অধাতব রসায়ন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - অধাতব রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 62 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
কার্বনের একটি বিশেষ রূপ হল-
ক হীরক
খ স্টেইনলেস ষ্টীল
গ গন্ধক
ঘ ইস্পাত
সঠিক উত্তর: ক (হীরক)
ব্যাখ্যা:
প্রকৃতিতে বিভিন্নরূপে কার্বন পাওয়া যায়। যেমন হীরক, গ্রাফাইট প্রাণিজ কয়লা, কাঠ কয়লা ইত্যাদি। এদেরকে কার্বনের রূপভেদ বলে। ইস্পাতে লোহর সাথে সুনির্দিষ্ট পরিমাণ কার্বন থাকে। ইস্পাতের সাথে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি করা হয় তাকে স্টেইনলেস স্টিল বলে।
17
নিচের কোনটি অণু গঠন করে না?
ক নিউটন
খ হাইড্রোজেন পরমাণু
গ ইলেকট্রন
ঘ প্রোটন
সঠিক উত্তর: গ (ইলেকট্রন)
ব্যাখ্যা:
ইলেকট্রন একটি অধঃ - পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১ / ২ অর্থাৎ ফার্মিয়ন ) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের ( নিউক্লিয়াসের ) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে। ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের বর্তুলতা ( চক্রাকার প্রবাহ ) বা ত্বরণের জন্য চৌম্বকত্ব তৈরি হয় ।
18
দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে?
ক ক্যালসিয়াম কার্বনেট
খ লোহিত ফসফরাস
গ কয়লা
ঘ শ্বেত ফসফরাস
সঠিক উত্তর: খ (লোহিত ফসফরাস)
ব্যাখ্যা:
লোহিত ফসফরাস একটু উষ্ণ অবস্থায় বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে । তাই লোহিত ফসফরাস ব্যবহার করে তৈরি করা হয় ম্যাচের কাঠি । ম্যাচের কাঠি বারুদে ঘর্ষণের ফলে যে তাপ তৈরি হয় , তাতে লোহিত ফসফরাস অক্সিজেনর সঙ্গে বিক্রিয়া করে জ্বলে ওঠে ।
19
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
ক ৩%
খ ১২%
গ ২৫%
ঘ ১০%
সঠিক উত্তর: গ (২৫%)
ব্যাখ্যা:
কার্বন ডাই অক্সাইড ২৫% এর বেশী হলে কোনো প্রাণী শ্বাসপ্রশ্বাস এর জন্য দরকারি অক্সিজেন পায় না কারণ অক্সিজেন এর মাত্রা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির সাথে সাথে কমে যাবে।
20
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক টি এস পি
খ সবুজ সার
গ মিউরেট অব পটাশ
ঘ ইউরিয়া
সঠিক উত্তর: ঘ (ইউরিয়া)
ব্যাখ্যা:
নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া (H2N - CO - NH2) তৈরী করা হয়। যেখানে মাটি বেশি ক্ষারীয় সেখানে ইউরিয়া সার প্রয়োগ করা হয় মাটির pH ঠিক রাখার জন্য। এছাড়া ইউরিয়া স্যার গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে।
21
বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?
ক ৩%
খ ১২%
গ ২৫%
ঘ ১০%
সঠিক উত্তর: গ (২৫%)
ব্যাখ্যা:
কার্বন ডাই অক্সাইড (রাসায়নিক সংকেত CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি - বন্ধন দ্বারা যুক্ত থাকে । এটা আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে এবং এই অবস্থায় পৃথিবীর বায়ুমন্ডলে বিদ্যমান যেখানে ট্রেস গ্যাস হিসাবে এর ঘনত্ব ০ . ০৩৯ % । বায়ুমন্ডলে কার্বন ডাই - অক্সাইডের পরিমাণ ২৫শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না ।
22
নাইট্রোজেনের প্রধান উৎস--
ক উদ্ভিদ
খ মাটি
গ বায়ুমন্ডল
ঘ প্রাণীদেহ
সঠিক উত্তর: গ (বায়ুমন্ডল)
ব্যাখ্যা:
নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে কিছু পরিমাণ নাইট্রোজেন সংবন্ধন করে এবং উদ্ভিদ ও প্রাণী দেহে সামান্য পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়।
23
নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি ?
ক হাড়ের গুরা
খ গৃহস্থালি ছাই
গ গোবর
ঘ সরিষার খৈল
সঠিক উত্তর: ঘ (সরিষার খৈল)
ব্যাখ্যা:
সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। অনেকে বলে থাকেন সরিষা খৈল গাছের জন্য হরলিক্স এর মতো কাজ করে । গাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে। সরিষার খৈল দিয়ে দুই ভাবে জৈব সার তৈরী করা যায়। তবে তরল আকারে তৈরী জৈব সার ব্যবহার সহজ এবং বেশ কার্যকরী। সরিষার খৈল এর দ্রবন থেকে যে উপকারী তরল সার তৈরি হয় তা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
24
Dry Ice কী?
ক শীলা
খ ঘনীভূত মেঘ
গ চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা
ঘ জমানো বরফ
সঠিক উত্তর: গ (চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা)
ব্যাখ্যা:
কার্বন ডাই অক্সাইড উচ্চচাপে ঘনীভূত করা হলে যে ধোঁয়াটে জমাটবহ অবস্থার সৃষ্টি হয় তাকে dry ice বা শুষ্ক বরফ বলে। নাট্য মঞ্চে কৃত্রিম আবহ বা পরিবেশ সৃষ্টিতে এটি ব্যবহৃত হয়।
25
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
ক জিপসাম
খ সাজিমাটি
গ বালি
ঘ চুনাপাথর
সঠিক উত্তর: গ (বালি)
ব্যাখ্যা:
বালি উচ্চ তাপমাত্রায় ক্ষার ও মৃৎক্ষার ধাতু সমূহের অক্সাইড হাইড্রোক্সাইড ও কার্বনেট এর সাথে বিক্রিয়া করে কাজ উৎপন্ন করে। চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করে সাধারণ কাজ উৎপন্ন করে। জিপসাম ও সাজিমাটি যথাক্রমে ক্যালসিয়াম ও সোডিয়াম এর খনিজ উৎস।
26
'ড্রাই আইস' হলো ----
ক কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
খ শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
গ কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড
ঘ কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড
সঠিক উত্তর: ক (কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড)
ব্যাখ্যা:
ড্রাই আইস হল কঠিন কার্বন - ডাই - অক্সাইড পচনশীল পদার্থ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। ড্রাই আইস বিষাক্ত বা ক্ষয়িষ্ণু নয় এবং কোন অবশেষ না রেখে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় উর্ধ্বপাতিত হয়।
27
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
ক পটাস
খ টিএসপি
গ এর কোনোটিই নয়
ঘ ইউরিয়া
সঠিক উত্তর: ঘ (ইউরিয়া)
ব্যাখ্যা:
ইউরিয়া (Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO। ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন ( - NH2) অবশেষ একটি কার্বনিল ( - CO - ) ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে।
28
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?
ক টিএসপি
খ পটাশ
গ ইউরিয়া
ঘ সবুজ সার
সঠিক উত্তর: গ (ইউরিয়া)
ব্যাখ্যা:
নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭।, বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন থেকে ইউরিয়া সার তৈরি করা হয়।
29
মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?
ক ক্যালসিয়াম
খ জিংক
গ সোডিয়াম
ঘ অক্সিজেন
সঠিক উত্তর: ক (ক্যালসিয়াম)
ব্যাখ্যা:
মাটির উর্বরতা বৃদ্ধিতে নাইট্রোজেন অপরিহার্য মৌল। ক্যালসিয়াম একটি পদার্থ এবং এর পারমাণবিক সংখ্যা ২০।
30
প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
ক ব্যাপন
খ শ্বসন
গ অভিস্রবণ
ঘ রেচন
সঠিক উত্তর: খ (শ্বসন)
ব্যাখ্যা:
প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই - অক্সাইড তৈরি করে শ্বসন। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন - ডাই - অক্সাইডের নির্গমন প্রক্রিয়া। শারীরবৃত্তীয় শ্বসন প্রাণরসায়ন সং জ্ঞায়িত কোষীয় শ্বসন হতে আলাদা যা জীবের কোষে সংঘটিত হয় এবং এক্ষেত্রে অক্সিজেনের সাথে গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষ তার প্রয়োজনীয় শক্তি লাভ করে। শারীরবৃত্তীয় শ্বসন এবং কোষীয় শ্বসন উভয়েই জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)