ক্রীড়া
বাংলাদেশের ক্রীড়া সম্পর্কিত MCQ। ক্রিকেট, ফুটবল ও বিভিন্ন খেলাধুলায় বাংলাদেশের সাফল্য নিয়ে প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হন কে?
ক
সোহাগ গাজী
খ
মোস্তাফিজুর রহমান
গ
সাকিল আল হাসান
ঘ
তামিম ইকবাল
সঠিক উত্তর:
খ (মোস্তাফিজুর রহমান)
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক শতকের মালিক কে?
ক
মুশফিকুর রহিম
খ
তামিম ইকবাল
গ
মমিনুল হক
ঘ
সাকিব আল হাসান
সঠিক উত্তর:
গ (মমিনুল হক)
ব্যাখ্যা:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক শতকের মালিক মমিনুল হক। ১১টি শতকের মালিক।
অতি সম্প্রতি বাংলাদেশ কিশোরী ফুটবল দল Jockey CGI Youth Football Tournament এ চ্যাম্পিয়ন হয়েছে। Tournament টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
ক
শ্রীলংকা
খ
মালয়েশিয়া
গ
থাইল্যাল্ড
ঘ
হংকং
সঠিক উত্তর:
ঘ (হংকং)
বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
ক
পাকিস্থান
খ
ভারত
গ
জিম্বাবুয়ে
ঘ
নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
খ (ভারত)
ব্যাখ্যা:
২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ১০০ তম ম্যাচে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ওয়ান ডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে ১৫ রানে জয় পায় বাংলাদেশ।
World Food Program(WEP) শুভেচ্ছাদূত হন কে?
ক
মোসাদ্দেক হোসেন
খ
তামিম ইকবাল
গ
মোহাম্মদ আশরাফুল
ঘ
মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
খ (তামিম ইকবাল)
২০২০ সালে বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান -
ক
তামিম ইকবাল
খ
মুশফিকুর রহিম
গ
সাকিব আল হাসান
ঘ
লিটন দাস
সঠিক উত্তর:
ঘ (লিটন দাস)
ব্যাখ্যা:
বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস। ২০২০ সালের ৬ মার্চ সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি ১৪৩ বলে ১৭৬ রান করেন যা বাংলাদেশের যেকোন ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক। এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো তামিম ইকবালের (১৫৮ রান)।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে -
ক
১৫ জুন ,১৯৯৭
খ
২৬ জুন,১৯৯৭
গ
১৫ জুলাই,১৯৯৯
ঘ
২৭ জুলাই ,১৯৯৯
সঠিক উত্তর:
ক (১৫ জুন ,১৯৯৭)
বিশ্বকাপে বাংলাদেশের মোট সেঞ্চুরি -
ক
০৯ টি
খ
৪ টি
গ
৫ টি
ঘ
০৮ টি
সঠিক উত্তর:
গ (৫ টি)
ব্যাখ্যা:
বিশ্বকাপে বাংলাদেশের মোট সেঞ্চুরি সংখ্যা ৫ টি। প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ ২০১৫ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস রচনার ম্যাচে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেন তিনি।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথম জয়লাভ করে কততম টেস্টে ?
ক
২৫ তম
খ
৩০ তম
গ
৩৫ তম
ঘ
৪০ তম
সঠিক উত্তর:
গ (৩৫ তম)
ব্যাখ্যা:
২০০৫ সালে ৩৫ তম টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানে প্রথম জয়লাভ করে। বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২০০০ সালে।
১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ কত উইকেটের ব্যবধানে জয়লাভ করে?
ক
৩ উইকেট
খ
৪ উইকেট
গ
৫ উইকেট
ঘ
৬ উইকেট
সঠিক উত্তর:
ক (৩ উইকেট)
ব্যাখ্যা:
১৭ জানুয়ারী ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০। এতে ৯ ফেব্রুয়ারী ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল প্রথম বারের মতো শিরোপা লাভ করে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)