শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা সাহিত্য - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 23 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
ক
দৃষ্টিহীন
খ
অনিলা দেবী
গ
নীল লোহিত
ঘ
যাযাবর
সঠিক উত্তর:
খ (অনিলা দেবী)
ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম 'অনিলা দেবী'। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম 'দৃষ্টিহীন'। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যযাবর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীল লোহিত।
'অন্নদা দিদি ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
ক
গৃহদাহ
খ
শ্রীকান্ত
গ
দত্ত
ঘ
চরিত্রহীন
সঠিক উত্তর:
খ (শ্রীকান্ত)
ব্যাখ্যা:
অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস "শ্রীকান্ত "। উল্লেখযোগ্য চরিত্র শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, রাজলক্ষ্মী, অভয়া, রোহিণী, যদুনাথ ইত্যাদি।
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক
কপালকুন্ডলা
খ
কৃষ্ণকান্তের উইল
গ
গৃহদাহ্
ঘ
বিষাদ সিন্ধু
সঠিক উত্তর:
গ (গৃহদাহ্)
ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের একটি উপন্যাস - গৃহদাহ। এ উপন্যাসটি মাসিক "ভারতবর্ষ " পত্রিকায় প্রকাশিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র হলো - মহিম, অচলা, সুরেশ, মৃণাল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি .লিট ডিগ্রি প্রদান করে-
ক
কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়
খ
কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ
আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ
ঢাকা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ঘ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট লাভ করেন। এবং ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার লাভ করে। সঠিক উত্তর - ঢাকা বিশ্ববিদ্যালয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
ক
শ্রীকান্ত
খ
শেষপ্রশ্ন
গ
পল্লী সমাজ
ঘ
গৃহদাহ
সঠিক উত্তর:
ঘ (গৃহদাহ)
ব্যাখ্যা:
গৃহদাহ উপন্যাসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'গৃহদাহ' উপন্যাসে মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ - বিকর্ষণ কেন্দ্রীয় উপকরণ হিসেবে উপজীব্য করা হয়েছে। বিবাহ - বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনী ও সমস্যা এতে তুলে ধরা হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন?
ক
পদ্মাবতী
খ
ব্যথারদান
গ
চরিত্রহীন
ঘ
উন্নতজীবন
সঠিক উত্তর:
গ (চরিত্রহীন)
ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বিষয় হলো "চরিত্রহীন"। পদ্মাবতী - আলাওল এর লেখা। ব্যাথারদান - কাজী নজরুল ইসলাম এর লেখা। উন্নতজীবন - ডা. লুৎফর রহমান।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?
ক
হানি
খ
ভক্তপসাদ
গ
হায়ওয়ান আলী
ঘ
গফুর
সঠিক উত্তর:
ঘ (গফুর)
ব্যাখ্যা:
কথাশিল্পী শরৎচন্দ্রের বিখ্যাত গল্প হলো - মহেশ, বিলাসী, সতী, মামলার ফল, রামের সুমতি, মেজদিদি, ছবি, বিন্দুর ছেলে প্রভৃতি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক
দেবদাস
খ
শ্রীকান্ত
গ
চরিত্রহীন
ঘ
গৃহদাহ
সঠিক উত্তর:
খ (শ্রীকান্ত)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ রচনা "শ্রীকান্ত "। চার খন্ডে বিভক্ত এটি লেখকের আত্নচরিতমূলক উপন্যাস। প্রথম খন্ড ১৯১৭, ২য় খন্ড ১৯১৮, ৩য় খন্ড ১৯২৭ এবং ৪র্থ খন্ড ১৯৩৩ সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। তার রচিত "দেবদাস", গৃহদাহ, চরিত্রহীন, উপন্যাসে সামাজিক দ্বন্দ্ব মূলক বা সমাজ অননুমোদিত প্রেমের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে?
ক
সম্মানসূচক ডি. লিট
খ
সম্মানসূচক পি.এইচ. ডি
গ
সম্মানসূচক ডিএসসি
ঘ
সম্মানসূচক ডি. ফিল
সঠিক উত্তর:
ক (সম্মানসূচক ডি. লিট)
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি - লিট ডিগ্রি প্রদান করে।
নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক-
ক
সংঙ্গীতজ্ঞ
খ
নাট্যকার
গ
চিত্রশিল্পী
ঘ
গীতিকার
সঠিক উত্তর:
খ (নাট্যকার)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)