ইলেকট্রনিক্স
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - ইলেকট্রনিক্স MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 7 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1তড়িৎ শক্তিকে শব্দ শক্তিকে রুপান্তর করে কোনটি?
ক
মোটর
খ
জেনারেটর
গ
লাউড স্পিকার
ঘ
ব্যাটারি
সঠিক উত্তর:
গ (লাউড স্পিকার)
ব্যাখ্যা:
লাউডস্পিকার একটি বৈদ্যুতিক যন্ত্র,যার সাহায্যে বৈদ্যুতিক তরঙ্গ থেকে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। ১৯২৫ সালে অ্যাডওয়ার্ড ডাব্লু কেলোগ এবং চেস্টার ডব্লু রাইস লাউডস্পিকার আবিষ্কার করেছিলেন। লাউড স্বীকারে শক্তিশালী স্তায়ী চুম্বক, পোলপিস, পেপার কোণ, ভয়েস কয়েল, স্পাইডার ও ধাতব ফ্রেম থাকে। ভয়েস কয়েলের মধ্যে চুম্বক অবস্থান করে, তাই কয়েলটা সবসময় চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করে।
কোনাে সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযােজিত হলে তাকে কী বলে?
ক
সমান্তরাল বর্তনী
খ
অর্ধপরিবাহী ট্রানজিস্টর
গ
অর্ধপরিবাহী ডায়ােড
ঘ
সমন্বিত বর্তনী
সঠিক উত্তর:
ঘ (সমন্বিত বর্তনী)
ব্যাখ্যা:
ইনটিগ্রেটেড বা সমন্বিত সার্কিটের সংক্ষিপ্ত নাম IC। এটি হলাে সেই বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। IC-তে অনেকগুলাে যন্ত্রাংশ যেমন রােধক, ধারক, ডায়ােড, ট্রানজিস্টর ইত্যাদি এবং এদের অন্তঃসংযােগ একটি ক্ষুদ্র প্যাকেজ হিসেবে থাকে, যাতে এরা একটি পূর্ণ ইলেকট্রনিক কার্যাবলি সম্পন্ন করতে পারে। একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক পদার্থের মধ্যে এসব যন্ত্রাংশ গঠন ও সংযুক্ত করা হয়।
যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে ?
ক
রেকটিফায়ার
খ
অ্যাম্পলিফায়ার
গ
ট্রানজিস্টর
ঘ
লেড
সঠিক উত্তর:
ক (রেকটিফায়ার)
কত সালে ট্রানজিস্টার আবিস্কার হয় ?
ক
১৮৫৪ সালে
খ
১৯৪৮ সালে
গ
১৮৬০ সালে
ঘ
১৯৫৪ সালে
সঠিক উত্তর:
খ (১৯৪৮ সালে)
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি?
ক
নতুন ধরনের মাইক্রোফোন
খ
অপটিক্যাল ফাইবারে বার্তা প্রেরণ
গ
বোতাম টিপে ডায়াল করা
ঘ
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
সঠিক উত্তর:
ঘ (ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ)
ব্যাখ্যা:
আধুনিক সব সুবিধা নিয়ে যে টেলিফোন তৈরি করা হয় তাকে ডিজিটাল টেলিফোন বলে। আর ডিজিটাল টেলিফোন থেকে সব সুবিধা পেতে হলে টেলিফোনের নেটওয়ার্কও ডিজিটাল হতে হয়। ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটি সাফল্যের ধারা হলো PSTN. এর পূর্ণ রূপ হলো – Public Switched Telephone Network. আর ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে একই ফোন লাইনে ভয়েস কলের পাশাপাশি ডাটাও পাঠানো যায়। এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট, ভিওআইপি, এসএমএস ইত্যাদি সেবা পাওয়া যায।
সাধারণত ট্রানজিস্টরের কাজ কী ?
ক
একমুখীকরণ
খ
ফিল্টারিং
গ
বিবর্ধক
ঘ
স্পন্দক
সঠিক উত্তর:
গ (বিবর্ধক)
ব্যাখ্যা:
দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে। ১৯৪৮ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন। ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)। ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে। ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।ট্রানজিস্টর প্রধানত ব্যবহার করা হয় এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে।
ইলেক্ট্রনিক্সের যাত্রা শুরু ___ থেকে ?
ক
রোবট আবিষ্কারের সময়
খ
কম্পিউটার আবিষ্কারের সময়
গ
ট্রানজিস্টর আবিষ্কারের সময়
ঘ
টেলিভিশন আবিষ্কারের সময়
সঠিক উত্তর:
গ (ট্রানজিস্টর আবিষ্কারের সময়)
ব্যাখ্যা:
✔দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে। ✔ ১৯৪৮ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন। ✔ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)। ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে। ✔ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।ট্রানজিস্টর প্রধানত ব্যবহার করা হয় এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)