বৃহত্তম ও ক্ষুদ্রতম

বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম তথ্য সম্পর্কিত MCQ। নদী, জেলা, পর্বত, বন, দ্বীপ সহ বিভিন্ন তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি?
ক জয়পুরহাট সুগার মিলস
খ কুষ্টিয়া সুগার মিলস লি.
গ ঠাকুরগাঁও সুগার মিলস লি.
ঘ কেরু এন্ড কোং (বিডি) লি.
সঠিক উত্তর: ঘ (কেরু এন্ড কোং (বিডি) লি.)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু এন্ড কোং (বিডি) লি.।এটি বাংলাদেশের একমাত্র লাভজনক চিনিকল। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় এটি অবস্থিত। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭২ সালে রাষ্ট্রায়াত্ত হয়। বর্তমানে দেশে ১৫ টি চিনিকল চালু আছে। চিনি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী,পাবনা।
2
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ক সেন্টমার্টিন
খ লালপুর
গ লালমোহন
ঘ হাজীপুর
সঠিক উত্তর: ঘ (হাজীপুর)
ব্যাখ্যা:
পঞ্চম আদ্মশুমারী-২০১১ অনুসারে, জনসংখ্যা ও আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন। হাজীপুর ইউনিয়নের আয়তন ২২৩ একর।
3
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু?
ক ভৈরব সেতু
খ হার্ডিঞ্জ সেতু
গ তিস্তা সেতু
ঘ যমুনা বহুমুখী সেতু
সঠিক উত্তর: খ (হার্ডিঞ্জ সেতু)
ব্যাখ্যা:
হার্ডিঞ্জ ব্রিজ (ইংরেজি: Hardinge Bridge) বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। তৎকালীনভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৯০০ফুট। এর উপর দু'টি ব্রড-গেজ রেললাইন রয়েছে।
4
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক চট্টগ্রাম
খ পাকশি
গ সৈয়দপুর
ঘ আখাউড়া
সঠিক উত্তর: গ (সৈয়দপুর)
ব্যাখ্যা:
১১০ একর জমির ওপর কারখানাটি প্রতিষ্ঠিত। নির্মাণ সামগ্রী রয়েছে ২০ একর জমির ওপর।১৮৭০ সালে ওয়াগন ও বাষ্পচালিত ইঞ্জিন মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। ১৯০৩ সালে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। ১৯২৬ সালে ব্রডগেজ রেললাইনের গাড়ি মেরামতের জন্য কারখানার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়। ১৯৫৩ সালে ভারী যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পুনঃকার্যক্রম চালু করা হয়। ১৯৬৬ সালে কারখানাটি বগি ও ওয়াগন নির্মাণ শপ হিসেবে প্রতিষ্ঠা পায়। ১৯৯৩ সালে কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১০ সালে আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি ফের চালু করা হয়।
5
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ক গঙ্গা-কপোতাক্ষপ্রকল্প
খ তিস্তা সেচ প্রকল্প
গ কাপ্তাই সেচ প্রকল্প
ঘ ফেনী সেচ প্রকল্প
সঠিক উত্তর: খ (তিস্তা সেচ প্রকল্প)
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প
6
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক কুসুম্বা মসজিদ
খ বড় সোনা মসজিদ
গ ষাট গম্বুজ মসজিদ
ঘ সাত গম্বুজ মসজিদ
সঠিক উত্তর: গ (ষাট গম্বুজ মসজিদ)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ষাট গম্বুজ মসজিদ
7
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
ক সেন্ট মার্টিন
খ লালপুর
গ হিলি
ঘ লালমোহন
সঠিক উত্তর: ক (সেন্ট মার্টিন)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন
8
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-
ক ভোলা
খ নিঝুম
গ সন্দীপ
ঘ মনপুরা
সঠিক উত্তর: ক (ভোলা)
ব্যাখ্যা:
ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
9
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ-
ক ভোলা
খ সেন্টমার্টি্ন
গ সুন্দরবন
ঘ মনপুরা
সঠিক উত্তর: গ (সুন্দরবন)
10
বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র-
ক বাখরাবাদ
খ তিতাস
গ বিবিয়ানা
ঘ জালালাবাদ
সঠিক উত্তর: খ (তিতাস)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)