Bangladesh Bank - Officer(Cash) - 2016

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Officer(Cash) - 2016 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 100 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
ACCRETION
ক stack
খ procession
গ erosion
ঘ addition
সঠিক উত্তর: গ (erosion)
ব্যাখ্যা:
Accretion— যোগের দ্বারা বৃদ্ধি। Stack— জমা করা। Addition— যোগ। Procession—মিছিল, Erosion—ক্ষয়।
17
APPLAUD antynym
ক criticise
খ pray
গ flatter
ঘ request
সঠিক উত্তর: ক (criticise)
ব্যাখ্যা:
Applaud— প্রশংসা। Criticise - সমালোচনা, Pray—প্রার্থনা, Flatter— তোষামোদ। সুতরাং প্রশংসার বিপরীত সমালোচনা।
18
DEFAULT
ক unlimited
খ payment
গ evasion
ঘ principal
সঠিক উত্তর: খ (payment)
ব্যাখ্যা:
Default—ঋণ খেলাপি, unlimited— সীমাহীন, Principal – মূলধন, Payment Evasion - পরিহার।
19
PROFOUND
ক obscure
খ intense
গ hidden
ঘ superficial
সঠিক উত্তর: ঘ (superficial)
ব্যাখ্যা:
Profound—সুগভীর। Obscure—অস্পষ্ট। Superficial—ভাসা ভাসা, intense—তীব্র, প্রচণ্ড। Hidden—লুকানো।
20
TRANSMIT
ক show
খ televise
গ withhold
ঘ reply
সঠিক উত্তর: গ (withhold)
ব্যাখ্যা:
Transmit প্রেরণ। show— দেখানো। reply—উত্তর। televise – টেলিভিশন দিয়ে সম্প্রচার।। withhold—ধরে রাখা।
21
'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে ।' - কোন ধরনের বাক্য ?
ক যৌগিক
খ জটিল
গ সরল
ঘ মিশ্র
সঠিক উত্তর: ক (যৌগিক)
ব্যাখ্যা:
দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং আর. কিন্তু, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে। তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য, যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমন— সে গরিব কিন্তু সৎ।
22
আঠারো বছরের বৈশিষ্ট্য নয় -
ক ভয়ংকর
খ নির্ভীক
গ দুর্বার
ঘ ভীরু
সঠিক উত্তর: ঘ (ভীরু)
ব্যাখ্যা:
‘আঠারো বছর বয়স’ সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। এটি ছাড়পত্র (১৯৪৭) কাব্যগ্রন্থের কবিতা। কবির ধারণা আঠারো বছর বয়স সব অন্যায়ের বিরুদ্ধাচরণ করে। তাই এ বয়স ভীরু নয়।
23
নিচের কোন দুটি সমার্থক শব্দ ?
ক বীচি ঃ ওদন
খ অম্বু ঃ অহন
গ কৃশানু ঃ পাবক
ঘ বারিদ ঃ সুধাকর
সঠিক উত্তর: গ (কৃশানু ঃ পাবক)
ব্যাখ্যা:
কৃশানু বা পাবক দুটি সমার্থক শব্দ। শব্দ দুটির অর্থ অগ্নি, আগুন, বহ্নি, অনল, হুতাশন, দহন, সরভঙ্গ সর্বশুচি, বৈশ্বানর ইত্যাদি।
24
অর্ক- শব্দের সমর্থক শব্দ হচ্ছে -
ক প্রভাকর
খ বায়ু
গ নভমন্ডল
ঘ প্রভাকর
সঠিক উত্তর: ক (প্রভাকর)
ব্যাখ্যা:
'অর্ক’ শব্দের সমার্থক শব্দ প্রভাকর। এছাড়া অর্ক শব্দের আরো সমার্থক শব্দ— সূর্য, ভাস্কর, রবি, তপন, সবিতা, দিনেশ, দিনমণি, দিননাথ, কিরণমালী, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, মিহির মিত্র, দিনপতি, বালার্ক, বিভাকর ইত্যাদি।
25
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয় ?
ক রূপ, আকার , আদল, আকৃতি
খ আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ
গ বাঘ, শার্দূল, শেল, ব্যাগ্র
ঘ অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
সঠিক উত্তর: ঘ (অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ)
ব্যাখ্যা:
ওপরের অপশন (a), (c) ও (d)—তিনটিই সমার্থক শব্দগুচ্ছ। অপশন (b) - এর অশ্ব, হয় ও তুরঙ্গ শব্দত্রয় সমার্থক। কিন্তু মাতঙ্গ - এর সমার্থক শব্দগুলো হলো— গজ, দন্তী, দ্বিপ, হস্তী, বংগল, বারণ, কুঞ্জর।
26
'চোরকে বলে চুতি করতে , গৃহস্থকে বলে সজাগ থাকতে' -এর সুন্দর ইংরেজি হবেঃ
ক The devil wouldn't listen to the scripture
খ Birds of a feather flock together
গ None of these
ঘ Run with the hare and hunt with the hounds
সঠিক উত্তর: ঘ (Run with the hare and hunt with the hounds)
ব্যাখ্যা:
Option (a) এর অর্থ ‘চোর’ না শুনে ধর্মের কাহিনি; option (b) এর অর্থ ‘চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে’। Option (c) এর অর্থ ‘চোরে চোরে মাসতুতো ভাই’। সুতরাং option (b) - ই সঠিক।
27
'জ্ঞানপাপী' বলে -
ক জ্ঞানের বড়াই করে যে
খ সজ্ঞানে অন্যায় করে যে
গ অনেক জ্ঞান আছে যার
ঘ বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
সঠিক উত্তর: খ (সজ্ঞানে অন্যায় করে যে)
ব্যাখ্যা:
‘জ্ঞানপাপী’ শব্দের অর্থ জেনেশুনে অন্যায় করে এমন।
28
সবুজপত্র সম্পাদনা করেন -
ক প্রমথ চৌধুরী
খ রবীন্দ্রনাথ
গ বঙ্কিমচন্দ্র
ঘ নজরুল
সঠিক উত্তর: ক (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) 'সবুজপত্র’ ও ‘বিশ্বভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। ‘সবুজপত্র' পত্রিকাটি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। এ পত্রিকাকে কেন্দ্র করে বাংলা গদ্যে নব্যরীতির প্রবর্তন হয়।
29
'সিকি' কোন ধরনের শব্দ ?
ক অংকবাচক
খ পূওণবাচক
গ গণনাবাচক
ঘ তারিখবাচক
সঠিক উত্তর: গ (গণনাবাচক)
ব্যাখ্যা:
‘সিকি’ গণনাবাচক শব্দ। এছাড়া আরো গণনাবাচক শব্দ হলো— এক, তিন, সাত, দশ, বারো, পনেরো। ইতাদি। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যেমন—১. অঙ্কবাচক, (১, ২, ৩), ২. পরিমাণ বা গণনাবাচক শব্দ (এক, দুই, তিন) ৩. ক্রম বা পূরণবাচক শব্দ (প্রথম, দ্বিতীয়, তৃতীয়) ৪. তারিখবাচক শব্দ (পহেলা, দোসরা, তেসরা)।
30
কোনটি রবীন্দ্রনাথের লেখা -
ক শ্রীকান্ত
খ নবনী
গ সেঁজুতি
ঘ বেলা-অবেলা
সঠিক উত্তর: গ (সেঁজুতি)
ব্যাখ্যা:
‘সেঁজুতি’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়। এ কাব্যে মোট বাইশটি কবিতা রয়েছে। এ গ্রন্থের অধিকাংশ কবিতাতেই মৃত্যু এবং পৃথিবীর প্রতি আকর্ষণ প্রকাশ পেয়েছে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)