মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা MCQ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেক্টর, বীরত্ব পুরস্কার নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।

মোট 196 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 14
1
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হয়-
ক ১৯৫৪ সালের ২৯ এপ্রিল
খ ১৯৫৪ সালের ৩০ মে
গ ১৯৫৪ সালের ২৮ এপ্রিল
ঘ ১৯৫৪ সালের ২৮ মে
সঠিক উত্তর: খ (১৯৫৪ সালের ৩০ মে)
ব্যাখ্যা:
৩ এপ্রিল, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়, মাগ্র ৫৬ দিন পর ৩০ মে, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে কেন্দ্রীয় শাসন জারি করেন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
2
মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস এর নেতৃত্বে ছিলেন না কে?
ক আব্দুল রাজ্জাক
খ তোফায়েল আহমেদ
গ শাহজাহান সিরাজ
ঘ সিরাজুল আলম খান
সঠিক উত্তর: গ (শাহজাহান সিরাজ)
3
মেজর মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন?
ক ৫ নং
খ ৭ নং
গ ১০ নং
ঘ ২ নং
সঠিক উত্তর: ক (৫ নং)
4
মুজিব ব্যাটারী কত নং সেক্টরে যুদ্ধ করেন?
ক ৩ নং
খ ৪ নং
গ ১১ নং
ঘ ২ নং
সঠিক উত্তর: ঘ (২ নং)
ব্যাখ্যা:
মুজিব ব্যাটারী হল বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট, যাকে ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২২ জুলাই ৬টি কামান নিয়ে ভারতের কোনাবান অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট প্রথম প্রতিষ্ঠা লাভ করে, যাকে মেজর খালেদ মোশাররফ মুজিব ব্যাটারি নামে নামকরণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে ত্রিপুরায় এই বাহিনী গঠিত হয়। এটি মুক্তিবাহিনীর কে ফোর্সের অধীনে ছিল।
5
মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল ?
ক ১০ তি
খ ১২ টি
গ ১৭ টি
ঘ ৫ টি
সঠিক উত্তর: খ (১২ টি)
ব্যাখ্যা:
মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিলঃ ১২টি সচিব ছিলঃ ১০ জন মন্ত্রিপরিষদ সচিব ছিলঃ এইচটি ইমাম, সিএইচপি অর্থ সচিব ছিলঃ খন্দকার আসাদুজ্জামান পররাস্ট্র সচিবঃ জনাব মাহবুবুল আলম চাষী সোর্সঃ বেসিক ভিউ।
6
মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র সন্নিবেশিত আছে কোন তফসিলে ?
ক প্রথম
খ দ্বিতীয়
গ ষষ্ঠ
ঘ সপ্তম
সঠিক উত্তর: ঘ (সপ্তম)
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে। এগুলো হলো: ✔ প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন ✔ দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (সংবিধানের চতুর্থ সংশোনীর ৩০ ধারা বিলুপ্ত) ✔ তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা ✔ চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী ✔ পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ✔ ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা (অনুদিত) ✔ সপ্তম তফসিল : ১০ এপ্রিল, ১৯৭১ এর মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র (অনুদিত)। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল যুক্ত করা হয়।
7
গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
ক ১৯৭২ সালে
খ ১৯৭৪ সালে
গ ১৯৭৫ সালে
ঘ ১৯৭৬ সালে
সঠিক উত্তর: গ (১৯৭৫ সালে)
ব্যাখ্যা:
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান) ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরভ) মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬ ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
8
বাংলাদেশে রক্তপাতহীন অভ্যুত্থান হয় কত সালে?
ক ১৯৮১
খ ১৯৮২
গ ১৯৭৮
ঘ ১৯৮৩
সঠিক উত্তর: খ (১৯৮২)
9
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
ক ভোলা
খ দিনাজপুর
গ নওগাঁ
ঘ ঢাকা
সঠিক উত্তর: ক (ভোলা)
ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে অন্যতম। তিনি ভোলা জেলায় ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ২ নাম্বার সেক্টরে তিনি যুদ্ধ করেন। তার কর্মস্থল ছিল সেনাবাহিনী। এই মহান বীরশ্রেষ্ঠের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুলিয়ায়।
10
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হল -
ক পোল্যান্ড
খ বুলগেরিয়া
গ পূর্ব জার্মানি
ঘ সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর: গ (পূর্ব জার্মানি)
ব্যাখ্যা:
* আরব রাষ্ট্রের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে?- ইরাক। * বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?- ইন্দোনেশিয়া। * ইউরোপের কোন রাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? - পূর্ব জার্মানি। * বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? - পূর্ব জার্মানি ---------------------- পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক শাসনের অধীনে ছিল - ৪০ বছর জার্মান ঐক্যের পূর্ণ হলো - ২৭ বছর জার্মান জাতি বিভক্ত ছিল - প্রায় ৪০ বছর, ১৯৪৯ থেকে ১৯৯০ ১৯৯০ সালে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার ছিলেন - হেলমুট কোহল জার্মানিতে সংহতি ভ্যাট চালু আছে - ১৯৯১ সাল থেকে, থাকবে ২০১৯ সাল পর্যন্ত
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)