প্রতিষ্ঠান ও সংস্থা

বাংলাদেশের প্রতিষ্ঠান ও সংস্থা সম্পর্কিত MCQ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল, উদ্দেশ্য ও সদর দপ্তর নিয়ে প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
কুদরাত-এ-খুদা কমিশন কত সালে গঠিত হয়?
ক ১৯৭২ সালে
খ ১৯৭৩ সালে
গ ১৯৭৪ সালে
ঘ ১৯৭৫ সালে
সঠিক উত্তর: ক (১৯৭২ সালে)
2
বাংলাদেশের কোথায় পরিবেশ আদালত নেই?
ক ঢাকায়
খ সিলেট
গ চট্টগ্রামে
ঘ চট্টগ্রামে
সঠিক উত্তর: গ (চট্টগ্রামে)
ব্যাখ্যা:
বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পরিবেশ আদালত আছে। এছাড়া ঢাকায় আছে একটি পরিবেশ আপিল আদালত। - বাংলাদেশের পরিবেশ সংঘটন গুলো হল- বাপা, বেলা। বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) ২০০০ সালে গঠিত হয়। - বেলা হলে পরিবেশ আইনজীবী সমিতির নাম। - বাংলাদেশ প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় ১৯৯২ সালে। - পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয় ১৯৯৫ সালে। - পরিবেশ বিধিমালা গ্রহন করা হয় ১৯৯৭ সালে।
3
জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংক্রান্ত চার দফা দাবি উপস্থাপন করেন?
ক ৭২ তম
খ ৭৩ তম
গ ৭৪ তম
ঘ ৭৫ তম
সঠিক উত্তর: গ (৭৪ তম)
ব্যাখ্যা:
প্রস্তাব গুলো হল: ১) রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং আত্মীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে। ২) বৈষম্যমূলক আইন ও রীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের আয়োজন করতে হবে। ৩) আন্তর্জাতিক সম্প্রদায় হতে বেসামরিক পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের নিরাপত্তার ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করতে হবে। ৪) আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণসমূহ বিবেচনায় আনতে হবে এবং মানবাধিকার লংঘন ও অন্যান্য নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে
4
বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খ ঢাকা বিশ্ববিদ্যালয়
গ গার্হস্থ্য অর্থনীতি কলেজে
ঘ ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে
সঠিক উত্তর: খ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
5
Micro Credit Regulatory Authority কত সালে গঠিত হয়?
ক ১৯৭২
খ ১৯৯১
গ ২০০১
ঘ ২০০৬
সঠিক উত্তর: ঘ (২০০৬)
ব্যাখ্যা:
বেসরকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৬ সালের ২৭ আগস্ট হতে ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সালের ৩২নং আইন) কার্যকর করেন। এই আইনের আওতায় ক্ষুদ্রঋণ সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সরকার ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’ প্রতিষ্ঠা করেন।
6
BITAC এর পূর্ণরুপ কি?
ক Bangladesh Investment and Trade Assistance Center
খ Bangladesh Investment and Technical Assistance center
গ Bangladesh In vestment and trade Assistance Center
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: খ (Bangladesh Investment and Technical Assistance center)
ব্যাখ্যা:
BITAC= Bangladesh Industrial and Technical Assistance Center। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত শিল্প মন্ত্রণালয় এর অধীনস্ত একটি সকারি সংস্থা। সংস্থাটির সরকারি ভবন ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত।
7
বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক ঢাকা
খ চট্টগ্রাম
গ ফরিদপুর
ঘ বরিশাল
সঠিক উত্তর: গ (ফরিদপুর)
ব্যাখ্যা:
প্রতিষ্ঠাকাল- ১৯৭৭ সাল। নদী গবেষণা ইন্সটিউট পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন। বর্তমানে নদী গবেষণা ইন্সটিটিউট এর সদর দপ্তর ফরিদপুরের হারুকান্দিতে অবস্থিত।
8
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত-
ক পটুয়াখালী
খ ঢাকা
গ সিলেট
ঘ রাজশাহী
সঠিক উত্তর: গ (সিলেট)
ব্যাখ্যা:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। ... এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
9
বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কতসালে প্রতিষ্ঠিত হয়?
ক ২৬ জানুয়ারি,২০১০
খ ২৬ জানুয়ারি ,২০১১
গ ৩ মার্চ,২০১০
ঘ ১৮ মার্চ,২০১১
সঠিক উত্তর: খ (২৬ জানুয়ারি ,২০১১)
ব্যাখ্যা:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয় ২৬ জানুয়ারি ২০১১ ।উল্লেখ্য ,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ জাতিয় সংসদে পাস হয় ৩ মার্চ ২০১০।বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত ২ টি ও ৭৭ টি বেসরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে।
10
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান?
ক BTCL
খ SPARRSO
গ BTRC
ঘ BSCL
সঠিক উত্তর: ঘ (BSCL)
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।উল্লেখ্য-বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যটেলাইট-১ শুক্রবার ১১ মে দিবাগত রাত ২ঃ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার করা হয়।এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড(BSCL)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)