ভূ-প্রকৃতি

বাংলাদেশের ভূ-প্রকৃতি সম্পর্কিত MCQ। পাহাড়, নদী, বদ্বীপ ও বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
দুবলার চর কোথায় অবস্থিত?
ক নোয়াখালী জেলায়
খ ভোলা জেলায়
গ মাধবকুণ্ডের পাশে
ঘ সুন্দরবনের দক্ষিণ উপকূলে
সঠিক উত্তর: ঘ (সুন্দরবনের দক্ষিণ উপকূলে)
ব্যাখ্যা:
দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে হিন্দুধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল।
2
'শাহবাজপুর দ্বীপ' বর্তমানে কী নামে পরিচিত?
ক পটুয়াখালী
খ ভোলা
গ মহেশখালী
ঘ সন্দীপ
সঠিক উত্তর: খ (ভোলা)
ব্যাখ্যা:
ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
3
দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারতে কী নামে পরিচিত?
ক নিউমুর
খ দক্ষিণ তালপট্টি
গ হাড়িয়াভাঙ্গা
ঘ কোনটি নয়।
সঠিক উত্তর: ক (নিউমুর)
ব্যাখ্যা:
পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত। সম্প্রতি ২০১৪ সালে ৭ জুলাই আন্তর্জাতিক সালিশি আদালত এর রায় অনুযায়ী দ্বীপ টি ভারতের সমুদ্র সীমায় পড়েছে। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে। ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান। ১৯৭৪ সালে একটি আমেরিকান স্যাটেলাইটে আড়াই হাজার বর্গমিটার এ দ্বীপটির অস্তিত্ব ধরা পড়ে।
4
বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক সেন্ট মার্টিন
খ মহেশখালী
গ ছেঁড়া দ্বীপ
ঘ মনপুরা
সঠিক উত্তর: গ (ছেঁড়া দ্বীপ)
ব্যাখ্যা:
ছেঁড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে 'ছেঁড়াদিয়া' বা 'সিরাদিয়া' বলা হয়ে থাকে।
5
বঙ্গবন্ধু দ্বীপের আয়তন কত?
ক ১০ বর্গকিমি
খ ৭.৮৪ বর্গকিমি
গ ৯ বর্গ কিমি
ঘ ২৫ বর্গ কিমি
সঠিক উত্তর: খ (৭.৮৪ বর্গকিমি)
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল ইসলাম বলেন, ‘দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে।গবেষণার ফলাফল সম্পর্কে এই গবেষক জানান, ‘গত ২৫ বছরে দ্বীপের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে। বর্তমানে দ্বীপের আয়তন ৭.৮৪ কিলোমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতায় অবস্থিত। এই দ্বীপে সর্বমোট নয় কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে।
6
চিরস্থায়ী বন্দোবস্ত ছিল-
ক শিল্প সংক্রান্ত বন্দোবস্ত
খ ভূমি সংক্রান্ত বন্দোবস্ত
গ বাণিজ্য সংক্রান্ত বন্দোবস্ত
ঘ শাসন সংক্রান্ত বন্দোবস্ত
সঠিক উত্তর: খ (ভূমি সংক্রান্ত বন্দোবস্ত)
ব্যাখ্যা:
নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত এবং একসালা বন্দোবস্ত করে ভূমিব্যবস্থায় পরিবর্তন আনেন। তবে এই ব্যবস্থা প্রয়োজনীয় রাজস্ব আদায়ে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে কর্নওয়ালিস প্রথমে দশসালা পরে ১৭৯৩ খ্রিস্টাব্দে একে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে ঘোষণা করেন।
7
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক সেন্টমার্টিন
খ মহেশখালী
গ ছেড়া দ্বীপ
ঘ নিঝুম দ্বীপ
সঠিক উত্তর: খ (মহেশখালী)
ব্যাখ্যা:
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী । এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত । এ দ্বীপটির আয়তন ৩৬২.১৮ বর্গ কিমি । বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপের অবস্থান হাতিয়া, নোয়াখালী ।
8
চর কুকরি মুকরি কোন জেলায় অবস্থিত?
ক লক্ষ্মীপুর
খ নোয়াখালী
গ বাগেরহাট
ঘ ভোলা
সঠিক উত্তর: ঘ (ভোলা)
ব্যাখ্যা:
কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলায় অবস্থিত একটি দ্বীপ । এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত
9
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ন রেখা অতিক্রম করেছে?
ক বিষুব রেখা
খ মকরক্রান্তি রেখা
গ কর্কটক্রান্তি রেখা
ঘ আন্তর্জাতিক তারিখ রেখা
সঠিক উত্তর: গ (কর্কটক্রান্তি রেখা)
10
কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলে?
ক রাজশাহি
খ চট্টগ্রাম
গ ঢাকা
ঘ সিলেট
সঠিক উত্তর: ঘ (সিলেট)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)