রচয়িতা
বাংলা সাহিত্য - রচয়িতা সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 47 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5কারাগারের রোজনামচা’ গ্রন্তটির রচয়িতা কে?
ক
শেখ মুজিবুর রহমান
খ
সুফিয়া কামাল
গ
সৈয়দ শামসুল হক
ঘ
শেখ হাসিনা
সঠিক উত্তর:
ক (শেখ মুজিবুর রহমান)
ব্যাখ্যা:
'কারাগারের রোজনামচা' রচনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি তার দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ। এ গ্রন্হটি প্রকাশিত হয় ২০১৭ সালের ১৭ মার্চ।
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা?
ক
এমন মানব জমিন রইল, আবাদ করলে ফলতো সোনা
খ
পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ লেখা
গ
লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার
ঘ
যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে কিসের লেনাদেনা
সঠিক উত্তর:
গ (লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার)
ব্যাখ্যা:
অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (১৮৫৪ - ১৯২২) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। ' লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার' গানটি হাসান রাজার গাওয়া গান।
'আমারও পরাণ যাহা চায়' গানটির রচয়িতা কে?
ক
কবি শামসুর রাহমান
খ
জসীমউদ্দীন
গ
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
'আমারও পরাণ যাহা চায় - গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত আরাে কয়েকটি বিখ্যাত গান : আমি চিনি গাে চিনি তােমারে, আমি কান পেতে রই, পাগলা হাওয়ায় বাদল - দিনে।
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
ক
কবি জসীউদ্দীন
খ
মোহিতলাল মজুমদার
গ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম (২৫ মে[১] ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি", তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াযযিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা; ধূমকেতুর মতো সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দী, এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোটগল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল, এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্যবয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।
'বাউন্ডেলের আত্মকাহিনী' এর রচয়িতা __
ক
কাজী নজরুল ইসলাম
খ
কাজী ইমদাদুল হক
গ
কায়কোবাদ
ঘ
আবুল ফজল
সঠিক উত্তর:
ক (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
'দেয়াল' গ্রস্থটির রচয়িতা কে ?
ক
হুমায়ূন আহমেদ
খ
যাযাবর
গ
সেলিনা হোসেন
ঘ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ক (হুমায়ূন আহমেদ)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের দুজন উপন্যাসিক দেয়াল নামে উপন্যাস লিখেছেন দেয়াল - আবু জাফর শামসউদ্দীন। দেয়াল - হুমায়ুন আহমেদ।
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি" -চরণ দুটির রচয়িতা কে?
ক
চণ্ডীচরণ মুনশী
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
মদনমোহন তর্কালঙ্কার
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ (মদনমোহন তর্কালঙ্কার)
ব্যাখ্যা:
মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগে' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
'গীতগোবিন্দ' - এর রচয়িতা কে?
ক
কৃত্তিবাস
খ
জয়দেব
গ
দ্বিজ বংশী দাস
ঘ
কাশীরাম দাস
সঠিক উত্তর:
খ (জয়দেব)
ব্যাখ্যা:
কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা। সংস্কৃত কাব্য গীতগোবিন্দের অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলি থেকেই বলে ধারণা করা হয়। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে। তার নামে সেখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। তার পিতার নাম ভোজদেব ও মাতার নাম বামাদেবী। তবে অপর মতে জয়দেব ভারতের উড়িষ্যা প্রদেশের পুরীর নিকটবর্তী কেন্দ্রবিল্ব শাসনের ব্রাহ্মণ পরিবারের মানুষ ছিলেন৷ স্বয়ং জয়দেব লিখেছিলেন "কেন্দবিল্ব সমুদ্র সম্ভব"৷ উড়িষ্যা ও দাক্ষিণাত্যর সংস্কৃৃতিতে জয়দেবের প্রভাব অনস্বীকার্য৷
'সোনালী কাবিন ' এর রচয়িতা কে?
ক
হাসান হাফিজুর রহমান
খ
আল মাহমুদ
গ
শক্তি চট্রোপাধ্যায়
ঘ
হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
খ (আল মাহমুদ)
ব্যাখ্যা:
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে । তিনি বাংলাদেশের স্বাধীনতা - পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২ - ১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৫০ - এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন।লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।[৬] কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা -
ক
রামনারায়ণ তর্করত্ন
খ
কৃষ্ণচন্দ্র মজুমদার
গ
মদনমোহন তর্কালঙ্কার
ঘ
বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
গ (মদনমোহন তর্কালঙ্কার)
ব্যাখ্যা:
মদনমোহন তর্কলঙ্কারের কিছু বিখ্যাত পঙক্তিঃ পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)