অজৈব রসায়ন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - অজৈব রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 14 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
সালফেট কি?
ক মৌলিক পদার্থ
খ যৌগিক পদার্থ
গ বায়বীয় পদার্থ
ঘ যৌগমৌল
সঠিক উত্তর: ঘ (যৌগমৌল)
ব্যাখ্যা:
যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। অন্যভাবে বলা যায়– যেসব পদার্থ বা যৌগ একের অধিক ভিন্ন ধরনের মৌলের পরমাণু দ্বারা গঠিত সেসব পদার্থকে যৌগিক পদার্থ বলে। উদাহরণ : পানি, চক ইত্যাদি সালফেট হ'ল একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া পলিয়েটমিক আয়ন যা চারটি অক্সিজেন পরমাণু দ্বারা বেষ্টিত একটি কেন্দ্রীয় সালফার পরমাণুর সমন্বয়ে গঠিত।যেহেতু এতে আয়ন আছে তাই এটি একটি যৌগ ।
2
পটাশিয়াম মৌলটির প্রতীক হলো--
ক Po
খ Ka
গ K
ঘ Pt
সঠিক উত্তর: গ (K)
3
'হংকং ভাইরাস নামে পরিচিত সার্স ' প্রথম কোন দেশে দেখা যায়?
ক হংকং
খ চীন
গ থাইল্যান্ড
ঘ ভিয়েতনাম
সঠিক উত্তর: খ (চীন)
ব্যাখ্যা:
হংকং ভাইরাস নামে পরিচিত 'সাস' প্রথম দেখা যায় চীন দেশের হংকং এ ।এর জীবাণুর নাম Corona Virus (new strain ) এর লক্ষণ ১০১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর , কাশি ,খিচুনি , ডায়রিয়া ,শ্বাসকষ্টের কারণে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ,মাথা ব্যথা ,ক্ষুধামন্দা ইত্যাদি ।
4
সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -
ক ট্রান্সফরমার
খ জেনারেটর
গ স্টোরেজ ব্যাটারি
ঘ স্টোরেজ ব্যাটারি
সঠিক উত্তর: ক (ট্রান্সফরমার)
ব্যাখ্যা:
পুনর্ভরণযোগ্য তড়িৎকোষ বা স্টোরেজ ব্যাটারি এক ধরনের তড়িৎকোষ যেটির সঞ্চিত তড়িৎ-রাসায়নিক শক্তি ফুরিয়ে গেলে এটির ভেতরে বিশেষ প্রক্রিয়ায় পুনরায় শক্তি ভরা যায় ও বারবার ব্যবহার করা যায় ।
5
এক অণু সালফিউরিক এসিডে আছে -
ক ২ টি পরমাণু
খ ১৪ টি পরমাণু
গ ৭ টি পরমাণু
ঘ ৪ টি পরমাণু
সঠিক উত্তর: গ (৭ টি পরমাণু)
ব্যাখ্যা:
সালফিউরিক এসিডের সংকেত H2SO4 । এক অনু সালফিউরিক এসিডে হাইড্রোজেন আছে ২টি, সালফার ১টি ও অক্সিজেন পরমাণু ৪টি । মোট পরমাণু ৭টি ।
6
নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের-
ক ০.০৫% জলীয় দ্রবন
খ ০.৯% জলীয় দ্রবন
গ ১% জলীয় দ্রবন
ঘ ২% জলীয় দ্রবন
সঠিক উত্তর: খ (০.৯% জলীয় দ্রবন)
7
অ্যামোনিয়া সায়ানেটকে তাপ দিলে কিসে রুপান্তরিত হয়?
ক ইউরিয়া
খ এস্টার
গ অ্যামোনিয়া
ঘ পটাশিয়াম
সঠিক উত্তর: ক (ইউরিয়া)
8
যেসব পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন হয়, সেগুলোকে বলা হয় --
ক আইসোটোন
খ আইসোবার
গ আইসোটোপ
ঘ আইসোমার
সঠিক উত্তর: গ (আইসোটোপ)
ব্যাখ্যা:
যেসব পরমাণুর (নিউক্লাইডের) ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই তাদের আইসোটোপ বলা হয়। আইসোটোপ শব্দটি এসেছে গ্রিক আইসোস (সমান) এবং টপোস (স্থান) শব্দ দু’টি থেকে। যার অর্থ দাঁড়ায় একই স্থান। আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হওয়ায় পর্যায় সারণীতে একই স্থানে এদের রাখা হয়। যেকোনো মৌলের পরিচয় নির্ধারিত হয় এর কেন্দ্রে প্রোটনের সংখ্যার ভিত্তিতে। নিউট্রন সংখ্যা যাই হোক না কেন প্রোটন সংখ্যা সমান হলে তাদের একই মৌল হিসেবে ধরা হয়। কারণ পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে আর ইলেকট্রন সংখ্যাই পরমাণুর রাসায়নিক ধর্ম স্থির করে দেয়। যেমন কার্বনের তিনটি আইসোটোপ হচ্ছে: কার্বন-১২, কার্বন-১৩ এবং কার্বন-১৪। এদের সবার কেন্দ্রে প্রোটন সংখ্যা ৬ হলেও নিউট্রন সংখ্যা যথাক্রমে ৬, ৭ এবং ৮। তাই এদের রাসায়নিক ধর্ম একইরকম হলেও পারমাণবিক ভর আলাদা। কার্বন-১২: ৬ টি প্রোটন ও ৬ টি নিউট্রন কার্বন-১৩: ৬ টি প্রোটন ও ৭ টি নিউট্রন কার্বন-১৪: ৬ টি প্রোটন ও ৮ টি নিউট্রন যেসব মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই তাদেরও কৃত্রিম আইসোটোপ তৈরি করা হয়েছে।
9
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক ভরসংখ্যা সমান থাকে
খ নিউট্রন সংখ্যা একই থাকে
গ প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ প্রোটন সংখ্যা সমান থাকে
সঠিক উত্তর: ঘ (প্রোটন সংখ্যা সমান থাকে)
10
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?
ক লোহা যখন ঘর্ষনের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
খ পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
গ চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয়
ঘ লোহায় মরিচা ধরা
সঠিক উত্তর: ঘ (লোহায় মরিচা ধরা)
11
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
ক দুধকে ছানায় পরিনত করা
খ লোহাকে চুম্বকে পরিনত করা
গ লোহায় মরিচা ধরা
ঘ দিয়াশালাইয়ের কাঠি জ্বালানো
সঠিক উত্তর: খ (লোহাকে চুম্বকে পরিনত করা)
ব্যাখ্যা:
যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে নিজের সত্ত্বা হারিয়ে এক নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে ।যেমন - লোহার উপর মরিচা পড়া ,দুধ থেকে দই ইত্যাদি ।
12
পানিতে অক্সিজেনের ও হাইড্রোজেন ভরের অনুপাত কত ?
ক ১ঃ২
খ ১:৩
গ ১:৫
ঘ ৮:১
সঠিক উত্তর: ঘ (৮:১)
ব্যাখ্যা:
পানির সংকেত H2O. পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমানু বিদ্যমান। পানির আনভিক ভর = (হাইড্রোজেনের পারমাণবিক ভর * ২) + (অক্সিজেনের পারমাণবিক ভর * ১) = (১ *২) + (১৬ * ১) = ২ + ১৬ =১৮ তাই, আমরা বলতে পারি, ২ঃ১৬ =১ঃ৮ গুরুত্তপুর্ন নোটঃ যদি প্রশ্নে বলে ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে উত্তর হবে- ২ঃ১ যদি প্রশ্নে বলে ' পানিতে অক্সিজেনের ও হাইড্রোজেন অনুপাত কত? তাহলে উত্তর হবে-১ঃ২ যদি প্রশ্নে বলে- ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত?' তাহলে উত্তর হবে-১ঃ৮
13
কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম ?
ক কার্বন ডাই অক্সাইড
খ নাইট্রোজেন
গ জল
ঘ ক্লোরিন
সঠিক উত্তর: গ (জল)
14
ভিনেগার কোন এসিড থাকে?
ক অ্যাসিটিক অ্যাসিড
খ সালফিউরিক অ্যাসিড
গ সাইট্রিক অ্যাসিড
ঘ টার্টারিক অ্যাসিড
সঠিক উত্তর: ক (অ্যাসিটিক অ্যাসিড)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)