জীব বিজ্ঞান

জীব বিজ্ঞান MCQ বিসিএস ও সরকারি পরীক্ষার জন্য। কোষ, উদ্ভিদ, প্রাণী ও মানবদেহের বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্নোত্তর।

মোট 254 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 17
1
নিচের কোনটিকে রাক্ষুসে মাছ বলা হয়?
ক হাঙ্গর
খ টুনামাছ
গ পিরানহা
ঘ ক্যাটল ফিস
সঠিক উত্তর: গ (পিরানহা)
ব্যাখ্যা:
-সবচেয়ে দ্রুতগামী মাছ টুনামাছ। -হাঙ্গর কনড্রিকথিস শ্রেণিভুক্ত তরুনাস্থি বিশিষ্ট এক ধরনের শিকারী সামুদ্রিক মাছ। -তেলাপিয়া মাছ মুখে ডিম রেখে বাচ্ছা ফুটায়। -ক্যাটল ফিসের তিনটি হ্নদপিন্ড থাকে। -পিরানহা রাক্ষুসে মাছ।লাংফিস অস্ট্রেলিয়া,দক্ষিন আমেরিকা ও আফ্রিকায় পাওয়া যায়।
2
আমাদের দেহে ১ গ্রাম চর্বি হতে কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক ৪
খ ৫
গ ৯
ঘ ৩
সঠিক উত্তর: গ (৯)
ব্যাখ্যা:
- আমাদের দেহে ১ গ্রাম শর্করা হতে ৪ কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয়। -১ গ্রাম আমিষ হতে ৪ কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয় -১ গ্রাম চর্বি থেকে ৯ কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয়।
3
রাইবোজোমের কাজ কি?
ক লিপিড সংশ্লেষণ করে
খ শর্করা সংশ্লেষণ করে
গ চর্বি সংশ্লেষণ করে
ঘ প্রোটিন সংশ্লেষণ করে
সঠিক উত্তর: ঘ (প্রোটিন সংশ্লেষণ করে)
ব্যাখ্যা:
ঝিল্লিবিহীন ও দানাদার যে অঙ্গানু সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অবস্থান করে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থান করে প্রোটিন সংশ্লেষন ঘটায় তাকে রাইবোসোম বলে। এটি অত্যন্ত ক্ষুদ্র ও গোলাকার। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মতো অবস্থান করেলে তাকে পলিরাইবোসোম বা পলিসোম বলে। প্যালাডে ১৯৫৫ খ্রিস্টাব্দে রাইবোসোম আবিষ্কার করেন। রাইবোসোম এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন। এটি আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এবং এ সকল কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে।
4
কোষ মতবাদের প্রবক্তা কে ?
ক গ্রেগর জোহান মেন্ডেল
খ সোয়ান
গ লুই পাস্তর
ঘ ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: খ (সোয়ান)
ব্যাখ্যা:
‘কোষ মতবাদ বা কোষতত্ত্ব’ এর প্রবক্তা - স্নেইডেন ও সোয়ান “গাছের প্রাণ আছে” – এ মতবাদের প্রবক্তা- স্যার জগদীশ চন্দ্র বসু ‘জিন মতবাদ’ এর প্রবক্তা- থমাস হান্ট মর্গান ‘মিউটেশন মতবাদ’ এর প্রবক্তা - হুগো দ্য ভ্রিম “ডিম্বানু থেকেই সকল জীবের সূত্রপাত হয়” এ মতবাদের প্রবক্তা -উইলিয়াম হার্ভে “জীব থেকে জীবের উৎপত্তি হয়” এ মতবাদের প্রবক্তা - লুই পাস্তুর
5
আদিকোষ কি?
ক ভাইরাস
খ ব্যাকটেরিয়া
গ অ্যামিবা
ঘ ভাইরাস ও অ্যামিবা
সঠিক উত্তর: খ (ব্যাকটেরিয়া)
ব্যাখ্যা:
যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ। যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায় এ ধরনের সেল পাওয়া যায়।
6
"জীব থেকে জীবের উৎপত্তি হয়" এ সম্পর্কে আলোকপাত করে -
ক লুই পাস্তুর
খ রবার্ট ব্রাউন
গ অ্যারিস্টটল
ঘ কানটানা
সঠিক উত্তর: গ (অ্যারিস্টটল)
ব্যাখ্যা:
এরিস্টটল বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। এছাড়া প্লেটোর সাথে যৌথভাবে তাঁকে "পশ্চিমা দর্শনের জনক" বলে অভিহিত করা হয়। তিনি দ্বিগ্বীজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট এর শিক্ষক ছিলেন, আবার বিখ্যাত দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন।
7
ক্রোমোসোমে থাকে -
ক RNA
খ DNA
গ RNA ও DNA
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: গ (RNA ও DNA)
ব্যাখ্যা:
কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরন ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে ক্রোমোসোম বলে। ১৮৭৫ সালে স্ট্রেসবার্জার ক্রোমোসোম আবিষ্কার করেন এ ওয়েলডেয়ার ১৮৮৮ সালে ক্রোমোসোম নামকরন করেন। এটি RNA ও DNA উভয় নিয়ে গঠিত।
8
কত সালে ডি এন এ আবিষ্কার হয়?
ক ১৮৫০
খ ১৮৬০
গ ১৮৬৮
ঘ ১৮৬৯
সঠিক উত্তর: গ (১৮৬৮)
ব্যাখ্যা:
জীনের রাসায়নিক গঠন উপাদান DNA । ১৮৬৮ সালে Miescher প্রথম DNA আবিষ্কার করেন।
9
পাইরিমিডিন বেস নয় কোনটি ?
ক গুয়ালিন
খ সাইটোসিন
গ থাইমিন
ঘ ইউরাসিল
সঠিক উত্তর: ক (গুয়ালিন)
ব্যাখ্যা:
পাইরিমিডিন বেস-সাইটোসিন,থাইমিন,ইউরাসিন পিউরিন বেস-অ্যাডিনিন,গুয়ানিন।
10
আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন-
ক চিকিৎসক
খ অনুজীব বিজ্ঞানী
গ শরীরবিদ্যার জনক
ঘ অনুজীব বিজ্ঞানের জনক
সঠিক উত্তর: খ (অনুজীব বিজ্ঞানী)
11
কত সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার সর্বপ্রথম ক্রোমোজম নামটি ব্যবহার করেন?
ক ১৮৮৮
খ ১৮৭৬
গ ১৮৮১
ঘ ১৮৮৭
সঠিক উত্তর: ক (১৮৮৮)
12
ফিনোটাইপ জীবের কি প্রকাশ করে?
ক আকার
খ আকৃতি
গ বর্ন
ঘ সবগুলো
সঠিক উত্তর: ঘ (সবগুলো)
ব্যাখ্যা:
জীবের বাহ্যিক লক্ষনকে ফিনোটাইপ বলে।এটি জীবের আকার,আকৃতি,বর্ন প্রভৃতি করে।সরাসরি দেখেই কোনো জীবের ফিনোটাইপ জানা যায়।
13
মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ ?
ক ৩০-৪০%
খ ৪০-৫০%
গ ৫০-৬০%
ঘ ৬০-৭০%
সঠিক উত্তর: ঘ (৬০-৭০%)
ব্যাখ্যা:
একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ৬০% পানি থাকে, যা ওজন ও আয়তন উভয় দিক থেকেই শরীরের মোট উপাদানের অনেক বড় একটি অংশ। পানির পরিমাণ বয়সভেদে বিভিন্ন হয়, যা নবজাতকের ক্ষেত্রে ৭৫% এবং স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে ৪৫% (এই সংখ্যাগুলো প্রয়োজন অনুসারে পরিসংখ্যানিক গড় হিসাব)।
14
অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন ?
ক আলেকজান্ডার ফ্লেমিং
খ ভ্যান লিউয়েন হুক
গ এডওয়ার্ড জেনার
ঘ উপরের কেউ নয়
সঠিক উত্তর: খ (ভ্যান লিউয়েন হুক)
ব্যাখ্যা:
যৌগিক অনুবিক্ষণ আবিষ্কার করেন নেদারল্যান্ডের বিজ্ঞানী-করনেলস ড্রাবল(Cornelis Drebbels) ১৬২০ এর দশকে। হল্যান্ডের বিজ্ঞানী লিউয়েন হোয়েক। ১৪৪৩সালে এইটি সর্বপ্রথম আবিষ্কার করেন।
15
'Fabric of human body' গ্রন্থের লেখক কে ?
ক William harvey
খ Andreas Vesalium
গ Rene des Cartes
ঘ Marcello Malpighi
সঠিক উত্তর: খ (Andreas Vesalium)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)