জনসংখ্যা
বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত MCQ। জনঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও বাংলাদেশের আদমশুমারি তথ্য নিয়ে প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1পরিবর্তনের নিয়ামক নয়-
ক
জন্ম
খ
মৃত্যু
গ
অভিবাসন
ঘ
শিক্ষা
সঠিক উত্তর:
ঘ (শিক্ষা)
বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় কবে ?
ক
১৯৭৩ সালে
খ
১৯৭৮ সালে
গ
১৯৮০ সালে
ঘ
১৯৯২ সালে
সঠিক উত্তর:
গ (১৯৮০ সালে)
ব্যাখ্যা:
বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় ১৯৮০ সালে। যে সকল সহরে জনসংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটির বেশী , সেগুলোকে মেগা সিটি হিসাবে আখ্যায়িত করা হয়। ঢাকা বিশ্বের ৯ম মেগাসিটি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বর্তমান দেশে ডাক্তারপ্রতি জনসংখ্যা কতজন?
ক
২১৫৮৫
খ
১৭২৪
গ
২৩৭০ ৩
ঘ
৫২০
সঠিক উত্তর:
খ (১৭২৪)
ব্যাখ্যা:
অর্থনৈতিক সমীক্ষা হলো বাংলাদেশের চলতি ও পূর্ববর্তী অর্থবছরসমূহের সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মূল তথ্য-উপাত্তের সমন্বয়ে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রতি বছর জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে এই সমীক্ষা প্রকাশ করা হয়। বাজেটের পটভূমি হিসেবে দেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরাই যার উদ্দেশ্য। তবে সমীক্ষার মূল লক্ষ্য হচ্ছে সমষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি উপস্থাপন ও পর্যালোচনা। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বর্তমান দেশে ডাক্তারপ্রতি জনসংখ্যা ১৭২৪, জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লক্ষ, জনসংখ্যার ঘনত্ব ১,১২৫। দারিদ্রের হার ২০.২৫, চরম দারিদ্র্যের হার ১০.৫।
অবিভক্ত বাংলায় কার সময়ে প্রথম আদমশুমারি হয়?
ক
লর্ড রিপন
খ
লর্ড মেয়ার
গ
লর্ড ক্যানিং
ঘ
লর্ড কার্জন
সঠিক উত্তর:
খ (লর্ড মেয়ার)
ব্যাখ্যা:
অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার হার কত শতাংশ?
ক
৫৫.৬ শতাংশ
খ
৫৮.২ শতাংশ
গ
৬০ শতাংশ
ঘ
৬৩.৩ শতাংশ
সঠিক উত্তর:
ঘ (৬৩.৩ শতাংশ)
ব্যাখ্যা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2018 অনুসারে বাংলাদেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার হার ৬৩.৩ শতাংশ।
বিবিএস পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে জত জন মানুষ বাস করে?
ক
১০৭৭ জন
খ
১১১৬ জন
গ
১১৯০ জন
ঘ
১২১৫ জন
সঠিক উত্তর:
খ (১১১৬ জন)
ব্যাখ্যা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১১৬ জন।
বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
ক
৩১
খ
২৭
গ
২৯
ঘ
২৮
সঠিক উত্তর:
ঘ (২৮)
ব্যাখ্যা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2018 অনুসারে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২৯। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২৮।
বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত বছর?
ক
৭২.৮
খ
৭০.৮
গ
৭৩.৮
ঘ
৬৯.৮
সঠিক উত্তর:
ক (৭২.৮)
ব্যাখ্যা:
বিবিএস SVRS Report-2020 (প্রকাশ কাল - ২৮ জুন, ২০২১) অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল: - জাতীয় : ৭২.৮ বছর - পুরুষ : ৭১.২ বছর - নারী : ৭৪.৫ বছর। এক লাখ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার: - জাতীয় পর্যায়ে : ১৬৩ জন। - গ্রামাঞ্চলে : ১৭৮ জন - শহরাঞ্চলে : ১৩৮ জন। বিভিন্ন বয়সী শিশু মৃত্যুহার: - ৫ বছর বয়সী : ২৮ - ১ বছর বয়সী : ২১ - ১ মাস বয়সী : ১৫। নারী-পুরুষ জনসংখ্যার অনুপাত ১০০ : ১০০.২।
কোন মন্ত্রণালয়ের অধীনে আদমশুমারি পরিচালিত হয়?
ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ
স্বাস্থ্য মন্ত্রণালয়
গ
পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ
প্রধানমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
গ (পরিকল্পনা মন্ত্রণালয়)
ব্যাখ্যা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি পরিচালনা করে থাকে। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ অনুযায়ী বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে কততম?
ক
৬ষ্ঠ
খ
৭ম
গ
৮ম
ঘ
৯ম
সঠিক উত্তর:
গ (৮ম)
ব্যাখ্যা:
জাতিসংঘ জনসংখ্যা তহবিল প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০১৯ অনুসারে, - বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৮১ লক্ষ। - জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম। - এশিয়ায় ৫ম - মুসলিম বিশ্বে ৪র্থ - এবং দক্ষিণ এশিয়ায় ৩য়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)