আবহাওয়া ও জলবায়ু
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত MCQ। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য নিয়ে প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কোন জেলা ভূকম্পনীয় অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত নয়?
ক
রংপুর
খ
সিলেট
গ
ময়মনসিংহ
ঘ
দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ (দিনাজপুর)
ব্যাখ্যা:
ভূকম্পনীয় অঞ্চল-১ হলো অধিক ভূমিকল্প প্রবণ অঞ্চল। বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ উত্তর ও উত্তর পূর্বাঞ্চল অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত।
ঘুর্ণিঝড় গোর্কি কোথায় সংঘটিত হয়েছিলো?
ক
সন্দ্বীপ
খ
ভোলা
গ
সুনামগঞ্জ
ঘ
পটুয়াখলী
সঠিক উত্তর:
খ (ভোলা)
ব্যাখ্যা:
১৯৭০ সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ-এর দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এই ঘুর্ণিঝড়টি গোর্কি, ১৯৭০ নামে পরিচিত।
ম্যারি এ্যান কত সালে সংগঠিত ঘুর্ণিঝড়?
ক
১৯৮৯
খ
১৯৯১
গ
১৯৯৫
ঘ
১৯৯৭
সঠিক উত্তর:
খ (১৯৯১)
ব্যাখ্যা:
ম্যারি এ্যান ১৯৯১ সালের ১৯ এপ্রিলে সংগঠিত হওয়া শতাব্দীর অন্যতম প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়।
নদীবন্দরের জন্য সতর্ক সংকেত কতটি?
ক
৫
খ
৬
গ
৭
ঘ
৮
সঠিক উত্তর:
খ (৬)
ব্যাখ্যা:
পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সতর্ক সংকেত বর্তমানে ৮ টি। নদীবন্দরের জন্য এই সতর্ক সংকেত ৬ টি এবং সমুদ্রবন্দরের জন্য ৮ টি। ১ এপ্রিল, ২০১০ তারিখ থেকে পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সতর্ক সংকেতটি কর্যকর করা হয়।
বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়?
ক
সুনামগঞ্জ
খ
নাটোর
গ
লালমনিরহাট
ঘ
নোয়াখালী
সঠিক উত্তর:
ক (সুনামগঞ্জ)
ব্যাখ্যা:
বাংলাসেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায়। দেশের ১৩ তম প্রাকৃতিক দুর্যোগ হলো বজ্রপাত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১৭ মে, ২০১৬ তারিখে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষনা করে।
বাংলাদেশে এফ সি ডি আই প্রকল্পের উদ্দেশ্য-
ক
বন্য নিয়ন্ত্রণ
খ
খাল কাটা
গ
ভূমি পরিমাপ
ঘ
পুবর্বাসন
সঠিক উত্তর:
ক (বন্য নিয়ন্ত্রণ)
ব্যাখ্যা:
বাংলাদেশে এফ সি ডি আই প্রকল্পের উদ্দেশ্য ৩টি- বন্যা নিয়ন্ত্রণ, পানি সেচ এবং পানি নিষ্কাশন।
The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) উদ্যোগ গ্রহণকারী সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়?
ক
নেপাল
খ
ভারত
গ
সুইডেন
ঘ
জাপান
সঠিক উত্তর:
ঘ (জাপান)
ব্যাখ্যা:
The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) হলো ১৪ - ১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ । দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য ।
সালফার ডাই অক্সাইড বাতাসে আসে কোন জ্বালানি পোড়ালে?
ক
পেট্রোল
খ
ডিজেল
গ
অকটেন
ঘ
সিএনজি
সঠিক উত্তর:
খ (ডিজেল)
ব্যাখ্যা:
ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য C13 থেকে C18 পর্যন্ত। ডিজেলকে পোড়ালে সালফার ডাই -অক্সাইড তৈরি হয় । অন্যদিকে পেট্রোল, অকটেন , সিএনজিকে জ্বালানি রুপে পোড়ালে কার্বন ডাই - অক্সাইড গ্যাস তৈরি হয় । এদের কার্বন শিকলের দৈর্ঘ্য হলো প্রেট্রোল = C5 থেকে C12 অকটেন = C8 এবং সিএন (Compressed Natural Gas= C1) যা ডিজেলের তুলনায় ছোট শিকল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি?
ক
২
খ
৩
গ
৪
ঘ
৫
সঠিক উত্তর:
ক (২)
ব্যাখ্যা:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র ২ টি। যথা- Storm Warning Center (ঢাকা), Meteorological and Geophysical Center (চট্টগ্রাম)।
বাংলাদেশে বর্তমানে আবহাওয়া এবং হাইড্রোলজিকেল রাডার স্টেশন কতটি?
ক
৩
খ
৪
গ
৫
ঘ
৬
সঠিক উত্তর:
গ (৫)
ব্যাখ্যা:
বাংলাদেশে বর্তমানে আবহাওয়া এবং হাইড্রোলজিকেল রাডার স্টেশন ৫ টি। যথা- ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া এবং মৌলভীবাজার।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)