বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 351 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 24বাংলাদেশের সবচেয়ে ছোট(আয়তন) জেলা কোনটি ?
ক
নারায়ণগঞ্জ
খ
মেহেরপুর
গ
সাতক্ষীরা
ঘ
নরসিংদী
সঠিক উত্তর:
ক (নারায়ণগঞ্জ)
ব্যাখ্যা:
নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। ৬৮৩.১৪ বর্গকিমি (২৬৩.৭৬ বর্গমাইল) আয়তনের এ জেলাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। অপরদিকে মেহেরপুর জেলার আয়তন ৭৫১.৬২ বর্গকিমি (২৯০.২০ বর্গমাইল)আয়তনে বড় জেলা-রাঙামাটি।আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।জনসংখ্যায় বড় জেলা-ঢাকা।জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
ক
১৫ টি
খ
১৪ টি
গ
১৩ টি
ঘ
১৭ টি
সঠিক উত্তর:
গ (১৩ টি)
ব্যাখ্যা:
১৪ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা বিভাগ থেকে চার জেলা (ময়মনসিংহ, জামালপুর ,শেরপুর ও নেত্রকোনা) নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা লাব করে। তাই বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে।এগুলো হলো - ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি। উল্লেখ্য , চট্রগ্রাম বিভাগে ১১টি ,রাজশাহী বিভাগে ৮ টি , রংপুর বিভাগে ৮ টি , খুলনা বিভাগে ১০টি , সিলেট বিভাগে ৪টি এবং বরিশাল বিভাগে ৬ টি জেলা রয়েছে।
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-
ক
সিসমোমিটার
খ
ক্রোনোমিটার
গ
হাইড্রমিটার
ঘ
সেক্সট্যান্ট
সঠিক উত্তর:
ক (সিসমোমিটার)
ব্যাখ্যা:
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম - সিসমোমিটার। ভূকম্পমাপক (ইংরেজি: Seismometer ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুত্পাত বা অন্য যে কোনও কারণে সংঘটিত ভূত্বকীয় বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়। এই কম্পন - তীব্রতার তথ্য - উপাত্ত ভূতত্ত্ববিদদেরকে ভূগর্ভের মানচিত্র বানাতে, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে। পুরনো যুগে ব্যবহৃত ভূকম্পমাপক যন্ত্রকে সাধারণত ইংরেজিতে "সিজমোগ্রাফ" নামে ডাকা হত। অপরদিকে "সিজমোমিটার" দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ - সুবিধা সম্বলিত ভূকম্পমাপককে বুঝায়। আর "সিজমোস্কোপ" বা ভূকম্পবীক্ষণ যন্ত্রের শুধুমাত্র ভূমিকম্পের উপস্থিতিরর প্রমাণ পাওয়া যায়।
ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
ক
১০ অক্টোবর, ২০০২
খ
১০ নভেম্বর, ২০০২
গ
১২ নভেম্বর, ২০০২
ঘ
১২ অক্টোবর, ২০০২
সঠিক উত্তর:
ঘ (১২ অক্টোবর, ২০০২)
ব্যাখ্যা:
২০০২ বালি বোমা বিস্ফোরণ ঘটনাটি ২০০২ সালের ১২ অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন সমৃদ্ধ কুটা জেলায় সংগঠিত হয়। এই আক্রমণের ঘটনায় ২০২ ব্যক্তি নিহত হয় যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ৩৮ জন ইন্দোনেশীয় এবং অবশিষ্টরা বিশ্বের ২০টিরও অধিক দেশের অধিবাসী। এতে আআরো ২০৯ জন আহত হয়।
কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?
ক
ফাল্গুন-চৈত্র
খ
বৈশাখ-জৈষ্ঠ্য
গ
বৈশাখ
ঘ
আষাঢ়-শ্রাবণ
সঠিক উত্তর:
খ (বৈশাখ-জৈষ্ঠ্য)
ব্যাখ্যা:
বৈশাখ - জৈষ্ঠ্য মাসে কাল বৈশাখী ঝড় হয়। কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় যা বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে হয়ে থাকে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মার্চ থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। অনেকসময় এই ঝড় জীবনঘাতি রূপ ধারণ করে। গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে। কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি। কোনো কোনো ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি - এর বেশিও হতে পারে। কালবৈশাখীর স্থায়িত্বকাল স্বল্পতর, তবে কখনও কখনও এ ঝড় এক ঘণ্টারও বেশিকাল স্থায়ী হয়। এই সময়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, বিহার, ছত্রিশগঢ় ও ঝাড়খন্দে প্রায়ই বজ্রবৃষ্টি হয়। কালবৈশাখীর সময়ে যেকোন প্রকার বায়জান চালানো বিপদজনক। বিমানচালকেরা কালবৈশাখী ঝড়কে এড়িয়ে চলে। যদিও কালবৈশাখীর সময়কার বৃষ্টিপাত বাংলাদেশ ও পশ্চিম বাংলার ধান, পাট এবং আসামের চা চাষের জন্য উপকারী ভূমিকা পালন করে।
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক
রাঙ্গামাটি
খ
বান্দরবান
গ
সন্দ্বীপ
ঘ
খাগড়াছড়ি
সঠিক উত্তর:
ঘ (খাগড়াছড়ি)
ব্যাখ্যা:
হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা (Valley) এছাড়াও পার্বত্য চট্রগ্রামে কাপ্তাই - হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
ক
রূপসা
খ
হাড়িয়াভাঙ্গা
গ
ভৈরব
ঘ
বালেশ্বর
সঠিক উত্তর:
খ (হাড়িয়াভাঙ্গা)
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলে ও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর ।
বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক
১
খ
৩
গ
৪
ঘ
২
সঠিক উত্তর:
ঘ (২)
ব্যাখ্যা:
বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪, ১৫৬ কি.মি.এবং মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার।
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
ক
নিম্নভূমি নিমজ্জিত হবে
খ
বৃষ্টিপাত কমে যাবে
গ
বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
ঘ
ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
সঠিক উত্তর:
ক (নিম্নভূমি নিমজ্জিত হবে)
ব্যাখ্যা:
ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব ( Green House Effect ) বলা হয়। গ্রিন হাউজ ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে। ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে। এর ফলে পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক
৮
খ
১২
গ
১৪
ঘ
১০
সঠিক উত্তর:
ক (৮)
ব্যাখ্যা:
সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর - দক্ষিণে লম্বা । ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত । উত্তর অংশকে বলা হয় নারিকেল জিনজিরা বা উত্তর পাড়া । দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ - পূর্বদিকে বিস্তৃত একটি সঙ্কীর্ণ লেজের মতো এলাকা । এবং সঙ্কীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত ।
’চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত?
ক
সীতাকুণ্ডে
খ
টেকনাফে
গ
মৌলভীবাজারে
ঘ
খাগড়াছড়িতে
সঠিক উত্তর:
ক (সীতাকুণ্ডে)
ব্যাখ্যা:
চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
বাংলাদেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনাঞ্চল ?
ক
৫%
খ
১২%
গ
১৫%
ঘ
১৬%
সঠিক উত্তর:
ঘ (১৬%)
ব্যাখ্যা:
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫৮ শতাংশ।
মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?
ক
নোয়াখালী
খ
বরিশাল
গ
বরগুনা
ঘ
ভোলা
সঠিক উত্তর:
ঘ (ভোলা)
ব্যাখ্যা:
মনপুরা দ্বীপ ভোলায় অবস্থিত। মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত। সাম্প্রতিককালে এই দ্বীপে জলদস্যুদের দ্বারা আক্রমণ হয়েছে। এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার। এই দ্বীপের উপকূলীয় অন্যান্য দ্বীপের মধ্যে ভোলা (যা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ) এবং হাতিয়া দ্বীপ উল্লেখযোগ্য। প্রতিটি দ্বীপই ঘনবসতিপূর্ণ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)