বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত বিসিএস MCQ। সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্নোত্তর।
মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে কয়টি আসন আওয়ামী লীগ পায়নি?
ক
২ টি
খ
৩ টি
গ
৪ টি
ঘ
৫ টি
সঠিক উত্তর:
ক (২ টি)
ব্যাখ্যা:
ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে ১৯৭০ সনে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ টি দল অংশ নেয়। আওয়ামী লীগ ১৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ১৬২টি আসন পূর্ব পাকিস্তানে এবং অবশিষ্টগুলি পশ্চিম পাকিস্তানে। প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলীর ৩০০টি আসনের ২৮৮টি জিতে নেয়।
সংসদকে কার্যকর করার দায়িত্ব-
ক
সরকারি ও বিরোধী দলের
খ
বিরোধী দলের
গ
সরকারি দলের
ঘ
স্পিকারের
সঠিক উত্তর:
ক (সরকারি ও বিরোধী দলের)
সুশীল সমাজ হল-
ক
রাজনৈতিক দল
খ
ধর্মীয় সম্প্রদায়
গ
উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
ঘ
উপদল
সঠিক উত্তর:
গ (উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী)
ব্যাখ্যা:
সুশীল সমাজকে সমাজের "তৃতীয় বিভাগ" হিসেবে বোঝা হয়, যা সরকার এবং বাণিজ্য থেকে আলাদা। অন্যান্য লেখকদের মতে, "সুশীল সমাজ শব্দটিকে (১) বেসরকারী সংস্থা এবং প্রতিষ্ঠানের সমষ্টি হিসেবে বোঝানো হয় যা নাগরিকদের স্বার্থের ব্যাপারে আগ্রহী হয়, অথবা (২) সমাজের কোন ব্যক্তি বা সংগঠন যা সরকার-নিরপেক্ষ হয়ে থাকে।
সংসদ কর্তৃক গৃহীত কোন বিলে কে সম্মতি দান করলে বিলটি আইনে পরিণত হয়?
ক
প্রধানমন্ত্রী
খ
রাষ্ট্রপতি
গ
স্পিকার
ঘ
সচিব
সঠিক উত্তর:
খ (রাষ্ট্রপতি)
রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে?
ক
প্রচারণার মাধ্যমে
খ
অস্ত্রের মাধ্যমে
গ
সরকারের আনুকুল্যে
ঘ
নিবার্চনের মাধ্যমে
সঠিক উত্তর:
ক (প্রচারণার মাধ্যমে)
বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
ক
১৯৬২ সালে
খ
১৯৬৪ সালে
গ
১৯৬৬ সালে
ঘ
১৯৬৮ সালে
সঠিক উত্তর:
গ (১৯৬৬ সালে)
ব্যাখ্যা:
১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ অনুষ্ঠিত আওয়ামী লীগের ৬ষ্ঠ কাউন্সিলে বঙ্গবন্ধু পার্টির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৪ সালের ২০ জানুয়ারি পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
ক
সমাজতান্ত্রিক ব্যবস্থা
খ
একদলীয় ব্যবস্থা
গ
বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা
ঘ
দ্বিদলীয় ব্যবস্থা
সঠিক উত্তর:
গ (বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা)
ব্যাখ্যা:
বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নেই এ দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
মৌলিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করেন কে?
ক
ইস্কান্দার মির্জা
খ
আইয়ুব খান
গ
ইয়াহিয়া খান
ঘ
লিয়াকত আলী খান
সঠিক উত্তর:
খ (আইয়ুব খান)
ব্যাখ্যা:
জেনারেল আইয়ুব খান ১৯৫৯ সালের ২৭ অক্টোবর মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন। এ ব্যবস্থায় স্থানীয় শাসন ব্যবস্থায় পুরো পাকিস্তানে মৌলিক গণতন্ত্রীদের সংখ্যা ছিলো ৮০ হাজার।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি?
ক
৪১ টি
খ
৪৫ টি
গ
৩৯ টি
ঘ
৪৮ টি
সঠিক উত্তর:
গ (৩৯ টি)
ব্যাখ্যা:
বর্তমানে দেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ২০০৮ সালে দেশে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এ পর্যন্ত ৪৪টি দল নিবন্ধন পায়। এর মধ্যে ২০০৮ সালে নিবন্ধন পায় ৩৯টি। এছাড়া ২০১৩ সালে ২টি এবং বাকি দুটি দল নিবন্ধন পায় ২০১৯ সালে। তবে আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের (ইসি) শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এদের মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এর মধ্যে ৪টির নিবন্ধন বাতিল হয় বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের সময়ে। এছাড়া নিবন্ধন পাওয়ার পর স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় এক বছরের মাথায়ই ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়। সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ কংগ্রেস। ৯ মে ২০১৯ সালে নিবন্ধিত হয়। সর্বশেষ আপডেট ২ আগস্ট, ২০২১। ইত্তেফাক।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)