এসিড, ক্ষার ও লবণ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - এসিড, ক্ষার ও লবণ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 145 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 10
16
কোনটি পানিতে দ্রবীভূত হত না?
ক গ্লিসারিন
খ সোডিয়াম ক্লোরাইড
গ ক্যালসিয়াম কার্বনেট
ঘ ফিটকিরি
সঠিক উত্তর: গ (ক্যালসিয়াম কার্বনেট)
ব্যাখ্যা:
রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন ,ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
17
নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
ক P4O10
খ CO
গ ZnO
ঘ MgO
সঠিক উত্তর: ঘ (MgO)
ব্যাখ্যা:
MgO (ম্যাগনেসিয়াম অক্সাইড) একটি ক্ষারকীয় অক্সাইড। কারণ এটি এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
18
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়-
ক পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য
খ পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
গ ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
ঘ পানিকে সুস্বাদু করার জন্য
সঠিক উত্তর: গ (ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য)
ব্যাখ্যা:
পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে। সাধারণত প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট বা ১০ লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়।
19
পানি জমলে আয়তনে-
ক বাড়ে
খ দু’টোই হয়
গ কোনোটিই নয়
ঘ কমে
সঠিক উত্তর: ক (বাড়ে)
ব্যাখ্যা:
তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে ও তাপ সরিয়ে নিলে তার আয়তন কমে। 0̊C তাপমাত্রার পানিকে গরম করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4 ̊ C তাপমাত্রা পর্যন্ত এভাবেই আয়তন কমে। পরবর্তীতে 4 ̊ C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। এই ব্যতিক্রমের প্রধাণ কারণ হচ্ছে , 4 ̊ C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ।
20
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
ক মৌলভীবাজারে
খ সীতাকুণ্ড পাহাড়ে
গ বান্দরবানে
ঘ চট্টগ্রামে
সঠিক উত্তর: খ (সীতাকুণ্ড পাহাড়ে)
ব্যাখ্যা:
গরম পানির ঝরনা সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে।
21
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক কৃত্রিম সার প্রয়োগ
খ জমিতে নাইট্রোজেন ধরে রাখা
গ প্রাকৃতিক সার প্রয়োগ
ঘ পানি সেচ
সঠিক উত্তর: ঘ (পানি সেচ)
ব্যাখ্যা:
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ । জমি তৈরীর সময় ২ / ৩ বার স্বাদু পানি দিয়ে লবণাক্ত পানি বের করে দিলে জমির লবণাক্ততা অনেকটা কমে যায় ।
22
ভারী পানি (Heavy water)-- এর সংকেত হচ্ছে ------
ক 2H2O2
খ D2O
গ HD2O2
ঘ H2O
সঠিক উত্তর: খ (D2O)
ব্যাখ্যা:
ভারী পানি হচ্ছে পানির একটি রুপ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ, ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত D2O।
23
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় ----
ক সালফিউরিক এসিড
খ সাইট্রিক এসিড
গ কার্বোলিক এসিড
ঘ নাইট্রিক এসিড
সঠিক উত্তর: ঘ (নাইট্রিক এসিড)
ব্যাখ্যা:
নাইট্রিক এসিড একটি শক্তিশালী উদ্বায়ী এসিড। এটি স্বর্ণকারের দোকানে স্বর্ণ থেকে খাদ দূর করতে ব্যবহৃত হয় ।
24
ভারী পানির রাসায়নিক সংকেত -----
ক 2H2O2
খ D2O
গ HD2O2
ঘ H2O
সঠিক উত্তর: খ (D2O)
ব্যাখ্যা:
ভারী পানি হচ্ছে পানির একটি রুপভেদ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেন পরমাণুসহ পারমাণবিক ভর ২ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msub><mi>D</mi><mn>2</mn></msub><mi>O</mi></math>
25
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক নদী
খ হ্রদ
গ বৃষ্টিপাত
ঘ সাগর
সঠিক উত্তর: গ (বৃষ্টিপাত)
ব্যাখ্যা:
মৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মৃদু পানি পাওয়া যায়।
26
জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?
ক কৃত্রিম সার প্রয়োগ
খ মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
গ প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
ঘ পানি সেচ
সঠিক উত্তর: ঘ (পানি সেচ)
ব্যাখ্যা:
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য কারণে লবণাক্ততা সৃষ্টি হয় যা পানি সেচের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ।
27
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----
ক ঘনত্ব কম
খ তাপমাত্রা বেশি
গ দ্রবণীয়তা বেশি
ঘ ঘনত্ব বেশি
সঠিক উত্তর: ঘ (ঘনত্ব বেশি)
ব্যাখ্যা:
সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা ৪°সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এবং এর ঘনত্ব কমে যায়। পানির ঘনত্ব বেশি থাকার কারণে বরফ পানিতে ভাসে।  
28
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
ক নাইট্রিক
খ হাইড্রোক্লোরিক
গ পারক্লোরিক
ঘ সালফিউরিক
সঠিক উত্তর: ঘ (সালফিউরিক)
ব্যাখ্যা:
ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ ।একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয় ।
29
টমেটোতে কোন এসিড থাকে?
ক এসিটিক এসিড
খ ম্যালিক এসিড
গ সাইট্রিক এসিড
ঘ অক্সালিক এসিড
সঠিক উত্তর: খ (ম্যালিক এসিড)
ব্যাখ্যা:
টমেটোতে থাকে - ম্যালিক এসিড লেবুর রসে থাকে - সাইট্রিক এসিড আপেলে থাকে - ম্যালিক এসিড তেঁতুলে থাকে - টারটারিক এসিড আমলকিতে থাকে - অক্সালিক এসিড আঙ্গুরে থাকে - টারটারিক এসিড কমলালেবুতে থাকে - এসকরবিক এসিড দুধে থাকে - ল্যাকটিক এসিড পাকা কলায় থাকে - এমাইল এসিটেট পাকা আনারসে থাকে - ইথাইল এসিটেট পাকা কমলায় থাকে - অকটাইল এসিটেট
30
দুধে যে এসিড আছে তা হলো-
ক ফলিক
খ সালফোলিক
গ হাইড্রোক্লোরিক
ঘ ল্যাক্টিক
সঠিক উত্তর: ঘ (ল্যাক্টিক)
ব্যাখ্যা:
স্বাস্থ্য রক্ষার মূল উপাদান দুধ। পুষ্টিমানের দিক দিয়ে দুধের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার উপায় নেই। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ ও ল্যাকটিক এসিড , যা মানুষের দৈহিক গঠন , মেধার বিকাশ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে । দুধে রয়েছে প্রোটিন , ফ্যাট , শর্করা , ক্যালসিয়াম , অ্যামাইনো এসিড , ভিটামিন , খনিজ পদার্থ , আয়রন ও খাদ্যশক্তি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)