পর্যায় সারণি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পর্যায় সারণি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি--
ক ক্ষার
খ ক্ষারক
গ অম্ল
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: গ (অম্ল)
2
কোন গ্যাস এসিডধর্মী ?
ক কার্বন ডাই-অক্সাইড
খ কার্বন মনোক্সাইড
গ নাইট্রোজেন
ঘ হাইড্রোজেন
সঠিক উত্তর: ক (কার্বন ডাই-অক্সাইড)
3
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করতে হয় ?
ক সাইট্রিক এসিড
খ নাইট্রিক এসিড
গ হাইড্রোক্লোরিক এসিড
ঘ টারটারিক এসিড
সঠিক উত্তর: খ (নাইট্রিক এসিড)
4
ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ন-
ক বর্ণহীন
খ লাল
গ হলুদ
ঘ নীল
সঠিক উত্তর: গ (হলুদ)
5
তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন ?
ক মেন্ডেলিফ
খ নিউটন
গ অ্যাভোগাড্রো
ঘ ফ্যারাডে
সঠিক উত্তর: ঘ (ফ্যারাডে)
ব্যাখ্যা:
ফ্যারাডের প্রথম সূত্র মাইকেল ফ্যারাডে 1832 সালে তার পরীক্ষা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, তড়িৎ বিশ্লেষণের সময় যেকোন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণর অথবা কোন তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যদিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। ফ্যারাডের দ্বিতীয় সূত্র গলিত বা দ্রবীভূত বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে একই পরিমান তড়িৎ প্রবাহ বা একই পরিমান বিদ্যুৎ আধান সমান সময়ের জন্যে প্রবাহিত করলে তবে তড়িৎ দ্বারে জমাকৃত বা দ্রবীভূত পদার্থের ভর ওই পদার্থ সমূহের তড়িৎ রাসায়নিক তুল্যাংকের সমানুপাতিক হবে।
6
শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে ?
ক দস্তার খোল
খ কার্বন দন্ড
গ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
ঘ কয়লার গুড়া
সঠিক উত্তর: খ (কার্বন দন্ড)
7
ক্যাথোডকে কি বলা হয় ?
ক ধনাত্মক তড়িৎদ্বার
খ ঋণাত্মক তড়িৎদ্বার
গ অ্যামেটার
ঘ নিরপেক্ষ তড়িৎদ্বার
সঠিক উত্তর: খ (ঋণাত্মক তড়িৎদ্বার)
8
ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত ?
ক ১. ৫ ভোল্ট
খ ১ .১ ভোল্ট
গ ২ ভোল্ট
ঘ ৫ ভোল্ট
সঠিক উত্তর: ক (১. ৫ ভোল্ট)
ব্যাখ্যা:
তড়িৎ কোষ ২ প্রকার, যথাঃ তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আবার ২ প্রকার, যথাঃ এক প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা শুষ্ক কোষ বা ড্রাইসেল এবং দুই প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে কার্বন দন্ড ও দস্তার কৌটা থাকে। এর কিছু বৈশিষ্ট্য- এতে তরল ইলেকট্রোডের পরিবর্তে পেষ্ট ব্যবহার করা হয়, এর পাত্রটি একটি ইলেকট্রোড নেগেটিভ হিসাবে কাজ করে, প্রয়োজনে ইলেকট্রোড ও পানি যোগ করে ব্যবহার করা যায় না। ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল ১. ৫ ভোল্ট।
9
সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে
ক তামার দন্ড ও দস্তার দন্ড
খ তামার পাত ও দস্তার পাত
গ কার্বণ দন্ড ও দস্তার কৌটা
ঘ তামার দন্ড ও দস্তার কৌটা
সঠিক উত্তর: গ (কার্বণ দন্ড ও দস্তার কৌটা)
ব্যাখ্যা:
ড্রাইসেলের উপাদান হল অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট, কার্বন দন্ড, দস্তার তৈরি পাত্র , ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড , কয়লার গুড়া, পিতলের টুপি এবং শক্ত কাগজ। ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে রয়েছে কার্বন দন্ড ও দস্তার কৌটা।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)