পাকিস্তান আমল
বাংলাদেশের পাকিস্তান আমল MCQ। ১৯৪৭-১৯৭১ সালের ইতিহাস, ভাষা আন্দোলন ও গণঅভ্যুত্থান নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।
মোট 179 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 12ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল?
ক
৩১ পৌষ
খ
২৯ মাঘ
গ
৯ মাঘ
ঘ
৮ ফাল্গুন
সঠিক উত্তর:
ঘ (৮ ফাল্গুন)
ব্যাখ্যা:
১৯৫২ সালর ২১ ফেব্রুয়ারি বাংলা সন অনুযায়ী ১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন বৃহস্পতিবার ছিল । এদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রফিক , জব্বার , বরকত প্রমুখ পুলিশের গুলিতে শহিদ হন
৬ দফা কর্মসূচীর সর্বশেষ দফা কি ছিল?
ক
প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ
পৃথক মুদ্রা প্রচলন
গ
প্যারা মিলিটারি বাহিনী গঠন
ঘ
শুল্ক আদায়ের ক্ষমতা
সঠিক উত্তর:
গ (প্যারা মিলিটারি বাহিনী গঠন)
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ১৯৬৬ সালের ২৩ মার্চ ৬ দফা উত্থাপন করেন। ছয় দফা দাবি-এর দাবিগুলো নিম্নরূপ: প্রথম দফা : সরকারের বৈশিষ্ট হবে Federal বা যৌথরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির; তাতে যৌথরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যারভিত্তিতে হবে। দ্বিতীয় দফা : কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্তসাপেক্ষ বিষয়। তৃতীয় দফা : পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে। অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা-ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে, একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। চতুর্থ দফা : রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান দেয়া হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের হাতে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধানে এমন নিশ্চয়তা থাকবে যে, কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে যেন রাজস্বনীতির উপর নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিতভাবে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকে। পঞ্চম দফা : যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেই অঙ্গরাজ্যের সরকার যাতে স্বীয় নিয়ণ্ত্রনাধীনে তার পৃথক হিসাব রাখতে পারে, সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে, সংবিধান নির্দেশিত বিধি অনুযায়ী নির্ধারিত অনুপাতের ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো থেকে তা আদায় করা হবে। সংবিধান নির্দেশিত বিধানানুযায়ী দেশের বৈদেশিক নীতির কাঠামোর মধ্যে, যার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে চুক্তি সম্পাদনের ক্ষমতা আঞ্চলিক বা প্রাদেশিক সরকারগুলোর হাতে থাকবে। ষষ্ঠ দফা : ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
প্রথম তৈরি শহিদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে?
ক
আবুল কালাম শামসুদ্দিন
খ
আব্দুর রশীদ তর্কবাগীশ
গ
আবুল হাশিম
ঘ
গাজীউল হল
সঠিক উত্তর:
ক (আবুল কালাম শামসুদ্দিন)
ব্যাখ্যা:
১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারী রাতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে বর্তমান শহিদ মিনারের দক্ষিণ-পূর্ব পাশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়। এটি ২৪ ফেব্রুয়ারী শহিদ শফিউরের পিতা অনানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ২৬ ফেব্রুয়ারী দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিক ভাবে এই শহীদ মিনার উদ্বোধন করেন। ঐ দিন বিকেলবেলা পুলিশ এটি ভেঙে ফেলে। এরপর ১৯৬৩ সালে হামিদুর রহমানের নকশায় নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। সূত্রঃ বাংলাপিডিয়া
উনসত্তরের গণঅভ্যুত্থানে আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করেন?
ক
মালিক ফিরোজ খান
খ
ইয়াহিয়া খান
গ
জুলফিকার আলী ভু্ট্টো
ঘ
নুরুল আমিন
সঠিক উত্তর:
খ (ইয়াহিয়া খান)
ব্যাখ্যা:
উনসত্তরের গণঅভ্যুত্থানে ফলে ১৯৬৯ সালের ২৫শে মার্চ প্রেসিডেন্ট আইয়ুব খান তৎকালীন সেনাপ্রধান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগে বাধ্য হন। এর আগে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান ক্ষমতা দখল করেন। সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
ক
৩৬টি
খ
১৭টি
গ
৯টি
ঘ
২৭টি
সঠিক উত্তর:
গ (৯টি)
ব্যাখ্যা:
১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট আসন ছিলো ৩০৯টি। এর মধ্যে মুসলিম আসন ছিলো ২৩৭টি। নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে। অন্যদিকে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। এ নির্বাচনে তৎকালীন মুসলিম লীগ মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ মুসলিম লীগের প্রথম সারির অধিকাংশ নেতা পরাজিত হন। সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৯৪৮ সালের ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতাকালে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?
ক
মুহাম্মদ আলী জিন্নাহ
খ
নুরুল আমিন
গ
লিয়াকত আলী খান
ঘ
খাজা নাজিমউদ্দিন
সঠিক উত্তর:
ক (মুহাম্মদ আলী জিন্নাহ)
ব্যাখ্যা:
১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ২১শে মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় এবং ২৪শে মার্চ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতাকালে একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে উপস্থিত শিক্ষার্ধীরা না না ধ্বনি দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?
ক
আবুল কাসেম।
খ
প্রিন্সিপাল আবুল কাসেম।
গ
শামসুল আলম
ঘ
মতিন হক
সঠিক উত্তর:
খ (প্রিন্সিপাল আবুল কাসেম।)
ব্যাখ্যা:
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেম। ভারত বিভাগের পরপরই ১৯৪৭ সালের পহেলা সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে সংগঠনটি বেশ সক্রিয় ছিল,বাংলা ভাষা আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের সদস্যগণ পূর্ব পাকিস্তান নবজাগরণ সমাজের ধ্যানধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। দেশবিভাগের পর সংগঠনটি বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকার সেই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল না যার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এই কারণে তমদ্দুন মজলিস মুসলিম লীগ থেকে আলাদা হয়ে যায়।
ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ' পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' কত সালে প্রকাশিত হয়?
ক
১৯৪৭ সালের ১৫ আগস্ট
খ
১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর
গ
১৯৪৮ সালের ১৫ আগস্ট
ঘ
১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ (১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর)
১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক
মুসলিম লীগ
খ
কংগ্রেস
গ
ন্যাপ
ঘ
যুক্তফ্রন্ট
সঠিক উত্তর:
ঘ (যুক্তফ্রন্ট)
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় কবে?
ক
১৯৫৪ সালের ১১জানুয়ারি
খ
১৯৫০ সালের ১৪ নভেম্বর
গ
১৯৫৩ সালের ১৪ নভেম্বর
ঘ
১৯৫৩ সালের ১৩ মার্চ
সঠিক উত্তর:
গ (১৯৫৩ সালের ১৪ নভেম্বর)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)