১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 3

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধন - ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 30-08-2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 96 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
ক মুহম্মদ শহীদুল্লাহ
খ সুনীতিকুমার চট্রোপাধ্যায়
গ সুকুমার সেন
ঘ দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর: ক (মুহম্মদ শহীদুল্লাহ)
2
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
ক কোলন
খ হাইফেন
গ ড্যাস
ঘ সেমিকোলন
সঠিক উত্তর: খ (হাইফেন)
3
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক কাজী নজরুল ইসলাম
খ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
গ প্রমথ চৌধুরী
ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর: ঘ (ঈশ্বরচন্দ্র গুপ্ত)
4
'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক বারিধি
খ অপ
গ পয়ঃ
ঘ নলিনী
সঠিক উত্তর: খ (অপ)
5
কোন বানানটি শুদ্ধ?
ক মুমুর্ষু
খ মূমুর্ষু
গ মূমূর্ষূ
ঘ মুমূর্ষু
সঠিক উত্তর: ঘ (মুমূর্ষু)
6
'ধামাধরা' বাগধারটির অর্থ কী?
ক যথেচ্ছাচারী
খ তোষামোদকারী
গ কদরহীন লোক
ঘ বক ধার্মিক
সঠিক উত্তর: খ (তোষামোদকারী)
7
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
ক দর্শন + ইয়
খ দৃশ্য + নীয়
গ দর্শন + ঈয়
ঘ দৃশ্ + অনীয়
সঠিক উত্তর: ঘ (দৃশ্ + অনীয়)
8
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
ক পুংলিঙ্গ
খ ক্লীব লিঙ্গ
গ উভয় লিঙ্গ
ঘ স্ত্রী লিঙ্গ
সঠিক উত্তর: গ (উভয় লিঙ্গ)
9
'সাপের খোলস' এক কথায় প্রকাশ -
ক কৃত্তি
খ অজিন
গ করভ
ঘ নির্মোক
সঠিক উত্তর: ঘ (নির্মোক)
10
'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
ক প্রযোজক কর্তা
খ ব্যতিহার কর্তা
গ ণিজন্ত কর্তা
ঘ মুখ্য কর্তা
সঠিক উত্তর: খ (ব্যতিহার কর্তা)
11
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত?
ক ষ্ + ন
খ ষ্ + ঞ
গ ষ্ + ঙ
ঘ ষ্ + ণ
সঠিক উত্তর: ঘ (ষ্ + ণ)
12
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ?
ক ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।
খ ভিক্ষুককে ভিক্ষা দাও।
গ কোনোটিই নয়।
ঘ ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।
সঠিক উত্তর: খ (ভিক্ষুককে ভিক্ষা দাও।)
13
'প্রসারণ' -এর বিপরীত শব্দ -
ক সম্প্রসারণ
খ আকুঞ্চন
গ আকর্ণন
ঘ বিবর্ধন
সঠিক উত্তর: খ (আকুঞ্চন)
14
কোনটি ফারসি শব্দ ?
ক চাবি
খ চাহিদা
গ চশমা
ঘ চাকর
সঠিক উত্তর: গ (চশমা)
15
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক বড় দাদা> বড়দা >
খ পিশাচ > পিচাশ
গ মুক্তা > মুকুতা
ঘ কিছু > কিচ্ছু
সঠিক উত্তর: খ (পিশাচ > পিচাশ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)