আলোচিত যুদ্ধ
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের আলোচিত যুদ্ধ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 117 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক
তিন নম্বর সেক্টর
খ
চার নম্বর সেক্টর
গ
এক নম্বর সেক্টর
ঘ
দুই নম্বর সেক্টর
সঠিক উত্তর:
ঘ (দুই নম্বর সেক্টর)
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল । ( দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা , কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর-
ক
৫ নং
খ
১০ নং
গ
১১ নং
ঘ
৭ নং
সঠিক উত্তর:
খ (১০ নং)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর হল ১০ নং সেক্টর। একে তিনটি সাব - সেক্টরে ভাগ করা হয়। এ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটি প্রধান সেনাপতির অধীনে ছিল।
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' ---- এটি কার উক্তি?
ক
সালজার
খ
হিটলার
গ
মুসোলিনী
ঘ
ফ্রাঙ্কো
সঠিক উত্তর:
খ (হিটলার)
ব্যাখ্যা:
আডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন । হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন ।
মীরজ্জমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
ক
আসাম যুদ্ধে
খ
পলাশীর যুদ্ধে
গ
রাজমহলের যুদ্ধে
ঘ
পিলখানা যুদ্ধে
সঠিক উত্তর:
ক (আসাম যুদ্ধে)
ব্যাখ্যা:
মীরজ্জমলার কামানটি ব্যবহৃত হয় আসাম যুদ্ধে। সরাইঘাটের যুদ্ধ আহোম সেনাপতি লাচিত ররফুকনের নেতৃত্বে ও মোগল সেনাপতি রাম সিংহের নেতৃত্বে ১৬৭১ সালে অসমের গুয়াহাটিতে হয়েছিল। মোগলেরা ৩০, ০০০ সৈন্য, ১৫০০০ ধনুর্বিদ, ১৮, ০০০টি ঘোড়া, ১০০০ অধিক কামান ও বিশাল নৌকা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। আহোম সেনার তুলনায় মোগল সেনারা বেশি শক্তিশালী ছিল কিন্তু গেরিলা যুদ্ধ কৌশলের ফলে মোগলেরা এই যুদ্ধে পরাজিত হয়েছিল। মোগলের নৌ - সেনা দুর্বল থাকায় আহোমেরা ইহার যথেষ্টে সুবিধা পেয়েছিল। এই যুদ্ধের দ্বারা মোগলেরা অন্তিম বারের জন্য অসমে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
ক
১৯৯২ সনে
খ
২০০১ সনে
গ
২০০২ সনে
ঘ
২০০০ সনে
সঠিক উত্তর:
খ (২০০১ সনে)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে 'মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়' নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন।
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন-
ক
জিয়াউর রহমান
খ
আব্দুর রব
গ
খালেদ মোশারফ
ঘ
এ কে খন্দকার
সঠিক উত্তর:
ঘ (এ কে খন্দকার)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তিনি ১৯৩০ সালে তার বাবার কর্মস্থলে রংপুরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস পাবনা জেলার পুরান ভারেঙ্গা গ্রামে।
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
ক
বিল ক্লিনটন
খ
নিক্সন
গ
রিগান
ঘ
জিমি কার্টার
সঠিক উত্তর:
ঘ (জিমি কার্টার)
ব্যাখ্যা:
বসনিয়া - হার্জেগোভিনা প্রাক্তন ফেডারেল যুগোশ্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। ১৯৯২ সালের ১ মার্চ দেশটি স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯২ সালের ২২ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটির সর্বা ও ক্রোট সম্প্রদায় এর বিরোধিতা করতে থাকে। অবস্থার প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনায় দেখা দেয় জাতিগত দ্বান্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধে রুপ নেয়। এ প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় ২৩ ডিসেম্বর ১৯৯৪ বসনিয়ার মুসলিম সরকার ও সার্ববাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
ক
২৫ মার্চ ১৯৭১
খ
১৪ ডিসেম্বর ১৯৭১
গ
১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ
২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
খ (১৪ ডিসেম্বর ১৯৭১)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালায়। আর ১৯৭১ সালের ২৫ মার্চ , ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যথাক্রমে মুক্তিযুদ্ধ শুরু হয়, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের চূড়ান্ত বিজয় সংঘটিত হয়।
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর 'কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক
২ নং সেক্টর
খ
১০ নং সেক্টর
গ
১১ নং সেক্টর
ঘ
৮ নং সেক্টর
সঠিক উত্তর:
ঘ (৮ নং সেক্টর)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়-
ক
২৫ মার্চ, ২০১০
খ
১৫ জুলাই, ২০১০
গ
১ জানুয়ারী, ২০১১
ঘ
১০ জুন, ২০১০
সঠিক উত্তর:
ঘ (১০ জুন, ২০১০)
ব্যাখ্যা:
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয় - ১০ জুন, ২০১০। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) (International Crimes Tribunal (Bangladesh), সংক্ষেপে ICT (Bangladesh) বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইবুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ - এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় । সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয় বিচারপতি মো. নিজামুল হক এবং অন্য দুজন বিচারক ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ । পরবর্তীতে ২০১২ সালের ২২শে মার্চ ট্রাইব্যুনাল - ২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনাল থেকে সরে গিয়ে দ্বিতীয়টির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন ।
মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
ক
৯ নং সেক্টর
খ
১০ নং সেক্টর
গ
১১ নং সেক্টর
ঘ
৪ নং সেক্টর
সঠিক উত্তর:
খ (১০ নং সেক্টর)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় নৌপথ ১০ নম্বর সেক্টরের অধীন ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে - ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ - বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
ওয়াটার লু কোথায় অবস্থিত?
ক
বেলজিয়ামে
খ
পর্তুগালে
গ
ইতালিতে
ঘ
ফ্রান্সে
সঠিক উত্তর:
ক (বেলজিয়ামে)
ব্যাখ্যা:
ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত। ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
ক
২টি
খ
৪টি
গ
৫টি
ঘ
৩টি
সঠিক উত্তর:
ঘ (৩টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ব্রিগেড গঠন করা হয় ৭ই জুলাই ১৯৭১। মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড ফোর্স ছিল তিনটি - জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩টি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয় এই ব্রিগেড। ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্তি পেলেন মেজর জিয়াউর রহমান এবং তার নামের আদি অক্ষর নিয়েই ব্রিগেডের নামকরণ করা হয় ‘জেড ফোর্স (জিয়া - ফোর্স)।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন কে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?
ক
৯
খ
৮
গ
১০
ঘ
৭
সঠিক উত্তর:
ঘ (৭)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ধরনের উপাধিতে ভূষিত করা হয়। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন। সর্বশেষ বীর - উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর সহ মোট বীর - উত্তম ৬৯ জন। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর - উত্তম পদক প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
ক
উইং কমান্ডার এম কে বাশার
খ
মেজর এম আবদুল জলিল
গ
মেজর কে এম শফিউল্লাহ
ঘ
মেজর কাজী নুরুজ্জামান
সঠিক উত্তর:
ক (উইং কমান্ডার এম কে বাশার)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম কে বাশার। মোহাম্মদ খাদেমুল বাশার (জন্ম: নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘি ১ সেপ্টেম্বর, ১৯৩৫ - মৃত্যু: ১ সেপ্টেম্বর ১৯৭৬) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার পৈতিক নিবাস বগুড়ায়। মোহাম্মদ খাদেমুল বাশার জুন মাস থেকে মুক্তিবাহিনীর ৬ নম্বর সেক্টরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহত্তর রংপুর ও বৃহত্তর দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে ছিল এ সেক্টর।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)