জাতীয় অর্জন
বাংলাদেশের জাতীয় অর্জন সম্পর্কিত MCQ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য ও অর্জন।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1সম্প্রতি কোথায় বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
ক
যুক্তরাজ্য
খ
ইতালি
গ
যুক্তরাষ্ট্র
ঘ
জার্মানি
সঠিক উত্তর:
ক (যুক্তরাজ্য)
২১ শে ফ্রেব্রুয়ারিতে শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে কত সাল থেকে?
ক
১৯৫৬
খ
১৯৫৩
গ
১৯৫২
ঘ
১৯৪৮
সঠিক উত্তর:
খ (১৯৫৩)
ঢাকা মসলিনের লন্ডনে শেষ প্রদর্শনী হয়েছিল কত সালে?
ক
১৮৪৮
খ
১৯৪৮
গ
১৯৫১
ঘ
১৮৫১
সঠিক উত্তর:
ঘ (১৮৫১)
বাংলাদেশের ওষুধ রপ্তানী হয়-
ক
১৪০ টি দেশে
খ
১৪৮ টি দেশে
গ
১৫০ টি দেশে
ঘ
১৬০ টি দেশে
সঠিক উত্তর:
খ (১৪৮ টি দেশে)
নাইকো মামলায় জয়ের ফলে বাংলাদেশ ক্ষতিপূরন পাবে-
ক
২০০০ কোটি টাকা
খ
৩০০০ কোটি টাকা
গ
৮০০০ কোটি টাকা
ঘ
১০,০০০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ (৮০০০ কোটি টাকা)
ব্যাখ্যা:
নাইকোঃ কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি মামলার বিষয়ঃ টেংরাটিলা গযাস ক্ষেত্রে বিস্ফোরনের রায় দিয়েছে ঃ ইকসিড(ICSID) ২৮ ফেব্রুয়ারি,২০২০
স্কাই ট্রেনের আবিষ্কার যে বাংলাদেশী-
ক
আব্দুস সোবাহান
খ
আতাউল করিম
গ
ড.হাসান শহীদ
ঘ
ড. জাফর আহমেদ
সঠিক উত্তর:
খ (আতাউল করিম)
ব্যাখ্যা:
ভাসমান ট্রেন আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. আতাউল করিম। ট্রেনটি চলার সময় ভূমিতে স্পর্শ করবে না। এই ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে বিএসসি (সম্মান) পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
নিচের কোনটি জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস-২০২০ লাভ করে?
ক
দুর্নীতি দমন কমিশন
খ
বিএসটিআই
গ
ভূমি মন্ত্রণালয়
ঘ
আইসিসিডিআরবি
সঠিক উত্তর:
গ (ভূমি মন্ত্রণালয়)
ব্যাখ্যা:
জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় 'ই-মিউটেশন' কার্যক্রমের জন্য ‘স্বচ্ছ ও জবাবদিহি সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে 'ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০' পেয়েছে।
প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে?
ক
ব্রজেন দাস
খ
ওয়াসফিয়া নাজনীন
গ
মুসা ইব্রাহিম
ঘ
শেরপা তেনজিং
সঠিক উত্তর:
গ (মুসা ইব্রাহিম)
ব্যাখ্যা:
প্রথম বাংলাদেশী হিসেবে লালমনিরহাট জেলার মুসা ইব্রাহিম 2010 সালের 23 মে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করার মর্যাদা লাভ করেন। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী লক্ষীপুরের নিশাত মজুমদার।
বাংলাদেশের স্কয়ার কোথায় অবস্থিত?
ক
কঙ্গো
খ
লাইবেরিয়া
গ
হাইতি
ঘ
জিবুতি
সঠিক উত্তর:
খ (লাইবেরিয়া)
ব্যাখ্যা:
২০০৩ সাল থেকে জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী লাইবেরিয়ায় কাজ করে চলেছে। লাইবেরীয়দেরকে বিনামূল্যে স্বাস্থ্যগত সহযোগিতাও দিয়ে আসছে শান্তিরক্ষীরা। কম্পিউটার/আইটি, পোশাক নির্মাণ, জেনারেটন মেরামত এবং পরিচালনা প্রভৃতি খাতের উন্নয়নের জন্য দক্ষ লাইবেরীয় জনগোষ্ঠী তৈরির উদ্দেশ্যে বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরীয়দের প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশের প্রকৌশলীরা লাইবেরিয়ায় নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত স্থাপনার ক্ষেত্রেও কাজ করে চলেছে। ২০০৮ সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা "বাংলাদেশ স্কয়ার" নামে একটি অবসর কাটানোর জন্য শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করেন। জিবার্ঙ্গার এ শহরে ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। শান্তিরক্ষীরা ৫০০০-এরও বেশি লাইবেরীয়কে স্বাস্থ্যগত সহযোগিতা করে আসছে।
বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে এবং কত সালে?
ক
কমনওয়েলথ ১৯৭৪
খ
কমনওয়েলথ ১৯৭২
গ
ও আই সি ১৯৭৪
ঘ
ও আই সি ১৯৭২
সঠিক উত্তর:
খ (কমনওয়েলথ ১৯৭২)
ব্যাখ্যা:
কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ কমনওয়েলথ-এর ৩২ তম সদস্য। ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ ৩৪তম দেশ হিসে্বে কমনওয়েলথে যোগ দিয়েছিলো। বাংলাদেশ কমনওয়েলথে যোগদানের পূর্বে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ ত্যাগ করেছিলো। এতে বাংলাদেশ কমনওয়েলথে ৩২তম সদস্যপদ লাভ করে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)