১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 3

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার MCQ। স্কুল পর্যায়ের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নব্যাংক ও সমাধান। — পৃষ্ঠা 2

মোট 114 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8
16
‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক অন্যকাল
খ কালের অন্তর
গ কাল ও অন্তর
ঘ ক্ষুদ্রকাল
সঠিক উত্তর: ক (অন্যকাল)
17
‘মুজিববর্ষ’ কোন সমাস?
ক দ্বন্দ্ব সমাস
খ কর্মধারয় সমাস
গ অব্যয়ীভাব সমাস
ঘ দ্বিগু সমাস
সঠিক উত্তর: খ (কর্মধারয় সমাস)
18
‘মুক্তি' -এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক √মুচ্ + ক্তি
খ √মুক্ + ক্তি
গ √মৃচ্ + ক্তি
ঘ √মুহ্ +ক্তি
সঠিক উত্তর: ক (√মুচ্ + ক্তি)
19
‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
ক অচল
খ ভূধর
গ অবনী
ঘ অদ্রি
সঠিক উত্তর: গ (অবনী)
20
‘খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক সরুপথ
খ গুপ্তপথ
গ সিংহদার
ঘ চিলেকোঠা
সঠিক উত্তর: গ (সিংহদার)
21
বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?
ক ৪৭টি
খ ৪৯টি
গ ৫০টি
ঘ ৪৮টি
সঠিক উত্তর: গ (৫০টি)
22
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
ক সংক্ষেপণ
খ বিশেষভাবে বিশ্লেষণ
গ মিলন
ঘ ভাবের বিনিময়
সঠিক উত্তর: খ (বিশেষভাবে বিশ্লেষণ)
23
পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
ক বচন
খ বাক্য
গ বাগর্থ
ঘ লিঙ্গ
সঠিক উত্তর: ঘ (লিঙ্গ)
24
নিচের কোনটি তৎসম শব্দ?
ক চাঁদ
খ কাঠ
গ সন্ধ্যা
ঘ খোকা
সঠিক উত্তর: গ (সন্ধ্যা)
25
'লোকটি ধনী কিন্তু কৃপণ'—কোন ধরনের বাক্য?
ক জটিল
খ সরল
গ মিশ্র
ঘ যৌগিক
সঠিক উত্তর: ঘ (যৌগিক)
26
চলিত রীতির প্রবর্তক কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ প্রমথ চৌধুরী
গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: খ (প্রমথ চৌধুরী)
27
'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?
ক পার হয়ে
খ পারি হয়ে
গ পেরিয়ে
ঘ পার হইয়ে
সঠিক উত্তর: গ (পেরিয়ে)
28
Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?
ক যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
খ সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
গ সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
ঘ সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয় ।
সঠিক উত্তর: গ (সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।)
29
Ad-hoc এর অর্থ কি?
ক তদর্থক
খ শপথপত্র
গ ক ও খ উভয়ই
ঘ অস্থায়ী
সঠিক উত্তর: গ (ক ও খ উভয়ই)
30
সন্ধির প্রধান সুবিধা?
ক পড়ার সুবিধা
খ উচ্চারণের সুবিধা
গ শোনার সুবিধা
ঘ লেখার সুবিধা
সঠিক উত্তর: খ (উচ্চারণের সুবিধা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)