বিভাগ ও জেলা

বাংলাদেশের বিভাগ ও জেলা সম্পর্কিত MCQ। ৮টি বিভাগ, ৬৪টি জেলার নাম, অবস্থান ও পরিচিতি নিয়ে প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
ঢাকা জেলা প্রতিষ্ঠা করে কত সালে ?
ক ১৭৭৬ সালে
খ ১৮৫৬ সালে
গ ১৯৮৪ সালে
ঘ ১৭৭২ সালে
সঠিক উত্তর: ঘ (১৭৭২ সালে)
ব্যাখ্যা:
১৭৭২ সালে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয়। এ জেলার আয়তন ১,৪৬৩.৬০ বর্গ কিমি। ঢাকা জেলার উপজেলার সংখ্যা ৫ টি। ঢাকা মোট ৪ বার বাংলার ও সর্বমোট ৫ বার রাজধানী হয়।
2
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
ক ময়মনসিংহ
খ সিলেট
গ খুলনা
ঘ বরিশাল
সঠিক উত্তর: ক (ময়মনসিংহ)
3
ঢাকা প্রথম পৌরসভা হয় কবে?
ক ১৮৬০ সালে
খ ১৮৬৪ সালে
গ ১৯০৫ সালে
ঘ ১৯৪৭ সালে
সঠিক উত্তর: খ (১৮৬৪ সালে)
ব্যাখ্যা:
১৮৬৪ সালের ১লা আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়। কমিশনারের সংখ্যা ছিল ১৪ থেকে ২৩ পর্যন্ত। ব্রিটিশ আমলে ঢাকা পৌরসভায় ১৫ জন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পৌরসভার প্রথম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. স্কিনার এবং ঢাকা কলেজের শিক্ষক জর্জ বিলার্ট।
4
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
ক সেন্টমার্টিন
খ সাতগ্রাম
গ মুজিবনগর
ঘ হাজীপুর
সঠিক উত্তর: ঘ (হাজীপুর)
ব্যাখ্যা:
• পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজীপুর। পূর্বে ছিল সেন্টমার্টিন। • জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট হলো সেন্ট মার্টিন। এই ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর। সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
5
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক কুড়িগ্রাম
খ নীলফামারি
গ লালমনিরহাট
ঘ পঞ্চগড়
সঠিক উত্তর: গ (লালমনিরহাট)
6
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক পঞ্চগড়
খ দিনাজপুর
গ ঠাকুরগাও
ঘ লালমনির হাট
সঠিক উত্তর: ক (পঞ্চগড়)
ব্যাখ্যা:
পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
7
তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ক দিনাজপুর
খ পঞ্চগড়
গ জয়পুরহাট
ঘ লালমনিরহাট
সঠিক উত্তর: খ (পঞ্চগড়)
8
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
ক চট্টোগ্রাম
খ খুলনা
গ কক্সবাজার
ঘ রাজশাহী
সঠিক উত্তর: গ (কক্সবাজার)
9
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
ক তেতু্লিয়া
খ পঞ্চগড়
গ বাংলাবান্ধা
ঘ নকশালবাড়ী
সঠিক উত্তর: গ (বাংলাবান্ধা)
10
বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
ক সাতক্ষীরা
খ নোয়াখালী
গ ফেনী
ঘ লালমনিরহাট
সঠিক উত্তর: গ (ফেনী)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)