১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - স্কুল পর্যায়-২ (15-

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধন - ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - স্কুল পর্যায়-২ (15-03-2024) MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 89 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক দীর্ঘ
খ সংক্ষিপ্ত
গ অপরিবর্তিত
ঘ অতিদীর্ঘ
সঠিক উত্তর: খ (সংক্ষিপ্ত)
2
কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
ক কমা
খ সেমিকোলন
গ ত্রিবিন্দু
ঘ কোলন
সঠিক উত্তর: গ (ত্রিবিন্দু)
3
কোন বানানটি শুদ্ধ?
ক আশীষ
খ দ্বন্দ্ব
গ মুমুর্ষু
ঘ শিরচ্ছেদ
সঠিক উত্তর: খ (দ্বন্দ্ব)
4
'Memorandum'-এর পরিভাষা কী?
ক পরীক্ষাগার
খ স্মারকলিপি
গ অবতরণ
ঘ গণসংযোগ
সঠিক উত্তর: খ (স্মারকলিপি)
5
সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
ক গুরুদোষ
খ মিশ্রদোষ
গ গুরুচণ্ডালী
ঘ লঘুদোষ
সঠিক উত্তর: গ (গুরুচণ্ডালী)
6
'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
ক অযথা তর্ক করা
খ অযথা তোষামোদ
গ অযথা আলসেমি করা
ঘ অযথা রাগারাগি করা
সঠিক উত্তর: খ (অযথা তোষামোদ)
7
হাইফেন কোথায় বসে?
ক দুই বাক্যের সংযোগ দেখাতে।
খ বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
গ উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
ঘ দুই শব্দের সংযোগ দেখাতে।
সঠিক উত্তর: ঘ (দুই শব্দের সংযোগ দেখাতে।)
8
'Look before you leap'-এর সঠিক অনুবাদ কোনটি?
ক লাফ দেওয়ার আগে তাকাও।
খ দেখে তারপর লাফ দাও।
গ আকাশকুসুম ভাবিও না।
ঘ ভাবিয়া করিও কাজ।
সঠিক উত্তর: ঘ (ভাবিয়া করিও কাজ।)
9
'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক ভরাডুবি
খ জগদ্দল পাথর
গ শাপেবর
ঘ রাবনের চিতা
সঠিক উত্তর: ক (ভরাডুবি)
10
নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
ক অশ্রুজলে চোখ ভেসে গেলো।
খ অঙ্ক কষিতে ভূল করিওনা।
গ আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
ঘ সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
সঠিক উত্তর: ঘ (সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।)
11
'অনাথ'-এর স্ত্রীলিঙ্গ কী?
ক অনাথীনি
খ অনাথি
গ নাথবতী
ঘ অনাথিনী
সঠিক উত্তর: ঘ (অনাথিনী)
12
'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
ক সুচিস্মিতা
খ সুহাসিনী
গ সুহাস্য
ঘ শুচিস্মিতা
সঠিক উত্তর: ঘ (শুচিস্মিতা)
13
'দেখা যায়নি যা'-
ক অদৃষ্ট
খ অদৃষ্টপূর্ব
গ অদেখা
ঘ অদৃশ্য
সঠিক উত্তর: ঘ (অদৃশ্য)
14
'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' -বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক করণে সপ্তমী
খ কর্মে সপ্তমী
গ অপাদানে শূন্য
ঘ অপাদানে সপ্তমী
সঠিক উত্তর: ঘ (অপাদানে সপ্তমী)
15
'তিলে তেল আছে'—বাক্যে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণে সপ্তমী
খ অপাদানে সপ্তমী
গ অপাদানে শূন্য
ঘ অধিকরণে শূন্য
সঠিক উত্তর: ক (অধিকরণে সপ্তমী)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)