বাংলাদেশের বন্দর সমূহ

বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের বাংলাদেশের বন্দর সমূহ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?
ক বেনাপোল
খ হিলি
গ বুড়িমারি
ঘ বাংলাবান্ধা
সঠিক উত্তর: ক (বেনাপোল)
17
বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?
ক কুতুবদিয়া
খ সোনাদিয়া
গ মংলা
ঘ হাতিরদিয়া
সঠিক উত্তর: খ (সোনাদিয়া)
18
সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
ক ভারত
খ ইন্দোনেশিয়া
গ থাইল্যান্ড
ঘ নেপাল
সঠিক উত্তর: গ (থাইল্যান্ড)
19
পায়রা সমুদ্র বন্দর কোন জেলায়?
ক লক্ষীপুর
খ পটুয়াখালি
গ বরিশাল
ঘ বরগুনা
সঠিক উত্তর: খ (পটুয়াখালি)
20
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
ক বুড়িমারী
খ সোনা মসজিদ
গ বেনাপোল
ঘ জাফলং
সঠিক উত্তর: গ (বেনাপোল)
21
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
ক মাতারবাড়ি সমুদ্রবন্দর
খ পাথরঘাটা সমুদ্রবন্দর
গ হাতিয়া সমুদ্রবন্দর
ঘ সোনাদিয়া সমুদ্রবন্দর
সঠিক উত্তর: ক (মাতারবাড়ি সমুদ্রবন্দর)
ব্যাখ্যা:
মাতারবাড়ি বন্দর হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের, কক্সবাজার জোলার,মাতারবাড়ি এলাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর। এই বন্দরে অন্তত ১৫ মিটার গভীরতা বা ড্রাফটের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। প্রস্তাবিত মাতারবাড়ি বন্দরের গভীরতা ১৬ মিটার প্রতিটি জাহাজ ৮ হাজারের বেশি কন্টেইনার আনতে পারবে। বর্তমানে, ৯ মিটারের চেয়ে কম খসড়া গভীরতার জাহাজ দেশের দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং মোংলাতে প্রবেশ করতে পারে। মাতারবাড়ি বন্দর স্থাপনের কাজে প্রায় ১৪.৩ কিলোমিটার দীর্ঘ একটি নৌ-চ্যানেল তৈরি করছে জাইকা। প্রধান ন্যাভিগেশনাল চ্যানেল ৩৫০ মিটার প্রশস্ত।সে সাথে বন্দরের অর্থায়নে নির্মাণ করা হবে ১০০ মিটার দীর্ঘ জেটি।
22
বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
ক ভৈরব
খ বরিশাল
গ নারায়ণগঞ্জ
ঘ গোয়ালন্দ
সঠিক উত্তর: গ (নারায়ণগঞ্জ)
ব্যাখ্যা:
বাংলাদেশে বর্তমানে ৩৫টি নদী বন্দর আছে। সর্বশেষ- বালাগঞ্জ, সিলেট। সবচেয়ে বড় নদী বন্দর হলো নারায়ণগঞ্জ
23
বুড়িমারী স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
ক রংপুর
খ দিনাজপুর
গ পঞ্চগড়
ঘ লালমনিরহাট
সঠিক উত্তর: ঘ (লালমনিরহাট)
ব্যাখ্যা:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার৮নং বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী সিমান্তে এই স্থল বন্দরটি অবস্থিত।
24
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
ক ভারত
খ শ্রীলঙ্কা
গ ইন্দোনেশিয়া
ঘ নেপাল
সঠিক উত্তর: ঘ (নেপাল)
25
পায়রা বন্দর কোন উপজেলায়?
ক আমতলী
খ বাউফল
গ কলাপাড়া
ঘ পাথরঘাট
সঠিক উত্তর: গ (কলাপাড়া)
ব্যাখ্যা:
পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
26
স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কী?
ক পতেঙ্গা সমুদ্র বন্দর
খ কুয়াকাটা সমুদ্র বন্দর
গ পায়রা সমুদ্র বন্দর
ঘ মংলা সমুদ্র বন্দর
সঠিক উত্তর: গ (পায়রা সমুদ্র বন্দর)
ব্যাখ্যা:
বাংলাদেশের মোট সমুদ্রবন্দর ৩টি। দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা কার্যক্রম শুরু করে ২০১৬ সালে। এ সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়ায় রাবণাবাদ চ্যানেলে অবস্থিত। বাংলাদেশের প্রথম ও প্রধান সমুদ্রবন্দর (১৮৮৭) কর্ণফুলি নদীর তীরে অবস্থিত। দেশের ২য় সমুদ্রবন্দর মোংলা (১ ডিম্বের ১৯৫০), বাগেরহাট, পশুর নদীর তীরে অবস্থিত।
27
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম –
ক পায়রা
খ কক্সবাজার
গ সোনাদিয়া
ঘ কুতুবদিয়া
সঠিক উত্তর: ক (পায়রা)
ব্যাখ্যা:
বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর। চট্টগ্রাম, মংলা ও পায়রা। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। পায়রা বন্দর অবস্থিত কলাপাড়া পটুয়াখালীতে।
28
বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর (মাতারবাড়ি) বন্দরটি কোথায় নির্মিত হচ্ছে?
ক কক্সবাজার
খ চট্টগ্রাম
গ ভোলা
ঘ পটুয়াখালী
সঠিক উত্তর: ক (কক্সবাজার)
ব্যাখ্যা:
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর 'মাতারবাড়ি' চট্টগ্রাম বিভাগের, কক্সবাজার জেলার, মাতারবাড়ি এলাকায়। মোট ১২০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হবে এটি। এ প্রকল্প বাস্তবায়নে জাপানের জাইকা সহযোগিতা করেছে। নির্মাণাধীন এ প্রকল্প ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করবে। নির্মাণাধীন এ প্রকল্প ২০২৪ সালে উৎপাদন শুরু করবে।
29
In which district Burimari Land Port is situated? (বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?)
ক Dinajpur
খ Rangpur
গ Kurigram
ঘ Lalmonirhat
সঠিক উত্তর: ঘ (Lalmonirhat)
30
Where is the Payra Sea Port situated? (পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?)
ক Khulna
খ Cox's Bazar
গ Patuakhali
ঘ Chattogram
সঠিক উত্তর: গ (Patuakhali)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)