চিকিৎসা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - চিকিৎসা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 20 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
পোলিও টিকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-
ক La Martini
খ La Zola
গ San Antonio
ঘ San Hose
সঠিক উত্তর: খ (La Zola)
2
বাংলাদোশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয়-
ক ৫ মে ১৯৯৪
খ ৬ এপ্রিল ১৯৯৪
গ ৫ মে ১৯৯৫
ঘ ৭ মে ১৯৯৭
সঠিক উত্তর: গ (৫ মে ১৯৯৫)
3
কোনটি এ্যান্টিবায়োটিক-
ক ইনসুলিন
খ পেপসিন
গ পেনিসিলিন
ঘ ইথিলিন
সঠিক উত্তর: গ (পেনিসিলিন)
ব্যাখ্যা:
∎পেনিসিলিন: পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। এটি পেনিসিলিয়াম (Penicillium) নামক ছত্রাক তৈরি করা হয়। ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে। পেনিসিলিন এন্টিবায়োটিক ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। কারণ তারা ছিল প্রথম ওষুধ, যা অনেক গুরুতর যেমন সিফিলিস হিসাবে রোগ, বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ছিল। পেনিসিলিন এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে; যদিও ব্যাকটেরিয়া এখন অনেক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে এর বিরুদ্ধে। সব পেনিসিলিন বিটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া বিরুদ্ধে ব্যবহার করা হয়, সাধারণত গ্রাম-ব্যাকটেরিয়ার সৃষ্ট ইনফেকশনের চিকিত্সায় এর কার্যকারিতা ভালো।
4
জন্ডিসে আক্রান্ত হয় -
ক যকৃত
খ কিডনি
গ পাকস্থলী
ঘ হৃৎপিণ্ড
সঠিক উত্তর: ক (যকৃত)
ব্যাখ্যা:
জন্ডিসে শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃত বা লিভার আক্রান্ত হয় ।কোন ব্যক্তি ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হলে সাধারণত জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দিলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায় । দেহত্বক ,মুখ ,চোখ এবং থুথু হলুদ হয়ে যায় ।
5
এন্টিবায়োটিকের কাজ -
ক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
খ জীবাণু ধ্বংস করা
গ ভাইরাস ধ্বংস করা
ঘ দ্রুত রোগ নিরাময় করা
সঠিক উত্তর: খ (জীবাণু ধ্বংস করা)
ব্যাখ্যা:
এন্টিবায়োটিকের কাজ--জীবাণু ধ্বংস করা.
6
যকৃতের রোগ কোনটি?
ক জন্ডিস
খ টাইফয়েড
গ হাম
ঘ কলেরা
সঠিক উত্তর: ক (জন্ডিস)
ব্যাখ্যা:
∎জন্ডিস: জন্ডিস (Jaundice) যা ইক্টেরাস (ictetus) নামেও পরিচিত, আসলে কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক,স্ক্লের বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL এর নিচে থাকে (25 µmol/L এর নিচে)। 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস হয়। jaundice শব্দটি ফরাসি শব্দ jaunisse, থেকে এসেছে যার অর্থ হলুদাভ।
7
এনজিওপ্লাস্ট হচ্ছে-
ক হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
সঠিক উত্তর: ক (হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো)
8
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক কিউলেক্স
খ এডিস
গ সেভিং সোপ
ঘ সব ধরনের মশা
সঠিক উত্তর: খ (এডিস)
ব্যাখ্যা:
∎ডেঙ্গু জ্বর: ডেঙ্গু জ্বর যা ব্রেকবোন ফিভার নামেও পরিচিত, একটি সংক্রামক ট্রপিক্যাল ডিজিজ যা ডেঙ্গু ভাইরাস-এর কারণে হয়। যে উপসর্গগুলি দেখা যায় তার মধ্যে আছে জ্বর, মাথাব্যথা,পেশি এবং গাঁটে ব্যথা, এবং একটি বৈশিষ্ট্য ত্বকে র‍্যাশ যা হামজ্বরের সমতুল্য। স্বল্প ক্ষেত্রে অসুখটি প্রাণঘাতী ডেঙ্গু হেমোর‍্যাজিক ফিভার-এ পর্যবসিত হয় ,যার ফলে রক্তপাত, রক্ত অনুচক্রিকার কম মাত্রা এবং রক্ত প্লাজমার নিঃসরণ অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম-এ পর্যবসিত হয়, যেখানেরক্তচাপ বিপজ্জনকভাবে কম থাকে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
9
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
ক ফুসফুস
খ যকৃত
গ কিডনি
ঘ প্লীহা
সঠিক উত্তর: ক (ফুসফুস)
ব্যাখ্যা:
∎নিউমোনিয়া: নিউমোনিয়া (Pneumonia) ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম। ইহা হল ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবন হানিকরও হতে পারে। নিউমোনিয়া থেকে ফ্লু হবারও সম্ভাবনা থাকে। নিউমোনিয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা কম তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে।
10
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
ক কার্বন ডাই-অক্সাইড
খ কার্বন মনোক্সাইড
গ নাইট্রিক অক্সাইড
ঘ সালফার ডাই-অক্সাইড
সঠিক উত্তর: খ (কার্বন মনোক্সাইড)
11
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
ক এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
খ চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
গ এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ঘ ইনসুলিনের অভাবে এ রোগ হয়
সঠিক উত্তর: খ (চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়)
12
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক দুটি
খ চারটি
গ ছয়টি
ঘ আটটি
সঠিক উত্তর: খ (চারটি)
ব্যাখ্যা:
মানুষের হৃৎপিন্ডে চারটি প্রকোষ্ঠ থাকে।
13
বিলিরুবিন তৈরি হয়-
ক পিওথলিতে
খ কিডনীতে
গ প্লীহায়
ঘ যকৃতে
সঠিক উত্তর: ঘ (যকৃতে)
ব্যাখ্যা:
রক্তের নমুনায় বিলিরুবিনের মাত্রা পরিমাপ করা হয় বিলিরুবিন টেস্ট দিয়ে। বিলিরুবিন থাকে পিত্তরসে। এর রং বাদামি হলুদ। রক্তের লোহিত কণিকাকে লিভার(যকৃত)ভাঙ্গলে বিলিরুবিন তৈরি হয়। প্রাপ্ত বয়স্ক মানুষের বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.৩ থেকে ১ মি.গ্রা./ডেসিলিটার।
14
মানুষের গায়ের রং কোন উপাদানের উপাদানের উপর নির্ভর করে?
ক মেলানিন
খ থায়ামিন
গ লোরিন
ঘ হিমোগ্লোবিন
সঠিক উত্তর: ক (মেলানিন)
ব্যাখ্যা:
মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের ‍উপস্থিতির উপর। চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে। চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়
15
নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
ক ইউরাসিল
খ গোয়ানিন
গ পিরিডক্সিন
ঘ এ্যাসপারাজিন
সঠিক উত্তর: খ (গোয়ানিন)
ব্যাখ্যা:
∎ গোয়ানিন DNA এর নাইট্রোজেন বেস।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)