পরিবেশ বিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
Isohyets is associated with-
ক Agriculture
খ Volcanoes
গ Floods
ঘ None of this
সঠিক উত্তর: ঘ (None of this)
ব্যাখ্যা:
a line is drawn on a map connecting points having equal rainfall at a certain time or for a stated period.
2
জলবায়ু পরিবর্তন পরিমাপের কত বছরের পরিবর্তনকে ধরা হয়?
ক ১০
খ ২০
গ ৩০
ঘ ৪০
সঠিক উত্তর: গ (৩০)
3
ম্যাগমা শীতল হয়ে কঠিনাকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়?
ক রুপান্তরিত
খ পাললিক
গ আগ্নেয়
ঘ স্তরিভুত
সঠিক উত্তর: গ (আগ্নেয়)
4
কোনটি পরিবেশের অংশ?
ক পানি
খ মাটি
গ বায়ু
ঘ সবকয়টি
সঠিক উত্তর: ঘ (সবকয়টি)
5
বাতাসে SPM বা ভাসমান বস্তুকণা -এর গ্রহনযোগ্য মাত্রা কত?
ক ১২০ মাইক্রোগ্রাম/ঘনমিটার
খ ১২৮ মাইক্রোগ্রাম/ঘনমিটার
গ ২০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার
ঘ ২২০মাইক্রোগ্রাম/ঘনমিটার
সঠিক উত্তর: গ (২০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার)
6
পলিথিন কেন ক্ষতিকর?
ক প্রোপিনের কারণে
খ ইথাইনের কারণে
গ ইথেনের কারণে
ঘ ইথিলিনের কারণে
সঠিক উত্তর: ঘ (ইথিলিনের কারণে)
ব্যাখ্যা:
ইথিলেনের একাধিক অনু রাসায়নিক প্রক্রিয়ার যুক্ত হয়ে যে বড় অনু গঠন করে তাই পলিথিন। এটি একটি জটিল যৌগ। এই জটিল যৌগ মাটি বা পানির সাথে বিক্রিয়া করে না।
7
পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মরে যায়?
ক হাইড্রোজেন
খ অক্সিজেন
গ নাইট্রোজেন
ঘ কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর: খ (অক্সিজেন)
ব্যাখ্যা:
।
8
নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?
ক কারখানার বর্জ্য
খ কীটনাশক ব্যবহার
গ ভূগর্ভস্থ আর্সেনিক
ঘ ময়লা ও আবর্জনা
সঠিক উত্তর: গ (ভূগর্ভস্থ আর্সেনিক)
9
'ই-৮' কী-
ক ৮ টি গরিব দেশ
খ ৮ টি ধনী দেশ
গ ৮টি পরিবেশ দুষণকারী দেশ
ঘ ৮ টি শিল্পোন্নত দেশ
সঠিক উত্তর: গ (৮টি পরিবেশ দুষণকারী দেশ)
ব্যাখ্যা:
The United States, European Union, China, Russia, Japan and India are the top six emitters of greenhouse gases, and South Africa and Brazil rank 12th and 13th, respectively. Together, these eight countries produce more than 70 percent of all greenhouse gases.
10
গ্রিন পিস এর সদর দপ্তর-
ক লন্ডন
খ প্যারিস
গ জেনেভা
ঘ আমস্টারডাম
সঠিক উত্তর: ঘ (আমস্টারডাম)
11
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ -----
ক ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
গ পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
ঘ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
সঠিক উত্তর: ঘ (সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়)
ব্যাখ্যা:
বল (ইংরেজি: Force ) হলো​ এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো​ বস্তুর গতির, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে সক্ষম। বল সম্পর্কে একটি সহজাত ধারণা হলো​— টানা বা ঠেলা, যা কোনো​ ভরযুক্ত বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। এর মাধ্যমে স্থির বস্তু গতি লাভ করতে পারে বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটতে পারে এমনকি স্থিতিশীলও হতে পারে। উদাহরণস্বরূপ​ বলা যায়, বড় বস্তুতে ত্বরণ সৃষ্টি করে বা নমনীয় বস্তুকে বিকৃত করতে পারে। বল প্রকাশ করতে এর মান ও দিক উভয়েরই প্রয়োজন , তাই এটি একটি ভেক্টর রাশি। পদার্থবিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে , {displaystyle F = ma} , অর্থাৎ কোনো​ বস্তুর ত্বরণের ওপর প্রযুক্ত নিট বল এর সমানুপাতিক এবং ভর এর ব্যস্তানুপাতিক। ধারণা করা হয় এই নীতি আলোর বেগ এর কাছাকাছি গেলে ভেস্তে যায়। নিউটনের আসল সূত্র অবশ্য সর্বদা সত্য। যা বলে,বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
12
কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি ?
ক মেঘের পানির কণা খুবই উত্তপ্ত হয়ে যায়
খ মেঘের পানির কণার সাথে বাতাসের ভাসমান রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে
গ মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়
ঘ মেঘে পানিকণারর চেয়ে ক্লোরিনের পরিমান বেশি হয়ে গেলে
সঠিক উত্তর: গ (মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়)
ব্যাখ্যা:
আবহাওয়া নিয়ন্ত্রণ (ইংরেজি Weather control) বলতে বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন সাধন করে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে আবহাওয়ার পরিবর্তন করাকে বোঝায়। প্রাচীনকাল থেকেই মানুষ আবহাওয়াকে বশে আনতে চেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মেঘ বপন (cloud seeding) প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। সাধারণত মেঘের মধ্যে কঠিন কার্বন ডাই অক্সাইড বা সিলভার আয়োডাইড ছড়িয়ে দিয়ে জমাটভবনের নিউক্লিয়াস তৈরির মাধ্যমে বৃষ্টিপাত শুরু করার চেষ্টা করা হয়। তবে এর ফলাফল তেমন আশাব্যঞ্জক হয়নি। তবে এই পরীক্ষায় প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে শিলাবৃষ্টি নিয়ন্ত্রণের প্রয়াস বেশ সফল হয়েছে। প্লেনের মাধ্যমে শিলাবৃষ্টি উৎপাদনী মেঘে সিলভার আয়োডাইড ছড়িয়ে দিলে বেশি বেশি পরিমাণ শিলাকণা উৎপাদিত হয়, ফলে গড়ে শিলার আকার অনেক হ্রাস পায় ও শিলাবৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি কম হয়। একই পদ্ধতি প্রয়োগ করে অনেক সময় বিমানবন্দরগুলোতে কুয়াশা দূর করা হয়।
13
পীট কয়লার বৈশিষ্ট্য হলো -----
ক মাটির অনেক গভীর থাকে
খ পাহাড়ি এলাকায় পাওয়া যায়
গ দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
ঘ ভিজা ও নরম
সঠিক উত্তর: ঘ (ভিজা ও নরম)
ব্যাখ্যা:
পিট কয়লার প্রাথমিক পর্যায় বা জাত । জলাভূমি ও আর্দ্র স্থানে বেড়ে ওঠা গাছপালা , গুল্মলতা , শ্যাওলা - শৈবালের আংশিক পচন ও বিসরণের প্রক্রিয়ায় উৎপন্ন একটি গাঢ় বাদামি বা কৃষ্ণকায় অবশেষ । সামান্য পরিমাণ অক্সিজেন বিশিষ্ট বদ্ধ পানিতে উদ্ভিদাদির পচনের ফলে এটি গঠিত হয় । পিটে আর্দ্রতামূলক উপাদান ৭৫ শতাংশের বেশি , কার্বন ৬০ % ও অক্সিজেন ৩০ % ( আদ্রতামুক্ত অবস্থায় ) । শুষ্ক অবস্থায় এটি অবাধে জ্বলে । এতে শনাক্তযোগ্য উদ্ভিজ্জ কণিকা বিদ্যমান থাকলেও মণিক নেই বললেই চলে । পিট বাদামি থেকে ঘন বাদামি রঙের এবং নরম । এটি সংকুচিত হয় এবং শুকালে দৃঢ় ও ভঙ্গুর হয় ।
14
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
খ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
গ মাটির পাত্র তাপ কুপরিবাহী
ঘ মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
সঠিক উত্তর: খ (মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে)
ব্যাখ্যা:
মাটির পাত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এসব ছিদ্র দিয়ে পানি কলসির উপরিতলে এসে পৌঁছে এবং বাষ্পীভূত হয়। বাষ্পায়নের সময়ে প্রয়োজনীয় সুপ্ততাপ। কলসির পানি থেকে গ্রহণ করে। ফলে পানি ঠাণ্ডা থাকে।
15
কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
ক বেলে
খ এঁটেল
গ কংকর
ঘ দোঁআশ
সঠিক উত্তর: ঘ (দোঁআশ)
ব্যাখ্যা:
দোআঁশ মাটিতে বালি , পলি ও কাদা সম পরিমানে থাকে । এ মাটির পানি ধারন ক্ষমতামাঝারী । চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত । এ মাটিতে ধান , পাট , গম , পিয়াজ , মরিচ , ভূট্টা , আলু , শাকসবজি ইত্যাদি ভাল জন্মে ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)