বিপ্লব

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বিপ্লব অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 45 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়--
ক ষষ্ঠদশ শতাব্দীতে
খ অষ্টাদশ শতাব্দীতে
গ ঊনবিংশ শতাব্দীতে
ঘ সপ্তদশ শতাব্দীতে
সঠিক উত্তর: খ (অষ্টাদশ শতাব্দীতে)
ব্যাখ্যা:
অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়। এ সময় মানুষ শিল্পায়নের স্বাদ পেলেও ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পায়নি। ১৮৭০ সালে বিদ্যুত্ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব। ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার হওয়ার ফলে কায়িক শ্রমের বিপরীতে এখন মস্তিষ্কনির্গত জ্ঞানের বিপ্লব ঘটেছে। শিল্পোত্পাদনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এ তিন বিপ্লবকে ছাপিয়ে যেতে শুরু করেছে নতুন এক পরিবর্তনের ছোঁয়া, যাকে মিডিয়াসহ বিশ্বমোড়লরা ডিজিটাল বিপ্লব বলে সম্বোধন করছেন। অনেকে এটাকে চতুর্থ বিপ্লব বলে আখ্যায়িত করছেন।
17
রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল --
ক ১৯১৬ সালে
খ ১৯১৭ সালে
গ ১৯১৯ সালে
ঘ ১৯১৮ সালে
সঠিক উত্তর: খ (১৯১৭ সালে)
ব্যাখ্যা:
রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে। ১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক - সৈনিক - নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।
18
শিল্প বিপ্লব শুরু হয়---
ক যুক্তরাষ্ট্রে
খ ইংল্যান্ডে
গ রাশিয়ায়
ঘ চীনে
সঠিক উত্তর: খ (ইংল্যান্ডে)
ব্যাখ্যা:
শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ড । আঠারো শতকের শেষের দিকে। এর ফলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, বিশ্বজোড়া বাজার গড়ে ওঠে।
19
ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়-
ক ষষ্ঠদশ শতাব্দীতে
খ ঊনবিংশ শতাব্দীতে
গ অষ্টাদশ শতাব্দীতে
ঘ সপ্তদশ শতাব্দীতে
সঠিক উত্তর: গ (অষ্টাদশ শতাব্দীতে)
ব্যাখ্যা:
অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়। এ সময় মানুষ শিল্পায়নের স্বাদ পেলেও ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পায়নি। ১৮৭০ সালে বিদ্যুত্ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব। ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার হওয়ার ফলে কায়িক শ্রমের বিপরীতে এখন মস্তিষ্কনির্গত জ্ঞানের বিপ্লব ঘটেছে। শিল্পোত্পাদনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এ তিন বিপ্লবকে ছাপিয়ে যেতে শুরু করেছে নতুন এক পরিবর্তনের ছোঁয়া, যাকে মিডিয়াসহ বিশ্বমোড়লরা ডিজিটাল বিপ্লব বলে সম্বোধন করছেন। অনেকে এটাকে চতুর্থ বিপ্লব বলে আখ্যায়িত করছেন।
20
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :
ক কার্ল মার্কস
খ ভি. আই. লেনিন
গ মাও সে তুং
ঘ ফ্লেডরিক এঙ্গেলস
সঠিক উত্তর: খ (ভি. আই. লেনিন)
ব্যাখ্যা:
বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বরে (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্বে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন বা ভি আই লেনিন।
21
শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?
ক ইংল্যান্ড
খ চীন
গ জাপান
ঘ ফ্রান্স
সঠিক উত্তর: ক (ইংল্যান্ড)
ব্যাখ্যা:
ইংল্যান্ডের ইতিহাসে মোটামুটি 1750 - 1850 সাল এই সময়কালে কৃষি ও বাণিজ্যিক ব্যবস্থা হতে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। এটি বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লব নামে খ্যাত।
22
শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল-
ক মার্কিন যুক্তরাষ্ট্র
খ ইংল্যান্ড
গ জার্মানি
ঘ ফ্রান্স
সঠিক উত্তর: খ (ইংল্যান্ড)
ব্যাখ্যা:
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে।
23
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছির-
ক ১৬৪০ সালে
খ ১৭৮৯ সালে
গ ১৮১৫ সালে
ঘ ১৭৬৯ সালে
সঠিক উত্তর: খ (১৭৮৯ সালে)
ব্যাখ্যা:
১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিস কুখ্যাত বাস্তিলে বিক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত "থার্ড স্টেট" বা সাধারন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
24
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল?
ক ইতালি
খ ইংল্যান্ড
গ গ্রিস
ঘ ফ্রান্স
সঠিক উত্তর: খ (ইংল্যান্ড)
ব্যাখ্যা:
নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের প্রভাবে শিল্পকারখানায় যে গুনগত পরিবর্তন দেশের আর্থ সামাজিক সমৃদ্ধির পথ খুলে দেয় তার নাম শিল্প বিপ্লব। আঠারো শতকের শেষদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা।
25
ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
ক মুক্তি,
খ একতা
গ ও
ঘ সমতা
সঠিক উত্তর: ক (মুক্তি,)
ব্যাখ্যা:
ফরাসি বিপ্লবের মূল শ্লোগান ছিল ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা। লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের উৎসাহ দানকারী রুশো ও ভলতেয়ার। রুশো 'Social contract ' গ্রন্থে এ উক্তিটি করেন।
26
ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
ক ১৭৮৯
খ ১৭৯৫
গ ১৮০০
ঘ ১৭৯১
সঠিক উত্তর: ক (১৭৮৯)
ব্যাখ্যা:
ফরাসী বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ । ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় । এটি ছিল ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা । এ বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয় ।
27
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয় ?
ক ১৭৮৯
খ ১৭৯৫
গ ১৮০০
ঘ ১৭৯১
সঠিক উত্তর: ক (১৭৮৯)
ব্যাখ্যা:
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে । ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপি ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
28
কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
ক ১৭৯৩
খ ১৭৮৯
গ ১৮৯৯
ঘ ১৭৫৭
সঠিক উত্তর: খ (১৭৮৯)
ব্যাখ্যা:
১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়। ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়।
29
কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়?
ক ১৭৯৯
খ ১৭৭৬
গ ১৭৮৯
ঘ ১৭৯৭
সঠিক উত্তর: গ (১৭৮৯)
ব্যাখ্যা:
রুশো, ভলতেয়ার লেখনী ধারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগায়। এ বিপ্লবের শ্লোগান ছিল 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
30
রুশ বিপ্লব সংঘটিত হয়-
ক ১৮১৭
খ ১৭১৭
গ ১৯১৭
ঘ ১৯১৭
সঠিক উত্তর: গ (১৯১৭)
ব্যাখ্যা:
রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে। ১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক - সৈনিক - নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)