কৃষি ও মৃত্তিকা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - কৃষি ও মৃত্তিকা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 15 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
নিচের কোনটি ভূ - গর্ভস্থ কাণ্ড ?
ক শালগম
খ গাজর
গ আদা
ঘ মূলা
সঠিক উত্তর: গ (আদা)
ব্যাখ্যা:
আলু, আদা, হলুদ, সটি, পিয়াজ, রসুন, কচু, গোল আলু, লিলি, টিউলিপ এগুলো ভূ-গর্ভস্থ রুপান্তরিত কান্ডের উদাহরণ।
2
সর্বপ্রথম যে উফসি ধান এ দেশে চালু হয়ে এখন বর্তমান রয়েছে তা হল
ক ইরি ৮
খ ইরি ২০
গ ইরি ৩
ঘ ইরি ১
সঠিক উত্তর: ক (ইরি ৮)
3
একটি কাচা পাটের গাইটের ওজন
ক ৩.৫ মণ
খ ২.৫ মণ
গ ৪.৫ মণ
ঘ ৫ মণ
সঠিক উত্তর: গ (৪.৫ মণ)
4
চা চাষের জন্য প্রয়োজন কোন ধরনের মাটি ?
ক অম্লধর্মী বেলে দোআঁশ মাটি
খ এটেঁল দোআঁশ মাটি
গ কাদা মাটি
ঘ দোআঁশ মাটি
সঠিক উত্তর: ক (অম্লধর্মী বেলে দোআঁশ মাটি)
5
পানি ধারন ক্ষমতা সর্বাপেক্ষা বেশি কোন মাটিতে ?
ক বেলে মাটিতে
খ বেলে দোআঁশ মাটিতে
গ এঁটেল মাটি
ঘ দোআঁশ মাটিতে
সঠিক উত্তর: গ (এঁটেল মাটি)
6
কোন মাটিতে সমান পরিমানে বালি, পলি, কাদা থাকে ?
ক বেলে মাটি
খ পলি মাটি
গ এঁটেল মাটি
ঘ দোআঁশ মাটি
সঠিক উত্তর: ঘ (দোআঁশ মাটি)
ব্যাখ্যা:
দোআঁশ মাটি সর্বাধিক কৃষিক্ষেত্রের মাটির এক প্রকারের মাটি, কারণ এতে ফসলের জন্য উপযুক্ত বালু, পলি এবং কাদামাটি উপযুক্ত। দোআঁশ মাটির বৈশিষ্ট্য- -এটিতে ভাল জল ধরে রাখা এবং পরিস্রাবণের ক্ষমতা রয়েছে। -এটি কমপ্যাক্ট হয় না। এতে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। -এতে জলাবদ্ধতা হয় না। -এটি বাদামী বা গা dark় বাদামী বর্ণের।
7
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
ক অক্সিজেন
খ নাইট্রোজেন
গ হাইড্রোজেন
ঘ কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: খ (নাইট্রোজেন)
8
সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয় ?
ক উর্বরতা বৃদ্ধি পায়
খ অনুর্বর হয়
গ উপরের মাটির স্তর ক্ষয় হয়
ঘ বনের গাছের উপকার হয়
সঠিক উত্তর: গ (উপরের মাটির স্তর ক্ষয় হয়)
9
ACID (অম্ল) মাটি কেমন ?
ক উর্বর
খ জৈব পদার্থ বেশি
গ অনুর্বর
ঘ প্রচুর ক্যালসিয়াম
সঠিক উত্তর: গ (অনুর্বর)
10
কৃষি জমিতে কি জন্য চুন ব্যবহার করা হয় ?
ক মাটির ক্ষয় রোধের জন্য
খ মাটির অম্লতা বৃদ্ধির জন্য
গ মাটির অম্লতা হ্রাসের জন্য
ঘ জৈব পদার্থ বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: গ (মাটির অম্লতা হ্রাসের জন্য)
ব্যাখ্যা:
ক্ষার বা ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে অম্লকে প্রশমিত করে। চুন (ক্যালসিয়াম অক্সাইড) একটি ক্ষারক। এটি মাটিতে দিলে তা মাটির অম্লত্ব দূর করে।
11
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
ক টিএসপি
খ ইউরিয়া
গ সবুজ সার
ঘ মিউরেট অব পটাশ
সঠিক উত্তর: খ (ইউরিয়া)
12
ইউরিয়া সারের কাঁচামাল -
ক অপরিশোধিত তেল
খ ক্রিংকার
গ অ্যামোনিয়া
ঘ মিথেন গ্যাস
সঠিক উত্তর: ঘ (মিথেন গ্যাস)
13
কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ?
ক টিএসপি
খ মিউরেট অব পটাশ
গ ইউরিয়া
ঘ জিপসাম
সঠিক উত্তর: গ (ইউরিয়া)
14
মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধানগাছ কেমন দেখায় ?
ক পাতা গাঢ় সবুজ
খ পাতা সাদা
গ পাতা হলুদ
ঘ পাতা লাল
সঠিক উত্তর: গ (পাতা হলুদ)
15
কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে ?
ক N2
খ NO3
গ NH3
ঘ NO2
সঠিক উত্তর: খ (NO3)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)