যান্ত্রিক দক্ষতা
যান্ত্রিক দক্ষতা MCQ বিসিএস পরীক্ষার জন্য। যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সমস্যা সমাধান নিয়ে মানসিক দক্ষতার প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে ?
ক
টেনে নেয়া ব্যক্তির
খ
ঠেলে নেয়া ব্যক্তির
গ
দু'জনের সমান কষ্ট হবে
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
খ (ঠেলে নেয়া ব্যক্তির)
আয়নায় প্রতিফলিত কোন শব্দটি বাস্তবে অবিকৃত?
ক
MUM
খ
MU
গ
TO
ঘ
MUMMY
সঠিক উত্তর:
ক (MUM)
ব্যাখ্যা:
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে। MUM এর বাস্তব ও প্রতিবিম্ব একই রকম দেখা যায়।
কম বল প্রয়োগে অধিক কাজ করা যায় কোনটির মাধ্যমে?
ক
হাতপাখা
খ
মোটরসাইকেল
গ
লিভার
ঘ
জেনারেটর
সঠিক উত্তর:
গ (লিভার)
ব্যাখ্যা:
লিভার হলো একটি সরল যন্ত্র যা একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে সহজেই ঘুরতে বা দুলতে পারে। ওই বিন্দুটিকে বলে ফালক্রাম। লিভারের সাহায্যে বড় বড় ভারী জিনিস বা বাধাকে অল্প বলপ্রয়োগে তোলা বা অতিক্রম করা যেতে পারে।
হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
ক
দৈর্ঘ্য বাড়িয়ে
খ
দৈর্ঘ্য কমিয়ে
গ
উচ্চতা বাড়িয়ে
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
ক (দৈর্ঘ্য বাড়িয়ে)
ব্যাখ্যা:
হেলানো তলের ক্ষেত্রে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে যান্ত্রিক সুবিধাও তত বুদ্ধি পাবে।
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ডাইভার দিয়ে একই মাপের দু'টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতার প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
ক
মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে
খ
চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
গ
দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
গ (দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে)
ব্যাখ্যা:
কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে। দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে।
একটি ঘড়িতে ৮.৪৫ বাজে, সেই ঘড়িটি আয়নায় দেখলে কত বাজবে?
ক
৯.৩০
খ
৩.১৫
গ
১.১৫
ঘ
১১.১৫
সঠিক উত্তর:
খ (৩.১৫)
এউচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
ক
সামনের দিকে ঝুকতে হয়
খ
হাটু কিছুটা ভাজ করতে হয়
গ
গোড়ালী উচু করতে হয়
ঘ
সবগুলো
সঠিক উত্তর:
ঘ (সবগুলো)
লন রোলারের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক
ঠেলার চেয়ে টানা সহজ
খ
টানার চেয়ে ঠোলা সহজ
গ
উভয়ই সঠিক
ঘ
কোনটি সঠিক নয়
সঠিক উত্তর:
ক (ঠেলার চেয়ে টানা সহজ)
ব্যাখ্যা:
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
ঘড়ির কাটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে কি বুঝাবে?
ক
সময় দ্রুত চলছে
খ
সময় আস্তে চলছে
গ
সময় ঠিকমতো চলছে
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
গ (সময় ঠিকমতো চলছে)
ব্যাখ্যা:
“সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না”। সময় তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তাহলে একটা ঘড়ির কাঁটা দ্রুত চললো কি ধীরে চললো তাতে সময়ের কি আসে যায়? ঘড়ির কাঁটা যেমনই চলুক সময় ঠিকমতো চলবে। ঘড়ির কাঁটা চলার উপর সময় নির্ভর করে না।
কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) কি অবস্থায় ঘুরবে?
ক
আস্তে চলবে
খ
জোরে চলবে
গ
একইভাবে চলবে
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
খ (জোরে চলবে)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)