তাপ ও তাপ গতিবিদ্যা
তাপ ও তাপগতিবিদ্যা MCQ বিসিএস পরীক্ষার জন্য। তাপমাত্রা, তাপ পরিবহন ও থার্মোডাইনামিক্স নিয়ে প্রশ্নোত্তর।
মোট 197 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 14অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা -
ক
২৫০০º-৩০০০º সে
খ
৩০০০º-৩৫০০º সে
গ
২০০০º-২৫০০º সে
ঘ
১০০০º-১৫০০º সে
সঠিক উত্তর:
খ (৩০০০º-৩৫০০º সে)
ব্যাখ্যা:
অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন । এর একটি অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পর ত্রিবন্ধন দ্বারা যুক্ত । এটি বর্ণহীন, মিষ্টি গন্ধযুক্ত দাহ্য গ্যাস । - এটি কোল গ্যাসের মধ্যে পাওয়া যায় । ক্যালসিয়াম কার্বাইদের সাথে জল মেশালে অ্যাসিটিলিন উৎপন্ন হয় । এছাড়া অ্যালকোহল এবং হাইড্রোকার্বনের দহনের ফলে এই গ্যাস উৎপন্ন হয় । - এর ব্যাবহারঃ ১) কৃত্রিম রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে । ২) আলোক উৎপন্ন করতে । ৩) অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করে ঝালাইয়ের কাজে ।
তড়িৎ কোষ কত প্রকার?
ক
১
খ
২
গ
৩
ঘ
৪
সঠিক উত্তর:
খ (২)
ব্যাখ্যা:
তড়িৎ কোষ ২ প্রকার। যথাঃ তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আবার ২ প্রকার। যথাঃ এক প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা শুষ্ক কোষ বা ড্রাইসেল এবং দুই প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ।
তাপমাত্রার কোন ক্ষেত্রে 'শূন্য' ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা?
ক
ফারেনহাইট
খ
কেল্ভিন
গ
সেন্টিগ্রেট
ঘ
সেলসিয়াস
সঠিক উত্তর:
খ (কেল্ভিন)
ব্যাখ্যা:
সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক ০ ডিগ্রি ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক ৩২ ডিগ্রি কেল্ভিন স্কেলে বরফের গলনাঙ্ক ২৭৩ ডিগ্রি
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি?
ক
সেন্ট্রিগ্রেট
খ
কেল্ভিন
গ
সেলসিয়াস
ঘ
ফারেনহাইট
সঠিক উত্তর:
খ (কেল্ভিন)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেল্ভিন।সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক সেলসিয়াস।
১০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেট তাপমাত্রাকে ফারেনহাইটে রুপান্তর করলে কত হবে?
ক
১৪৮
খ
২১২
গ
২৭৬
ঘ
-২৭৬
সঠিক উত্তর:
খ (২১২)
ব্যাখ্যা:
ধরি,নির্নেয় তাপমাত্রা xº ফারেনহাইট 100/5=(x-32)/9 or,20=(x-32)9 or,x-32=180 x=212
১ ক্যালরি=?
ক
৪ জুল
খ
৪.২ জুল
গ
৪.৪ জুল
ঘ
৪.৫ জুল
সঠিক উত্তর:
খ (৪.২ জুল)
এনট্রপি হলাে-
ক
শৃঙ্খলার পরিমাপ
খ
শক্তির রূপান্তর ক্ষমতার পরিমাপ
গ
রূপান্তরের জন্য শক্তি পাওয়ার পরিমাপ
ঘ
তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ
সঠিক উত্তর:
ঘ (তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ)
ব্যাখ্যা:
❄ এনট্রপির তাৎপর্য তাপগতিবিদ্যায় এনট্রপির গুরুত্ব অপরিসীম। এর নিম্নলিখিত তাৎপর্য রয়েছে : ১) এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। ২) এটি বস্তুর একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। ৩) এটি বস্তুর তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। ৪) এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থার ন্যায় কোনাে বস্তুর অবস্থা প্রকাশ করে। ৫) এনট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা (ordered state) হতে বিশৃঙ্খল অবস্থায় (disordered state) পরিণত হয়। ৬) তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। (উৎসঃ ১১-১২শ শ্রেণির পদার্থ বিজ্ঞান)
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক
৯৭.২° ফা.
খ
৯৪.৮° ফা.
গ
৯৬.৪° ফা.
ঘ
৯৮.৪° ফা.
সঠিক উত্তর:
ঘ (৯৮.৪° ফা.)
ব্যাখ্যা:
✔মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। ✔শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি এবং তখন জ্বর হয়েছে বলে ধরা হয়।
রেফ্রিজারেটরে কমপ্রেসারের কাজ কি?
ক
ফ্রেয়নকে ঘনীভূত করা
খ
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
গ
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ঘ
ফ্রেয়নকে ঠান্ডা করা
সঠিক উত্তর:
খ (ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা)
ব্যাখ্যা:
রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে।
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
ক
টাইক্লোরো ট্রাইফ্লোরো ইথেন
খ
টেট্রাফ্লুরো ইথেন
গ
ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
ঘ
আর্গন
সঠিক উত্তর:
খ (টেট্রাফ্লুরো ইথেন)
পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?
ক
জেমস ওয়াট
খ
ড. অটো
গ
কোনভিন
ঘ
কার্নো
সঠিক উত্তর:
খ (ড. অটো)
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক
পেট্রোল ইঞ্জিনে
খ
ডিজেল ইঞ্জিনে
গ
রকেট ইঞ্জিনে
ঘ
বিমান ইঞ্জিনে
সঠিক উত্তর:
ক (পেট্রোল ইঞ্জিনে)
ব্যাখ্যা:
মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় সেই অংশকে বলা হয় কার্বুরেটর।পেট্রোল ইঞ্জিনে ৩টি কার্বুরেটর থাকে
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
ক
সাদা
খ
কালো
গ
লাল
ঘ
ধূসর
সঠিক উত্তর:
খ (কালো)
ব্যাখ্যা:
কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমান তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে। সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক। কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।
আকাশ মেঘনা থাকলে গরম বেশি লাগে কেন?
ক
মেঘ উত্তম তাপ পরিবাহক
খ
সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপ উৎপন্ন হয়
গ
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
ঘ
বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
সঠিক উত্তর:
গ (মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে)
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে--
ক
পরিচালন পদ্ধতিতে
খ
বিকিরণ পদ্ধতিতে
গ
পরিবহন পদ্ধতিতে
ঘ
সব উপায়েই
সঠিক উত্তর:
খ (বিকিরণ পদ্ধতিতে)
ব্যাখ্যা:
আমরা জানি তিন উপায়ে তাপ সঞ্চালন ঘটে। আগুনের পাশে দাঁড়ালে আমরা উত্তাপ অনুভব করি। এ ক্ষেত্রে পরিচলন বা পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় না, কারণ এখানে কোনো কঠিন মাধ্যম নেই তাই পরিবহন হচ্ছে না, বায়ু মাধ্যমে তাপের পরিচলন হয়, কিন্তু এক্ষেত্রে উত্তপ্ত বায়ু হালকা হবে এবং উপরে উঠবে, নিচে নামবে না, অথচ নিচে আমরা গরম অনুভব করি। এভাবে তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)