লেখক

বাংলা সাহিত্য - লেখক সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 141 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 15
11
নেমেসিস এর লেখক কে?
ক নুরুল মোমেন
খ মুনীর চৌধুরী
গ আসকার ইবনে শাইখ
ঘ সেলিম আল দীন
সঠিক উত্তর: ক (নুরুল মোমেন)
ব্যাখ্যা:
"নেমেসিস" নাটকটির রচয়িতা নুরুল মোমেন। নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তার রচিত অন্যান্য নাটকগুলো হলো - রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলো ছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি। ‘নেমেসিস তার এক চরিত্রবিশিষ্ট একটি উল্লেখযোগ্য নাটক।
12
'চাচা কাহিনী'র লেখক কে?
ক সৈয়দ শামসুল হক
খ সৈয়দ মুজতবা আলী
গ ফররুখ আহমদ
ঘ শওকত ওসমান
সঠিক উত্তর: খ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
‘চাচা কাহিনি রম্যরচনাটি সৈয়দ মুজতবা আলী রচনা করেন। তার আরেকটি বিখ্যাত রম্যরচনার নাম ‘পঞ্চতন্ত্র। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে - ‘খেলারাম খেলে যা, ‘এক মহিলার ছবি ইত্যাদি। ‘পায়ের আওয়াজ পাওয়া যায় তার বিখ্যাত কাব্যনাট্য। শওকত ওস্মানের বিখ্যাত উপন্যাস হচ্ছে - ‘বনি আদম, ‘জাহান্নাম হইতে বিদায়, ‘জলাংগী, ‘ক্রীতদাসের হাসি ইত্যাদি। ফররুখ আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - ‘সাত সাগরের মাঝি, ‘সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, ‘হাতেমতায়ী। তার সনেট সংকলনের নাম ‘মুহূর্তের কবিতা।
13
”ছাপান্ন হাজার বর্গমাইল” গ্রন্থের লেখক কে?
ক সৈয়দ শামসুল হক
খ শামসুর রহমান
গ হুমায়ন আজাদ
ঘ আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর: গ (হুমায়ন আজাদ)
ব্যাখ্যা:
হুমায়ুন আজাদ মূলত লেখক ও অধ্যাপক হিসেবে পরিচিত। তিনি প্রথাবিরোধী, ধর্মীয় মৌলবাদীদের মুখোশ উন্মোচনকারী, লৈঙ্গিক বৈষ্যম্য বিশ্বাসহীন লেখক। তার রচিত অন্যান্য গ্রন্থ - কবিতাঃ অলৌকিক ইষ্টিমার। উপন্যাসঃ রাজনীতিবিদ্গণ, পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি।
14
রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
ক আলমাহমুদ
খ আবুল মনসুর আহমদ
গ আব্দুল কাদের
ঘ আব্দুল করিম সাহিত্য বিশারদ
সঠিক উত্তর: খ (আবুল মনসুর আহমদ)
ব্যাখ্যা:
আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
15
”চাচা কাহিনীর” লেখক কে?
ক সৈয়দ শামসুল হক
খ শওকত ওসমান
গ ফররুখ আহমেদ
ঘ মুজতবা আলী
সঠিক উত্তর: ঘ (মুজতবা আলী)
ব্যাখ্যা:
ক. আধুনিক কবি - সাহিত্যিকদের মধ্যে সৈয়দ শামসুল হক অন্যতম। তার বিখ্যাত গ্রস্থ ‘নিষিদ্ধ লোবান। গ. শওকত ওসমানের বিখ্যাত গ্রস্থ ‘ক্রীতদাসের হাসি। খ. সরস, মাজিত, বৃদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক ষৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ - রসকিতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। ‘চাচ কাহিনী (১৯৫৯) তার বিখ্যাত গ্রস্থ। ঘ. মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদ। তার শ্রেষ্ঠ কাব্যগ্রস্থ ‘সাত সাগেরের মাঝি (১৯৪৪)।
16
”নেমেসিস” নাট্যগ্রন্থের লেখক কে?
ক ইব্রাহিম খাঁ
খ আসকার ইবনে শাইখ
গ মুনীর চৌধুরী
ঘ নুরুল মোমেন
সঠিক উত্তর: ঘ (নুরুল মোমেন)
ব্যাখ্যা:
"নেমেসিস" নাটকটি নরুল মোমেন এর। এই নাটকে তিনি পঞ্চাশের মন্বন্তরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
17
”বাংলাদেশ স্বপ্ন দেখে” গ্রন্থটির লেখক কে ?
ক সুফিয়া কামাল
খ সৈয়দ শামসুল হক
গ শামসুর রাহমান
ঘ নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর: গ (শামসুর রাহমান)
ব্যাখ্যা:
' বাংলাদেশের সপ্ন দেখে' শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোটা কেমন অনল।
18
'নামহীন গোত্রহীন' গ্রন্থের লেখক-
ক শওকত আলী
খ হাসান আজিজুল হক
গ আখতারুজ্জামান ইলিয়াস
ঘ শাহেদ আলী
সঠিক উত্তর: খ (হাসান আজিজুল হক)
ব্যাখ্যা:
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ " নামহীন গোত্রহীন"। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ : আত্নাজ ও একটি করবী গাছ, সমুদ্রের সপ্নঃ শীতের অরন্য, জীবন ঘষে আগুণ, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি।
19
বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?
ক হুমায়ূন আহমেদ
খ হুমায়ূন আজাদ
গ আবদুল্লাহ আল- মুতি
ঘ রশীদ করিম
সঠিক উত্তর: গ (আবদুল্লাহ আল- মুতি)
ব্যাখ্যা:
বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক আবদুল্লাহ আল - মুতি। আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
20
'দৃষ্টিপাত ' -লেখক 'যাযাবর' এর প্রকৃত নাম কি?
ক ভূদেব মুখোপাধ্যায়
খ আশুতোষ মুখোপাধ্যায়
গ নারায়ণ মুখোপাধ্যায়
ঘ বিনয় মুখোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (বিনয় মুখোপাধ্যায়)
ব্যাখ্যা:
'দৃষ্টিপাত ' - লেখক 'যাযাবর' এর প্রকৃত নাম বিনয় মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে সম্ভবত সর্বপ্রথম ক্রিকেট নিয়ে গ্রন্থ রচনা করেন বিনয় কুমার মুখোপাধ্যায় । বাংলার পাঠকসমাজে তিনি "যাযাবর" নামে তিনি অধিক পরিচিত । "যাযাবর" হল বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বিনয় কুমার মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গীতিকার এবং সাংবাদিক । এই শ্রদ্ধেয় সাহিত্যিক 1908 সালে জানুয়ারী মাসের 10 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার ফেগুনামার গ্রামে ভুমিষ্ঠ হন । এই শ্রদ্ধেয় সাহিত্যিকের পিতার নাম হল ফণীভূষণ মুখোপাধ্যায় এবং মাতার নাম হল মনোরমা দেবী ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)