ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর: খ (২১ ফেব্রুয়ারি)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের জনগণের ভাষা আন্দোলন এবং ভাষাশহীদদের স্মরণে পালিত দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে ঢাকায় কয়েকজন ছাত্র - জনতা পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের স্মরণে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে বলা হয় যে, যেহেতু ইউনেস্কোর উদ্দেশ্যসমূহের মূলে রয়েছে বিশ্বের ভাষাসমূহের পারস্পরিক সহঅবস্থান এবং যেহেতু বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মূর্ত ও বিমূর্ত সাংস্কৃতিক অভিব্যক্তি ও ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সেহেতু এ দিবসের স্বীকৃতি শুধু ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষাকেই উৎসাহিত করবে না, বরং বিশ্বে ভাষাগত ও সংস্কৃতিগত ঐতিহ্যের পূর্ণ সচেতনতার জাগরণও ঘটাবে এবং সমঝোতা, সহিষ্ণুতা ও মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক সংহতিকে উদ্বুদ্ধ করবে।
18
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটী?
ক চাদের অমাব্যশ্যা
খ চিলেকোঠার সেপাই
গ কালিন্দী
ঘ আরেক ফাল্গুন
সঠিক উত্তর: ঘ (আরেক ফাল্গুন)
ব্যাখ্যা:
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হলো আরেক ফাল্গুন। তা উল্লেখযোগ্য উপন্যাস হলো - হাজার বছর ধরে, বরফ গলা নদী ইত্যাদি।
19
ভাষা -আন্দোলনের ভিত্তিক উপন্যাস কোনটি/
ক খাঁচায়
খ নবান্ন
গ কোনোটিই নয়
ঘ জননী
সঠিক উত্তর: গ (কোনোটিই নয়)
ব্যাখ্যা:
'খাঁচায়' ও 'ওঙ্কার ' যথাক্রমে মুক্তিযুদ্ধ ও উনসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস। 'জননী' গ্রামীণ পটভূমিকায় রচিত সামাজিক উপন্যাস। 'নবান্ন ' দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পঞ্চাশের মন্বন্তর নিয়ে রচিত নাটক।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)