পদার্থের জীববিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পদার্থের জীববিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 11 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
প্রকৃত কোষের উদাহরন কোনটি?
ক আমিব্যা
খ ব্যাকটেরিয়া
গ শুক্রাণু
ঘ ডিম্বাণু
সঠিক উত্তর: ক (আমিব্যা)
ব্যাখ্যা:
সুগঠিত নিউক্লিয়াস-বিশিষ্ট কোষই প্রকৃত কোষ। দুই স্তরবিশিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোমের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসই সুগঠিত নিউক্লিয়াস।
2
স্থায়ী কলার কাজ নয় কোনটি ?
ক বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রন করে
খ খাদ্য-পানি -খনিজ লবণ পরিবহন করে
গ খাদ্য উৎপাদন করে
ঘ বিভিন্ন অঙ্গের দৃঢতা প্রদান করে
সঠিক উত্তর: ক (বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রন করে)
3
ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত নয় কোনটি দ্বারা ?
ক প্রোটিন
খ লিপিড
গ পলিমার
ঘ পেন্টোজ
সঠিক উত্তর: ঘ (পেন্টোজ)
ব্যাখ্যা:
ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে।
4
কোনটি উদ্ভিদকোষে সাধারণত থাকে না ?
ক কোষ প্রাচীর
খ প্লাস্টিড
গ সেন্ট্রোসোম
ঘ সঞ্চিত খাদ্য
সঠিক উত্তর: গ (সেন্ট্রোসোম)
5
সর্বপ্রথম কত সালে কোষ আবিষ্কার ও নামকরণ হয় ?
ক ১৬৫০
খ ১৬৬৫
গ ১৬৬০
ঘ ১৬৬২
সঠিক উত্তর: খ (১৬৬৫)
ব্যাখ্যা:
১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) গভীরভাবে দেখতে পেলেন এক টুকরো কাঠকে। এর আগে কখনো তিনি এইভাবে দেখেননি। কাঠটি দেখতে খুব শক্ত বা নিরেট অথচ পানিতে ভাসে, এর কারন কি? তিনি কাঠটিকে একটি পাতলা সেকশন করে কাটলেন এবং তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি দেখতে পেলেন মৌমাছির চাকের ন্যায় অসংখ্যা ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। তাই তিনি এটিকে নাম দেন cell বা প্রকোষ্ঠ। ল্যাটিন cellula শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। তিনি তার পর্যবেক্ষন Micrographia গ্রন্থে প্রকাশ করেন। রবার্ট হুক মূলত একটি মৃত্যু কোষ দেখেছিলেন। পরবর্তীতে ১৬৭৮ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antony Van Leeunwenhoek) জীবিত কোষ পর্যবেক্ষন করেন। এখানে যেহেতু রবার্ট হুক সর্বপ্রথম কোষ পর্যবেক্ষন করেন তাই তাকে কোষ এর আবিষ্কারক বলা হয়।
6
উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
ক ডারউইন
খ জোহান মেন্ডেল
গ থিওফ্রাস্টাস
ঘ ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: গ (থিওফ্রাস্টাস)
7
বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন ?
ক ড. কুদরাত ই-খুদা
খ ড. কামাল উদ্দিন আহমেদ
গ ড. শামসুল হক
ঘ ড. আবদুল্লাহ আল মুতী
সঠিক উত্তর: ঘ (ড. আবদুল্লাহ আল মুতী)
8
হোমিওপ্যাথির আবিষ্কার-
ক হোমিওপ্যাথির আবিষ্কার-
খ সি এফ হ্যানিম্যান
গ চন্দ্রশেখর ভেক্টরমন
ঘ আব্দুস সালাম
সঠিক উত্তর: খ (সি এফ হ্যানিম্যান)
9
পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন ?
ক রবার্ট হুক
খ টমাস আলভা এডিসন
গ জেমস ওয়াট
ঘ আলেকজান্ডার ফ্লেমিং
সঠিক উত্তর: ঘ (আলেকজান্ডার ফ্লেমিং)
10
'অরিজিন অব স্পেসিস' গ্রন্থটির প্রণেতা কে?
ক জন ডাল্টন
খ হার্বাট স্পেনসার
গ চার্লস ডারউইন
ঘ বেনজামিন ফ্রাঙ্কলিন
সঠিক উত্তর: গ (চার্লস ডারউইন)
ব্যাখ্যা:
✔ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারনা দেন। ✔১৮৫৯ খ্রিস্টাব্দে তার আলোড়ন সৃষ্টিকারি গ্রন্থ " Origin of Species" এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
11
" জীব থেকেই জীবের উৎপত্তি হয় " - এ সম্পর্কে আলোকপাত করেন-
ক লুই পাস্তুর
খ রবার্ট ব্রাউন
গ এরিস্টল
ঘ ফনটানা
সঠিক উত্তর: গ (এরিস্টল)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)