পরমাণুর গঠন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পরমাণুর গঠন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1³⁵₁₇Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক
17
খ
18
গ
70
ঘ
35
সঠিক উত্তর:
খ (18)
ব্যাখ্যা:
কোন পরমাণুতে ভরসংখ্যা = প্রোটন+নিউট্রন সংখ্যা, যা A দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু, ভরসংখ্যা হলো, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভরসংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পরমাণুর নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। এখানে, Cl- এর ভরসংখ্যা 35 এবং প্রোটন সংখ্যা ১৭। সুতরাং, নিউট্রন সংখ্যা= ৩৫-১৭ = ১৮।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তা হল-
ক
পরমাণু
খ
অণু
গ
নিউক্লিয়াস
ঘ
ইলেকট্রন
সঠিক উত্তর:
ক (পরমাণু)
একটি পারমানবিক কণার-
ক
আয়তন নেই, ওজন আছে
খ
ওজন আছে, আয়তন আছে
গ
আয়তন আছে, ওজন নেই
ঘ
আয়তন নেই, ওজন নেই
সঠিক উত্তর:
খ (ওজন আছে, আয়তন আছে)
বস্তুর ধর্ম ধারন করে এমন ক্ষুদ্রতম কণিকার নাম-
ক
অণু
খ
পরমাণু
গ
কণা
ঘ
মৌল
সঠিক উত্তর:
ক (অণু)
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
ক
ইলেকট্রন ও প্রোটন
খ
নিউট্রন ও ইলেকট্রন
গ
প্রোটন ও নিউট্রন
ঘ
নিউট্রন ও পজিট্রন
সঠিক উত্তর:
গ (প্রোটন ও নিউট্রন)
ব্যাখ্যা:
∎প্রোটন: প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ∎নিউট্রন: ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন। আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান। একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
কোনটিতে ঋণাত্মক আধান থাকে ?
ক
ইলেকট্রন
খ
প্রোটন
গ
নিউট্রন
ঘ
নিউক্লিয়াস
সঠিক উত্তর:
ক (ইলেকট্রন)
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
ক
নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ঘ
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
সঠিক উত্তর:
ঘ (ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান)
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না ?
ক
meson
খ
neutron
গ
proton
ঘ
electron
সঠিক উত্তর:
ঘ (electron)
ব্যাখ্যা:
∎পরমাণুর নিউক্লিয়াসে থাকে না--electron
একটি এটমে কণিকার সংখ্যা কয়টি ?
ক
তিনটি
খ
চারটি
গ
পাঁচটি
ঘ
ছয়টি
সঠিক উত্তর:
ক (তিনটি)
হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই ?
ক
ইলেকট্রন
খ
প্রোটন
গ
নিউট্রন
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
গ (নিউট্রন)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)