Bangladesh Bank - Assistant Director 2016
বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Assistant Director 2016 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 82 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 6Animals who eat flesh of another animal
ক
maneater
খ
carnivorous
গ
cannibal
ঘ
beast
সঠিক উত্তর:
খ (carnivorous)
ব্যাখ্যা:
অন্য প্রাণীর মাংস খায় বা মাংসাশী প্রাণীকে Carnivorous বলে। যেসব প্রাণী সব কিছু খায় তাকে সর্বভূক বা Omnivorous বলে।
Cessation of arms before a formal treaty is signed during war
ক
truce
খ
accord
গ
retreat
ঘ
armistice
সঠিক উত্তর:
ঘ (armistice)
ব্যাখ্যা:
Truce - সাময়িক যুদ্ধ বিরতি। Accord - সন্ধিচুক্তি, Armistice - সাময়িক যুদ্ধ বিরতির চুক্তি। Retreat - পিছু হঠা। অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময়ে কোনো বিশেষ চুক্তি বা সন্ধিতে আসার আগে cessation of arms বা truce বা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়।
Something that becomes outdated
ক
old
খ
obsolete
গ
useless
ঘ
ancient
সঠিক উত্তর:
খ (obsolete)
ব্যাখ্যা:
Something that becomes outdated - যা অচল, অপ্রচলিত হয়ে গেছে। Option গুলোর মধ্যে Ancient - প্রাচীন, obsolete - অপ্রচলিত, Useless - অপ্রয়োজনীয়। old - পুরাতন। সুতরাং সঠিক উত্তর c।
'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা -
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
মানিক বন্দোপাধ্যায়
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
সঠিক উত্তর:
খ (মানিক বন্দোপাধ্যায়)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৭)। শিরোনাম গল্পের বিখ্যাত দুটি প্রধান চরিত্র ভিখু ও পাঁচি।
'চাষাভূষার কাব্য' কার রচনা ?
ক
নির্মলেন্দু গুণ
খ
সৈয়দ শামসুল হক
গ
আহমদ ছফা
ঘ
শামসুর রাহমান
সঠিক উত্তর:
ক (নির্মলেন্দু গুণ)
ব্যাখ্যা:
কবি নির্মলেন্দু গুনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘চাষাভুষার কাব্য,’ যা ১৯৮১ সালে প্রকাশিত হয়।
নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
ক
বলাকা
খ
দোলনচাঁপা
গ
মানসী
ঘ
সোনার তরী
সঠিক উত্তর:
খ (দোলনচাঁপা)
ব্যাখ্যা:
‘দোলনচাপা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত। আর বলাকা, সোনার তরী, মানসী - বিখ্যাত কাব্যগ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ ?
ক
সমিচিন, বাল্মিকি
খ
সমীচীন, বাল্মীকি
গ
সমীচীন, বাল্মিকী
ঘ
সমিচীন, বাল্মিকী
সঠিক উত্তর:
খ (সমীচীন, বাল্মীকি)
ব্যাখ্যা:
সমীচীন : (বিশেষণ পদ ) সঙ্গত , যথার্থ , উচিত , উপযুক্ত , ন্যায়সঙ্গত । বাল্মীকি : (বিশেষ্য পদ ) রামায়ণকার , ভারতের আদি কবি , মহাতপা ঋষি ।
'মিতালি' কোন প্রকৃতির শব্দ ?
ক
যৌগিক
খ
যোগরূঢ়
গ
অব্যয়
ঘ
রূঢ়ি
সঠিক উত্তর:
ক (যৌগিক)
ব্যাখ্যা:
মিতালি (মিতা + আলি) আলি প্রত্যয় গঠিত শব্দ তাই এটি ‘যৌগিক’ শব্দ।
'বিষাদ-সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কী ?
ক
ইমাম হোসেন
খ
সীমার
গ
এজিদ
ঘ
ইমাম হাসান
সঠিক উত্তর:
ক (ইমাম হোসেন)
ব্যাখ্যা:
‘বিষাদ - সিন্ধু’ উপন্যাসের প্রধান চরিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হোসেনের করুণ মৃত্যুকাহিনিকে উপজীব্য করে মীর মশাররফ হোসেন রচনা করেন উপন্যাসটি।
'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে' - কোন ধরনের গান ?
ক
চটকা গান
খ
ভাওয়াইয়া
গ
ঝুমুর গান
ঘ
ভাটিয়ালি
সঠিক উত্তর:
খ (ভাওয়াইয়া)
ব্যাখ্যা:
ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি , জনপদের জীবনযাত্রা , তাদের কর্মক্ষেত্র , পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে । যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে - ওকি গাড়িয়াল ভাই , কত রব আমি পন্থের দিকে চাঞা রে। যেদিন গাড়িয়াল উজান যায় ।
'ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ ?
ক
বর্ধিষ্ণু
খ
বৃদ্ধিপ্রাপ্ত
গ
বৃহৎ
ঘ
বর্ধমান
সঠিক উত্তর:
ঘ (বর্ধমান)
ব্যাখ্যা:
‘ক্ষীয়মান’ অর্থ ক্ষয় হচ্ছে এমন। তাহলে এর বিপরীত শব্দ ‘বর্ধমান’। ‘বর্ধমান’ অর্থ বাড়ছে এমন। ‘বৃহৎ’ এর বিপরীত শব্দ ‘ক্ষুদ্র’।
'মানচিত্র' নাটক কে রচনা করেন ?
ক
সেলিম আল-দীন
খ
নুরুল মোমেন
গ
শাহেদ আলী
ঘ
আনিস চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (আনিস চৌধুরী)
ব্যাখ্যা:
সমাসচেতন নাট্যকার আনিস চৌধুরী রচিত নাটক ‘মানচিত্র’। মধ্যবিত্ত মানুষের দ্বন্দ্ব - সংঘাত, দুঃখ - দারিদ্র্য ও সংগ্রামী চেতনা সার্থক ভাবে ফুটে উঠেছে তার নাটকে।
'জীবন-প্রভাত' কোন ধরনের উপন্যাস ?
ক
সামাজিক
খ
ঐতিহাসিক
গ
আধ্যাত্মিক
ঘ
প্রেমের
সঠিক উত্তর:
খ (ঐতিহাসিক)
ব্যাখ্যা:
বাংলা, উপন্যাস সাহিত্যে উজ্জ্বল নাম রমেশ্চন্দ্র দত্ত (১৮৪৮ - ১৯০৯)। বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবী বন্ধন (১৮৭৭), জীবন - প্রভাত (১৮৭৮) এবং জীবনসন্ধ্যা (১৮৭৯) – চারটিই তার রচিত ঐতিহাসিক উপন্যাস। মোঘল সম্রাট আড়ঙ্গজেবের বিরুদ্ধে শিবাজীর সংগ্রাম ও সাফল্য ‘জীবন - প্রভাত’ উপন্যাসটির উপজীব্য বিষয়।
'কাননে কুসুম কলি সকলি ফুটিল' - এই বাক্যে 'কাননে' কোন কারকে কোন বিভক্তি ?
ক
করমে ৭মী
খ
অধিকরণে ৭মী
গ
করনে ৭মি
ঘ
অপাদানে ৭মী
সঠিক উত্তর:
খ (অধিকরণে ৭মী)
ব্যাখ্যা:
প্রদত্ত পংক্তিতে ‘কাননে’ স্থান জাতীয় শব্দ হওয়ার কারণে এটির কারক হবে অধিকরণে ৭মী।
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর' - এই অমর পঙক্তির রচয়িতাঃ
ক
জ্ঞানদাস
খ
মদনমোহন তর্কালঙ্কার
গ
শেখ ফজলল করিম
ঘ
গোবিন্দদাস
সঠিক উত্তর:
গ (শেখ ফজলল করিম)
ব্যাখ্যা:
শেখ ফজলল করিম রচিত কবিতা ‘স্বর্গ ও নরক’ - এর অমর পঙ্কটি - ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)