গতি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - গতি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-
ক ৯.৮ নিউটন
খ ৯৮ নিউটন
গ ১০ নিউটন
ঘ ১০০ নিউটন
সঠিক উত্তর: খ (৯৮ নিউটন)
2
যখন কোন বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন--
ক কমে
খ বাড়ে
গ অর্ধেক হয়
ঘ একই থাকে
সঠিক উত্তর: খ (বাড়ে)
ব্যাখ্যা:
অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
3
কোন বস্তু যে পরিমান বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলে বস্তুটির--
ক ভর
খ শক্তি
গ মধ্যাকর্ষন বল
ঘ ওজন
সঠিক উত্তর: ঘ (ওজন)
4
কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক খনির ভেতর
খ পাহাড়ের উপর
গ মেরু অঞ্চলে
ঘ বিষুব অঞ্চলে
সঠিক উত্তর: গ (মেরু অঞ্চলে)
ব্যাখ্যা:
∎মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি।
5
পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত ?
ক ৫ কিলোগ্রাম
খ ৮ কিলোগ্রাম
গ ৪৯ কিলোগ্রাম
ঘ কোন ভর থাকবে না
সঠিক উত্তর: গ (৪৯ কিলোগ্রাম)
6
মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন ?
ক ঐ দূরত্বে পৃথিবীর কোন মহাকর্ষীয় বল নেই
খ মহাশূন্যচারী g এর মানের সমান মানে ত্বরিত হয়
গ মহাশূন্যযান মহাশুন্যচারীর চেয়ে চেয়ে ধীর গতিতে চলে
ঘ মহাশূন্যযানের বেগ অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: খ (মহাশূন্যচারী g এর মানের সমান মানে ত্বরিত হয়)
7
লিফট নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন-
ক কমে যায়
খ বেড়ে যায়
গ স্বাভাবিক থাকে
ঘ শুন্য হয়ে যায়
সঠিক উত্তর: ক (কমে যায়)
8
লিফটের কোন অবস্থার জন্য কোন ব্যাক্তি ওজনহীনতা অনুভব করেন ?
ক লিফটটি যখন সমবেগে উপরের দিকে উঠে
খ লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
গ লিফটটি যখন g ত্বরনে উপরে উ
ঘ লিফটটি যখন g ত্বরনে নিচে নামে
সঠিক উত্তর: ঘ (লিফটটি যখন g ত্বরনে নিচে নামে)
9
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বস্তুর ওজন কি হয় ?
ক বাড়ে
খ কমে
গ একই থাকে
ঘ শুন্য হয়ে যায়
সঠিক উত্তর: খ (কমে)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)