কাজ, ক্ষমতা ও শক্তি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - কাজ, ক্ষমতা ও শক্তি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 109 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8
1
পৃথিবীর বিভব কত ধরা হয়-
ক +১
খ -১
গ ০
ঘ ∞
সঠিক উত্তর: গ (০)
2
১ অশ্বক্ষমতা (HP) =কত ?
ক ১০০০ ওয়াট
খ ৭৬ ওয়াট
গ ৭৪৬ ওয়াট
ঘ ৬৭৪ ওয়াট
সঠিক উত্তর: গ (৭৪৬ ওয়াট)
3
সাধারণভাবে কোন কিছু করাকে কী বলে ?
ক বৃত্তি
খ কাজ
গ ক্যারিয়ার
ঘ পেশা
সঠিক উত্তর: খ (কাজ)
4
কাজের একক কি ?
ক জুল
খ ওয়াট
গ ওহম
ঘ হর্স পাওয়ার
সঠিক উত্তর: ক (জুল)
5
কাজ করার সামর্থকে বলে-
ক ক্ষমতা
খ কাজ
গ শক্তি
ঘ বল
সঠিক উত্তর: গ (শক্তি)
6
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে?
ক অফসেট মুদ্রন পদ্ধতিতে
খ ডিজিটাল মুদ্রন পদ্ধতিতে
গ পোলারয়েড ফটোগ্রাফ পদ্ধতিতে
ঘ স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
সঠিক উত্তর: গ (পোলারয়েড ফটোগ্রাফ পদ্ধতিতে)
7
কাজের একক কি ?
ক জুল
খ ওয়াট
গ ওহম
ঘ হর্স পাওয়ার
সঠিক উত্তর: ক (জুল)
8
ক্ষমতার একক-
ক ক্যালরি
খ আর্গ
গ ওয়াট
ঘ জুল
সঠিক উত্তর: গ (ওয়াট)
9
হর্স পাওয়ার কি ?
ক কাজ পরিমাপের একক
খ শক্তি পরিমাপের একক
গ ক্ষমতা পরিমাপের একক
ঘ চাপ পরিমাপের একক
সঠিক উত্তর: গ (ক্ষমতা পরিমাপের একক)
10
সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দুরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়
ক 10 cm
খ 25 cm
গ 20 cm
ঘ 15 cm
সঠিক উত্তর: খ (25 cm)
ব্যাখ্যা:
নিকটদৃষ্টি নিকটদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া (ইংরেজি: Myopia ) চোখের ৪টি প্রধান রোগের মধ্যে ১টি। এটি আসলে চোখের সেই অবস্থা যখন চোখের তারারন্ধ্রের ভেতর দিয়ে আগত আলো অক্ষিগোলকের রেটিনায় আপতিত না হয়ে তার সামনে কোন স্থানেই একটি বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে। ফলে চোখের নিকট দুরত্ব ২৫ সেন্টিমিটার এর বেশি দূরের কোন বস্তুর বিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ফলে বস্তুর স্পষ্ট প্রতিবিম্বও গঠিত হয় না আর ভালো দেখাও সম্ভব হয় না। এ জন্য মায়োপিয়াকে "ক্ষীণদৃষ্টি"ও বলা হয়। এর অন্যান্য নামের মধ্যে রয়েছে "অদূরবদ্ধ দৃষ্টি" এবং "স্বল্প দৃষ্টি"।
11
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
ক ৬ ঘণ্টা
খ সাড়ে ৬ ঘণ্টা
গ ৫ ঘণ্টা
ঘ সাড়ে ৫ ঘণ্টা
সঠিক উত্তর: ক (৬ ঘণ্টা)
ব্যাখ্যা:
সাধারণত সময়ের ব্যাবধান দাঘ্রিমা রেখার উপর নির্ভর করে। গ্রীনিচ মান মন্দির থেকে পশ্চিম দিকে সময় বিয়োগ হয় আর পূর্বদিকে সময় যোগ হয়। প্রতি ১ডিগ্রী দ্রাঘিমায় সময়ের পার্থক্য ৪মিনিট। বাংলাদেশ ৯০ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এইজন্য গ্রীনিচ মান থেকে ৯০*৪ = ৩৬০ বা ৬ঘন্টা যোগ করা হয়।
12
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত?
ক ১ মিনিট
খ ৩ মিনিট
গ ৪ মিনিট
ঘ ২ মিনিট
সঠিক উত্তর: গ (৪ মিনিট)
ব্যাখ্যা:
দ্রাঘিমাংশ স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা পশ্চিমে , ভূপৃষ্ঠের কোন বিন্দু বিষুব রেখার সাথে উল্লম্ব কোন পরিধির ( যা উত্তর ও দক্ষিণ মেরুকে ছেদ করেছে ) সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। একই দ্রাঘিমাংশের সমস্ত বিন্দুকে নিয়ে যে রেখা পাওয়া যায় তাদের বলে মেরিডিয়ান বা ভূ - মধ্য রেখা। প্রতিটি ভূ - মধ্য রেখা একটি অর্ধবৃত্ত কিন্তু কেউ কারো সমান্তরাল নয়। সংজ্ঞানুসারে প্রতিটি রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। ঐতিহাসিকভাবে যে ভূ - মধ্য রেখাটি রয়াল অবজারভেটরি , গ্রীনউইচ ( যুক্তরাজ্যের লন্ডনের কাছে ) এর মধ্যে দিয়ে গেছে সেটিকে শূন্য - দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূ - মধ্য রেখা ধরা হয়। উদাহরণস্বরূপ : দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য ৪ মিনিট ।
13
IUCN --এর কাজ হলো বিশ্বব্যাপী ------
ক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ পানি সম্পদ সংরক্ষণ করা
গ আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
ঘ মানবাধিকার সংরক্ষণ করা
সঠিক উত্তর: ক (প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) (ইংরেজি: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে। ৮৩টি রাষ্ট্র, ১০৮টি সরকারি সংস্থা, ৭৬৬টি নন - গভর্নমেন্ট অর্গ্যানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত।
14
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------
ক প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে
খ নাইট্রোজেন সরবরাহ করে
গ হাইড্রোজেন সরবরাহ করে
ঘ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
সঠিক উত্তর: ঘ (অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে)
ব্যাখ্যা:
রাসায়নিক অগ্নিনির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণ কার্বন - ডাই অক্সাইডের সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনে।
15
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
ক ফ্রেয়নকে ঘনীভূত করা
খ ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
গ ফ্রেয়নকে ঠাণ্ডা করা
ঘ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
সঠিক উত্তর: ঘ (ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা)
ব্যাখ্যা:
রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে গনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)