শামসুর রাহমান

বাংলা সাহিত্য - শামসুর রাহমান সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 15 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
শামসুর রাহমান এর প্রথম কাব্যগ্রন্থ
ক প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
খ সোনালী কাবিন
গ লোক- লোকান্তর
ঘ নিজ বাসভূমে
সঠিক উত্তর: ক (প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে)
ব্যাখ্যা:
শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন।
2
'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থটি কার লেখা ?
ক সিকান্দার আবু জাফর
খ শামসুর রহমান
গ সৈয়দ শামসুল হক
ঘ আল মাহমুদ
সঠিক উত্তর: খ (শামসুর রহমান)
ব্যাখ্যা:
রাহমান, শামসুর (১৯২৯ - ২০০৬) কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। কবির পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন। শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত
3
কোনটি শামসুর রাহমানের কাব্য?
ক রৌদ্র করোটিতে
খ ছায়াহরিণ
গ সাঁঝের মায়া
ঘ রাখালী
সঠিক উত্তর: ক (রৌদ্র করোটিতে)
ব্যাখ্যা:
শামসুর রাহমানের কাব্যের নাম ‘রৌদ্র করোটিতে এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। ‘রাখালী পল্লীকরি জসীমুদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। ‘সাঝের মায়া বেগম সুফিয়া কামাল রচনা করেন।
4
কোনটি শামসুর রাহমানের রচনা?
ক নিরন্তন ঘন্টাধ্বনি
খ নিরালোক দিব্যরথ
গ নির্বাণ
ঘ নির্জন স্বাক্ষর
সঠিক উত্তর: খ (নিরালোক দিব্যরথ)
ব্যাখ্যা:
শামসুর রাহমানের রচনা নিরালোক দিব্যরথ। শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) রৌদ্র করোটিতে (১৯৬৩) বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) নিরালোকে দিব্যরথ (১৯৬৮) নিজ বাসভূমে (১৯৭০) বন্দী শিবির থেকে (১৯৭২) দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩) ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)
5
কবি শামসুর রাহমানের সময়কাল-
ক ১৯২৯-২০০৫
খ ১৯২৮-২০০৬
গ কোনোটি নয়
ঘ ১৯২৯-২০০৬
সঠিক উত্তর: ঘ (১৯২৯-২০০৬)
ব্যাখ্যা:
কবি শামসুর রাহমানের সময়কাল হলো ১৯২৯ - ২০০৬। শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
6
শামসুর রাহমানের আত্মজীবনী-
ক হৃদয়ে আমার পৃথিবীর আলো
খ বন্দীশিবির থেকে
গ কালের ধূলোয় লেখা
ঘ নিজ বাসভূমে
সঠিক উত্তর: গ (কালের ধূলোয় লেখা)
ব্যাখ্যা:
শামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই – তার কবিতা — তার লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাঙলা সাহিত্যের অন্যতম প্রধান কবি – একথা সর্বজন স্বীকত । ‘ কালের ধুলোয় লেখা তাঁর আত্মজীবনীতে রাজনীতি , অর্থনীতি , সাহিত্য - সংস্কৃতি শুধু নয় , বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ - সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে তার কাব্যসত্তার ভেতর - বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চান নি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে ।
7
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ?
ক এলাটিং বেলাটিং
খ রৌদ্র করোটিতে
গ পারাপার
ঘ নিজ বাসভূমে
সঠিক উত্তর: গ (পারাপার)
ব্যাখ্যা:
শামসুর রহমানের রচিত নয় - "পারাপার "। "রৌদ্র করোটিতে" ও "নিজ বাসভূমে " শামসুর রহমানের দুটি কাব্যগ্রন্থ। অন্যদিকে "এলাটিং বেলাটিং" তার রচিত শিশুতোষ গ্রন্থ।
8
শামসুর রাহমানের কাব্য-
ক লোক- লোকান্তর
খ উত্তরাধিকার
গ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ঘ সহসা- সচকিত
সঠিক উত্তর: গ (প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে)
ব্যাখ্যা:
শামসুর রহমানএর কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়
9
নিচের কোনটি শামসুর রহমানের কবিতা?
ক আসাদের শার্ট
খ কবর
গ সাম্যবাদী
ঘ হুলিয়া
সঠিক উত্তর: ক (আসাদের শার্ট)
ব্যাখ্যা:
বাংলাদেশের শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম " প্রথম গান", দ্বিতীয় মৃত্যুর আগে, ( ১৯৬০)। তিনি "বন্দি শিবির থেকে "( ১৯৭২) কাব্য লিখে খ্যাতি অর্জন করেন। "আসাদের শার্ট " তার রচিত কবিতা।
10
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে-
ক আর্ত শব্দাবলী
খ নিরালোকে দিব্যরথ
গ হৃদয়ে জনপদে
ঘ সোনালী কাবিন
সঠিক উত্তর: খ (নিরালোকে দিব্যরথ)
ব্যাখ্যা:
'নিরালোকে দিব্যরথ' কাব্যটি শামসুর রহমান রচিত। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হল রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে ইত্যাদি। 'আর্ত শর্তাবলী' ও 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে: হাসান হাফিজুর রহমান ও আল মাহমুদ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)