অফিসার (সাধারণ) 2019

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের অফিসার (সাধারণ) 2019 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 72 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
'প্রাতিস্বিক' শব্দটির অর্থ -
ক স্বকীয়
খ স্বাপার্জিত
গ স্বনির্মিত
ঘ স্বীয়
সঠিক উত্তর: ক (স্বকীয়)
ব্যাখ্যা:
প্রাতিস্বিক - [বিশেষণ পদ] অসাধারণ, স্বকীয়।
2
নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই -
ক চ,ব,হ
খ র,শ,জ
গ ফ,ড়,চ
ঘ ল,স,হ
সঠিক উত্তর: গ (ফ,ড়,চ)
ব্যাখ্যা:
যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথা ও বাঁধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, তাকে উষ্মধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি বলে। শিশধ্বনি/ ঘর্ষণজাত ধ্বনি ৪ টি । যথা: শ, ষ, স (অঘোষ অল্পপ্রাণ) ; হ ( ঘোষ মহাপ্রাণ)। ঘ অপশনে এর কোনটিই নেই।
3
T.S. Eliot এর 'The Journey of the Magi' কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রুপ হলো -
ক পুনশ্চ
খ বাশী
গ জীবনদেবতা
ঘ তীর্থযাত্রী
সঠিক উত্তর: ঘ (তীর্থযাত্রী)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর 'পুনশ্চ' (১৯৩২) কাব্যগ্রন্থের অন্যতম কবিতা ' তীর্থযাত্রী' ,টি. এস এলিয়ট এর ' The Journey of the Magi' কবিতার অনূদিত রুপ। এছাড়া ও তিনি 'পুনশ্চ' কাব্যের 'বাঁশী' কবিতাটির ভাবও টি.এস এলিয়টের 'The Love Song of J. Alfred Prufrock ' থেকে গ্রহণ করেছেন।
4
'সাংস্কৃতিক' শব্দের 'ইক' প্রত্যয়টি যে শব্দশ্রেণিকে নির্দেশ করে-
ক বিশেষ্য
খ ক্রিয়াবিশেষণ
গ ক্রিয়া
ঘ বিশেষণ
সঠিক উত্তর: ঘ (বিশেষণ)
ব্যাখ্যা:
সংস্কৃত তদ্ধিত প্রত্যেয়ের বিশেষণ গঠনে ষ্ণিক (ইক) প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন : সংস্কৃতি + ষ্ণিক (ইক) = সাংস্কৃতিক হেমন্ত + ষ্ণিক (ইক ) = হৈমন্তিক অকস্মাৎ + ষ্ণিক (ইক ) = আকস্মিক
5
'মণিমঞ্জুষা' শব্দটির প্রমিত উচ্চারণ হলো -
ক মণিমোঞজুশা
খ মোণিমোনজুষা
গ মোনিমোন্জুশা
ঘ মণিমোনজুসা
সঠিক উত্তর: গ (মোনিমোন্জুশা)
ব্যাখ্যা:
'মণিমঞ্জুষা' শব্দটির প্রমিত উচ্চারণ হলো – মোনিমোন্‌জুশা.
6
'মঙ্গলকাব্য' -এ ধর্মীয় আরাধনা মূখ্য হলে ও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো -
ক ব্যক্তির মুক্তি
খ অন্ত্যেবাসী মানুষ
গ শ্রেণিদ্বন্দ্ব
ঘ সামাজিক মিথস্ক্রিয়া
সঠিক উত্তর: ঘ (সামাজিক মিথস্ক্রিয়া)
ব্যাখ্যা:
মঙ্গলকাব্য : ➺ বংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্ম বিষয়ক অখ্যান কাব্য হলো – মঙ্গলকাব্য। ➺ প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় – পৌরণিক ও লৌকিক। ➺ মঙ্গলকাব্যের উপজীব্য বিষয় – দেবদেবীর গুণগান/স্তুতি। ➺ মধ্যযুগের অন্যতম সাহিত্য – মঙ্গলকাব্য। ➺ আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত – মনসামঙ্গল। ➺ একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত – ৫ টি অংশ থাকে। ➺ মঙ্গল কাব্যের প্রধান ধারা – মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল।
7
'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি -
ক কাব্যগ্রন্থ
খ প্রবন্ধগ্রন্থ
গ উপন্যাসগ্রন্থ
ঘ গল্পগ্রন্থ
সঠিক উত্তর: ঘ (গল্পগ্রন্থ)
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপ্যাধায়ের বিখ্যাত গল্পগ্রন্থ ' সমুদ্রের স্বাদ' (১৯৪৩) । এতে মোট ১৩ টি গল্প আছে । যথা : সমুদ্রের স্বাদ, ভিক্ষুক , পূজা কমিটি , আফিম গুণ্ডা, কাজল, আততায়ী , বিবেক , ট্রাজেডির পর, মালি, সাধু, একটি খোয়া, মানুষ হাসে কেন। তার বিখ্যাত উপন্যাস পদ্মানদীর মাঝি।
8
নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয় -
ক পাঁশুটে : পাণ্ডুর
খ পদ্ম : পঙ্কজ
গ অনিকেত : অপবিত্র
ঘ অয়: লোহা
সঠিক উত্তর: গ (অনিকেত : অপবিত্র)
ব্যাখ্যা:
অনিকেত অর্থ - গৃহহীন, উন্মূল
9
নিচের যে উত্তরটি বেমানান -
ক বহিপীর : সুড়ঙ্গ
খ চিঠি : দণ্ডকারণ্য
গ বিসর্জন : সথের রাশি
ঘ চৌরসন্ধি : ক্রান্তিকাল
সঠিক উত্তর: ঘ (চৌরসন্ধি : ক্রান্তিকাল)
ব্যাখ্যা:
'বহিপীর , 'সুড়ঙ্গ' নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ ' 'চিঠি' ,'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী; 'বিসর্জন' 'রথের রশি' নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।' 'চৌরসন্ধি' উপন্যাসের লেখক শওকত ওসমান , কিন্তু 'ক্রান্তিকাল' নামে আবদুল হক এর একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে।
10
তৎপুরুষ সমাসের উদাহরণ নয়
ক ঊর্ণনাভ
খ রাজপথ
গ বিলাতফেরত
ঘ পকেটমার
সঠিক উত্তর: ক (ঊর্ণনাভ)
ব্যাখ্যা:
"ঊর্ণনাভ" = ঊর্ণ নাভিতে যার (বহুব্রীহি সমাস) = মাকড়সা, ঊর্ণ শব্দ দ্বারা সুতা বা উল বোঝানো হয়েছে। মাকড়সা তার শরীরের তলদেশ থেকে জাল উৎপন্ন করে। পকেট মারে যে = পকেটমার (তৎপুরুষ সমাস) পথের রাজা = রাজপথ (তৎপুরুষ সমাস) বিলাত থেকে ফেরত = বিলাতফেরত (তৎপুরুষ সমাস)।
11
'মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পালায়ন' স্ফীত - হরফের পদটির কারক ও বিভক্তি হলো -
ক কর্মে প্রথমা
খ অপাদানে শূন্য
গ সম্প্রদানে সপ্তমী
ঘ অধিকরণে পঞ্চমী
সঠিক উত্তর: খ (অপাদানে শূন্য)
ব্যাখ্যা:
যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত , আরম্ভ, দূরীভূত , উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পলায়ন। প্রদত্ত বাক্যের 'পাঠশালা' শব্দটির সাথে শুন্য বিভক্তি যুক্ত হয়েছে। এখানে পাঠশালা থেকে পলায়ন বুঝিয়েছে।
12
কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি -
ক লাঙ্গল
খ নবযুগ
গ বিজলী
ঘ ধূমকেতু
সঠিক উত্তর: গ (বিজলী)
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম 'দৈনিক নবযুগ' (১২ জুলাই, ১৯২০ এবং অক্টোবর ১৯৪০), 'ধূমকেতু' - ১৯২২ (অর্থ সাপ্তাহিক), 'লাঙ্গল' (১৯২৫) পত্রিকা সম্পাদনা করতেন। 'বিজলী' (১৯২০) , পত্রিকার সম্পাদক হলেন নলিনীকান্ত সরকার ও প্রবোধকুমার সান্যাল।
13
'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ' -গঠন অনুসারে বাক্যটি যে ধরনের -
ক সরল
খ যৌগিক
গ মিশ্র
ঘ জটিল
সঠিক উত্তর: ক (সরল)
ব্যাখ্যা:
যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। উক্ত বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া রয়েছে।
14
নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে
ক স্বত্ত্ব, কনকাঞ্জলী
খ পিপীলিকা, ধস্ত
গ উপর্যুক্ত, ঊর্ধ্ব
ঘ ঝঞ্ঝা, অবাঞ্ছিত
সঠিক উত্তর: ক (স্বত্ত্ব, কনকাঞ্জলী)
ব্যাখ্যা:
প্রমিত বানান - স্বত্ব কনকাঞ্জলি।
15
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' আখ্যা দিয়েছেন-
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ বুদ্ধদেব বসু
গ বিষ্ণু দে
ঘ সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: খ (বুদ্ধদেব বসু)
ব্যাখ্যা:
বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে ' নির্জনতম কবি' এবং অন্নদাশঙ্কর রায় 'শুদ্ধতম কবি ' বলে আখ্যায়িত করেন। আর তার কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময় কবিতা ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)