মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্য - মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 42 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5ের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------
ক
মহাকাব্যে
খ
পত্রকাব্যে
গ
সনেটে
ঘ
নাটকে
সঠিক উত্তর:
গ (সনেটে)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুর্দশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই কবিতাগুলিতে কবি চিত্তের ব্যকুলতা, স্বদেশ প্রেমিকতা ও আবেগ ধ্বনিত হয়েছে।
ে সনেট রচনার প্রবর্তক কে?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
মোহিতলাল মজুমদার
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ঘ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩) মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল। মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদনের শিক্ষারম্ভ হয়।
ের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
ক
মহাকাব্য
খ
পত্রকাব্য
গ
গীতিকাব্য
ঘ
সনেট
সঠিক উত্তর:
খ (পত্রকাব্য)
ব্যাখ্যা:
'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ক
ব্রজাঙ্গনা
খ
বীরাঙ্গনা
গ
হিমালয়
ঘ
বিলাতের পত্র
সঠিক উত্তর:
খ (বীরাঙ্গনা)
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা - কৃ্ষ্ণ বিষয়ক গীতিকাব্য। 'হিমালয়' জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর 'বিলাতের পত্র' ভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।
ের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-
ক
পত্রকাব্য
খ
মহাকাব্য
গ
খন্ড কবিতার সংকলন
ঘ
কাহিনীকাব্য
সঠিক উত্তর:
ঘ (কাহিনীকাব্য)
ব্যাখ্যা:
মহাভারতের সুন্দ ও উপ্সুন্দ কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাহিনীর নাম ‘তিলোত্তমাসম্ভব (১৮৬০) কাব্য। এটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
মাইকেল মধুসূদনের নাটক কোনটি ?
ক
শকুন্তলা
খ
ভদ্রার্জুন
গ
রাবণবধ
ঘ
শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
ঘ (শর্মিষ্ঠা)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের যাদুকর মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো হলো - শর্মিষ্ঠা (১৮৫৮), পদ্মবতী (১৮৬০), কৃষ্ণকুমারি (১৮৬১), মায়াকানন (১৮৭৪) প্রভৃতি। অন্যদিকে, ‘ভদ্রার্জুন তারাচরণ শিকদার রচিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। ‘শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম নাটকের বঙ্গানুবাদ এবং ‘রাবণ বধ কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত নাটক।
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
ক
কৃষ্ণকুমারী
খ
পদ্মাবতী
গ
অশ্রুমালা
ঘ
শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
গ (অশ্রুমালা)
ব্যাখ্যা:
কায়কোবাদের কাব্যগ্রন্থ: বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ) কুসুম কানন (১৮৭৩) অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য শিব মন্দির (১৯২১), অমিয় ধারা (১৯২৩), শ্মশানভষ্ম (১৯২৪)[৬] মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য। শ্মশান ভসন (১৯৩৮) প্রেমের রাণী (১৯৭০) প্রেম পারিজাত (১৯৭০)
ের জীবন কাল
ক
১৮০০-১৮২১
খ
১৮৬১-১৮৯৯
গ
১৮৯৯-১৯৭৫
ঘ
১৮২৪-১৮৭৩
সঠিক উত্তর:
ঘ (১৮২৪-১৮৭৩)
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল (১৮২৪ - ১৮৭৩) সাল
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)