অণুজীববিদ্যা
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - অণুজীববিদ্যা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 80 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 6কোনটি সংক্রামক রোগ?
ক
এইডস্
খ
কুষ্ঠ
গ
নিউমোনিয়া
ঘ
কলেরা
সঠিক উত্তর:
ঘ (কলেরা)
ব্যাখ্যা:
সংক্রামক রোগএকজন রুগীর থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে । জীবানু বা অন্য যে সমস্ত জীবন্ত প্রাণী শরীরের ক্ষতি করে সেগুলো থেকে সংক্রামক রোগ জন্মায় । এন্টিবায়োটিক বা যে সব ঔষধ জীবানুর সাথে যুদ্ধ করে তারা সংক্রামক রোগ সারাতে সাহায্য করে । এই সংক্রামক রোগগুলো যাতে ছড়িয়ে না পড়তে পারে বা এর থেকে অন্যদের রক্ষা করা , এই দুটো ব্যাপারে সতর্ক থাকা উচিত । সংক্রামক রোগের উদাহরণ - এইডস্ , কুষ্ঠ , নিউমোনিয়া
HIV ছড়ায়-
ক
যৌণ মিলন
খ
অনিরাপদ পানি পান
গ
খাদ্যের মাধ্যমে
ঘ
Droplet infection
সঠিক উত্তর:
ক (যৌণ মিলন)
ব্যাখ্যা:
একজন মানুষের থেকে অন্য মানুষের শরীরে এইচআইভি ছড়ায় - - দুজন মানুষের শারীরিক মিলনের মাধ্যমে । - ইনজেকশনের মাধ্যমে হতে পারে , ইনজেকশন যদি শেয়ার করে বা রক্ত দেওয়ার মাধ্যমে হতে পারে। - মায়ের থেকে সন্তানের হতে পারে। মা যদি এইচআইভি পজিটিভ হয় , তখন এটি হতে পারে , তাও এর সম্ভাবনা খুব কম। ১০০ ভাগের এক ভাগও নয় , দশমিক পাঁচ শতাংশ সম্ভাবনা থাকে। এই দশমিক পাঁচ শতাংশের মধ্যে পড়ে গেলে সন্তানও এইচআইভি পজিটিভ হতে পারে ।
`এইচ. আই. ভি' (HIV) কি?
ক
চত্রাক
খ
সায়ানো ব্যাকটেরিয়া
গ
ভাইরাস
ঘ
ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
গ (ভাইরাস)
ব্যাখ্যা:
এইচ. আই. ভি হল একটি ভাইরাস। HIV (এইচ. আই. ভি) এর পূর্ণরূপ হল : Human Immunodeficiency Virus। অর্থাৎ hiv - 1 ধরনের ভাইরাস। শরীরে এইচআইভি ভাইরাস পজিটিভ হলে এইডস রোগ হয়।
ইবোলা ভাইরাসের লক্ষণ নয়-
ক
উচ্চ রক্তচাপ
খ
মাথা ব্যাথা
গ
পাকস্থলীর ব্যাথা
ঘ
অনেক জ্বর
সঠিক উত্তর:
ক (উচ্চ রক্তচাপ)
ব্যাখ্যা:
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সর্বপ্রথম 1976 সালে ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ চিহ্নিত হয়। সাধারণত এ রোগ দুই থেকে তিন সপ্তাহ পর লক্ষণ দেখা যায়। এর লক্ষণ গুলো হলো জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা এবং মাথা ধরা
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক
এইডস
খ
ডিপথেরিয়া
গ
পোলিও
ঘ
জলাতংক
সঠিক উত্তর:
খ (ডিপথেরিয়া)
ব্যাখ্যা:
ভাইরাসের কারণে যে সকল রোগ হয় তা হচ্ছে ইনফ্লুএঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু, হেপাটাইটিস, জলাতঙ্ক, হারপিস, এইডস প্রভৃতি। ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ।
কোন হেপাটাইটিই ভাইরাস 'RNA' ভাইরাস' নয়?
ক
হেপাটাইটিই A ভাইরাস
খ
হেপাটাইটিই C ভাইরাস
গ
হেপাটাইটিই E ভাইরাস
ঘ
হেপাটাইটিই B ভাইরাস
সঠিক উত্তর:
ঘ (হেপাটাইটিই B ভাইরাস)
ব্যাখ্যা:
হেপাটাইটিস লিভারের ( যকৃৎ ) একটি অসুখ । লিভারের প্রদাহজনিত সমস্যা এটি । এর নানাবিধ কারণ রয়েছে । এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো হেপাটাইটিস ভাইরাস । হেপাটাইটিস ভাইরাস সাধারণত পাঁচ রকম হয় । হেপাটাইটিস এ , বি , সি , ডি এবং ই ভাইরাস ।
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক
টিটেনাস
খ
চিকেন পক্স
গ
হাম
ঘ
ইনফ্লুয়েঞ্জা
সঠিক উত্তর:
ক (টিটেনাস)
ব্যাখ্যা:
ভাইরাসজনিত রোগ নয় - টিটেনাস। টিটেনাস একটি ব্যাকটেরিয়া জনিত রোগ; ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স ও হাম ভাইরাসজনিত রোগ। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক জীবাণু দ্বারা এই রোগ সৃষ্টি হয়।
ডেঙ্গু রোগ ছড়ায়---
ক
Aedes aegypti মশা
খ
Anopheles মশা
গ
ইঁদুর ও কাঠবেড়ালী
ঘ
House flies
সঠিক উত্তর:
ক (Aedes aegypti মশা)
ব্যাখ্যা:
'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti ( এডিস এজিপটাই ) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস - এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক
কিউলেক্স
খ
সব ধরনের মশা
গ
এডিস
ঘ
এনোফেলিস
সঠিক উত্তর:
গ (এডিস)
ব্যাখ্যা:
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাস দ্বারা হয়ে থাকে। শারীরিক দুর্বলতা, ফুসকুড়ি ও লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এ রোগের উপসর্গ। তাছাড়াও এ মশা কোন আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর কোনো অসুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যাক্তিটিও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবে।
ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি?
ক
অ্যানোফিলিস
খ
কিউনেক্স
গ
সব ধনেরর মশা
ঘ
এডিস
সঠিক উত্তর:
ঘ (এডিস)
ব্যাখ্যা:
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। এডিস মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে। অপরদিকে স্ত্রী এনোফিলিস ও কিউলেক্স মশা যথাক্রমে ম্যালেরিয়াও ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী পরজীবী বহন করে।
ভাইরাস একটি -----
ক
কোষহীন জীব
খ
দ্বিকোষী জীব
গ
বহুকোষী জীব
ঘ
এককোষী জীব
সঠিক উত্তর:
ক (কোষহীন জীব)
ব্যাখ্যা:
ভাইরাস পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব। এদের দেহ কোষ দিয়ে গঠিত নয়। ভাইরাস একটি কোষ হীন জীব।
হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কি ?
ক
ভাইরাস
খ
হেলমিনথিস
গ
ব্যাকটেরিয়া
ঘ
প্রটোজোয়া
সঠিক উত্তর:
ক (ভাইরাস)
ব্যাখ্যা:
যকৃত বা লিভারের কোষগুলো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা নেশা উদ্রেককারী বস্তুর কারণে ধ্বংস হলে রক্তে পিত্তরস বা বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিসের উৎপত্তি হয়। জন্ডিস প্রধানত এ, বি, সি বা ডেল্টা ভাইরাসের জন্য হয়ে থাকে। কিন্তু এদের মধ্যে ‘বি ভাইরাস মারাত্মক। তবে হেপাটাইটিস ‘বি ও ‘এ - এর টিকা আছে।
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়---
ক
প্যাথজেনিক
খ
টক্সিন
গ
জীবাণু
ঘ
ইনফেকশন
সঠিক উত্তর:
ক (প্যাথজেনিক)
ব্যাখ্যা:
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় - - - প্যাথজেনিক । যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথজেনিক । অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ । টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব (microbiologists) যারা রোগ সৃষ্টি করতেও পারে, নাও পারে ।
জন্ডিসে আক্রান্ত হয়-
ক
যকৃত
খ
পাকস্থলি
গ
বৃহদান্ত্র
ঘ
কিডনি
সঠিক উত্তর:
ক (যকৃত)
ব্যাখ্যা:
জন্ডিসে আক্রান্ত হয় যকৃত বা লিভার। হেপাটাইটিস A, B, . C, D ও E ভাইরাস দ্বারা রোগটি সংক্রমিত হয়।
জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
ক
মশা
খ
পানি
গ
বাতাস
ঘ
মাছি
সঠিক উত্তর:
ক (মশা)
ব্যাখ্যা:
জিকা ভাইরাস ডেঙ্গু ভাইরাস, পীতজ্বর ভাইরাস ওয়েস্টনাইল ভাইরাসের সাথে সম্পর্কিত। এটি মূলত Aedes aegypti মশা এবং Aedes albopictus মশার মাধ্যমে ছড়ায়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)