১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়-২) 12-

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধন - ১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়-২) 12-06-2016 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 100 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ?
ক অন্যায়ের ফল অনিবার্য
খ অন্যায়ের ফল ভয়াবহ
গ অন্যায়ের শাস্তি মৃত্যু
ঘ অন্যায়ের ফল দুর্নিবার্য
সঠিক উত্তর: ক (অন্যায়ের ফল অনিবার্য)
2
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ?
ক বালক-বালিকা
খ খান-খানম
গ নর-নারী
ঘ দুঃখী-দুঃখিনী
সঠিক উত্তর: গ (নর-নারী)
3
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ক এয়ো
খ সন্তান
গ কৃতদার
ঘ কবিরাজ
সঠিক উত্তর: ক (এয়ো)
4
‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?
ক সর্বজনীন
খ সর্বজনস্বীকৃত
গ সর্বজনগ্রাহ্য
ঘ সার্বজনীন
সঠিক উত্তর: ক (সর্বজনীন)
5
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে ?
ক দুর্গম
খ অরণ্য জনপদ
গ বিপদসংকুল
ঘ শ্বাপদসংকুল
সঠিক উত্তর: ঘ (শ্বাপদসংকুল)
6
‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক পরিহার
খ অগ্রাহ্য
গ প্রদান
ঘ বর্জন
সঠিক উত্তর: ঘ (বর্জন)
7
‘তেজী’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক দুর্বল
খ নিস্তেজ
গ সতেজ
ঘ রুগ্ন
সঠিক উত্তর: খ (নিস্তেজ)
8
‘মাতঙ্গ’ কার সমার্থক ?
ক হরিণ
খ হাতি
গ অশ্ব
ঘ ভুজঙ্গ
সঠিক উত্তর: খ (হাতি)
9
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ ?
ক সবিতা
খ সাগর
গ সৈকত
ঘ সলিল
সঠিক উত্তর: ঘ (সলিল)
10
কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ?
ক কৃৎপ্রত্যয়
খ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
গ বাংলা কৃৎপ্রত্যয়
ঘ তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর: ক (কৃৎপ্রত্যয়)
11
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোরটি ?
ক মুচ্+ ‍ক্তি
খ মুক্+ তি
গ মুক্+ ক্তি
ঘ মুচ্+ তি
সঠিক উত্তর: ক (মুচ্+ ‍ক্তি)
12
‘ভিখারিকে ভিক্ষা দাও’ - কোন কারকে কোন বিভক্তি ?
ক কর্মে ৪র্থী
খ সম্প্রদানে ৪র্থী
গ অপাদানে ৪র্থী
ঘ করণে ৪র্থী
সঠিক উত্তর: খ (সম্প্রদানে ৪র্থী)
13
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক কর্মে ৭র্মী
খ অপাদানে ৭র্মী
গ অধিকরনে ৭র্মী
ঘ করণে ৭র্মী
সঠিক উত্তর: ঘ (করণে ৭র্মী)
14
ব্যাসবাক্যের অপর নাম কী ?
ক যৌগিক বাক্য
খ সমস্ত পদ
গ সমস্যামান পদ
ঘ বিগ্রহ বাক্য
সঠিক উত্তর: ঘ (বিগ্রহ বাক্য)
15
‘চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস ?
ক রূপক
খ উপমান
গ মধ্যপদলোপী
ঘ উপমিত
সঠিক উত্তর: ঘ (উপমিত)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)