প্রজননতন্ত্র

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - প্রজননতন্ত্র MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 199 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 14
16
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ----
ক আইসোটোন
খ আইসোবার
গ রাসায়নিক পদার্থ
ঘ আইসোটোপ
সঠিক উত্তর: ঘ (আইসোটোপ)
ব্যাখ্যা:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ (60C0) আইসোটোপ ব্যবহার করা যায়।
17
মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক লাইসোজাইম
খ সিলিয়া
গ লিস্ফোসাইট
ঘ গ্যাসট্রিক জুস
সঠিক উত্তর: গ (লিস্ফোসাইট)
ব্যাখ্যা:
মানবদেহে রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিক হলো ত্বক, অশ্রু, শ্লেষ্মা, মুখের লালা, চোখের (cilia), পাকস্থলি এসিড ইত্যাদি। অশ্রু, শ্লেষ্মা বিদ্যমান একপ্রকার এনজাইম হলো লাইসোজাইম । লিম্ফোসাইট হলো একপ্রকার শ্বেত রক্তকণিকা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত।
18
মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্ময়ে গঠিত?
ক ২৮টি
খ ৩৩টি
গ ৩৫টি
ঘ ৩০টি
সঠিক উত্তর: খ (৩৩টি)
ব্যাখ্যা:
মানুষের মেরুদন্ড ৩৩টি অস্থির সমন্ময়ে গঠিত। একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে ২৬ টি কশেরুকা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড ৩৩ টি কশেরুকা নিয়ে গঠিত৷ গ্রীবাদেশীয় কশেরুকা (সার্ভাইকাল ভার্টিব্রা) - ৭টি অস্থি বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক ভার্টিব্রা) - ১২টি অস্থি কটিদেশীয় কশেরুকা (লাম্বার ভার্টিব্রা) - ৫টি অস্থি ত্রিকাস্থি কশেরুকা (স্যাক্রাল ভার্টিব্রা) - জন্মের সময়ে সংখ্যায় ৫টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷ অনুত্রিকাস্থি কশেরুকা (কক্সিজিয়াল ভার্টিব্রা) - জন্মের সময়ে ৪টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
19
মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কি?
ক কার্পাল
খ টিবিয়া
গ ফিমার
ঘ আলনা
সঠিক উত্তর: গ (ফিমার)
ব্যাখ্যা:
মানবদেহের পা - এর অস্থিসমূহের মধ্যে ঊর্ধ্ব পা - এর অস্থি হচ্ছে ফিমার; যা মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি। ফিমারের দেহটি শক্ত ও নলাকার। ‘কার্পাল হচ্ছে হাতের কব্জির অস্থি। অন্যদিকে হাতের সম্মুখ বাহুর (অন্তর্ভাগের) অস্থি হচ্ছে ‘আলনা। এটি লম্বা, নলাকর ও ঘন। আর ‘টিবিয়া হচ্ছে নিম্ম পা - এর অস্থির মধ্যে একটি। টিবিয়ার দেহ ত্রিধারবিশিষ্ট ও বেশি মোটা।
20
ইনসুলিন হচ্ছে একটি
ক নিউক্লিক এসিড
খ অ্যামাইনোএসিড
গ গ্লূকোজ
ঘ প্রোটিন
সঠিক উত্তর: ঘ (প্রোটিন)
ব্যাখ্যা:
ইনসুলিন হচ্ছে একটি পলিপেপটাইড এবং এক ধরনের হরমোন যা অগ্ন্যাশয় থেকে নির্গত হয় এবং চিনির বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে । স্বাভাবিক জীবদেহের রক্তে চিনির মাত্রা ধ্রুবক থাকে । রক্তে চিনির পরিমাণ বাড়লে অগ্নাশয় ইনসুলিন নির্গমন বৃদ্ধি করে দেয়। ইনসুলিন অণুতে 48 টি অ্যামাইনো এসিড থাকে ।
21
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
ক ২১০ টি
খ ২০০ টি
গ ২০৬ টি
ঘ ২০৯ টি
সঠিক উত্তর: গ (২০৬ টি)
ব্যাখ্যা:
মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা ২০৬ টি। এটি দেহের কাঠামো গঠন করে ও চলাচলে সহায়তা করে। করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি, দেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
22
Seismograph কি?
ক পানির প্রবাহ মাপার যন্ত্র
খ ভূমিকম্প মাপার যন্ত্র
গ বৃষ্টিপাত মাপার যন্ত্র
ঘ বায়ু মাপার যন্ত্র
সঠিক উত্তর: খ (ভূমিকম্প মাপার যন্ত্র)
ব্যাখ্যা:
Seismograph বা সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। সিসমোমিটার ও সিসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
23
ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম-
ক এডিস
খ কিউলেক্স
গ ম্যানসোনাইড
ঘ এনোফিলিস
সঠিক উত্তর: ঘ (এনোফিলিস)
ব্যাখ্যা:
বাংলাদেশে Anopheles - এর চার প্রজাতি ম্যালেরিয়ার রোগজীবাণু বহন করে। প্রজাতিগুলি Anopheles dirus, An. philippinensis, An. minimus ও An. sundaicus। আরও যে চার প্রজাতির মশাকে ম্যালেরিয়া পরজীবীবাহক বলে মনে করা হয় সেগুলি Anopheles aconitus, An. vagus, An. annularis ও An. maculatus var willmorei। বাংলাদেশে সাধারণত বছরে দুবার ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে: একবার প্রাক - বর্ষায় (মে - জুন), পরের বার বর্ষা - পরবর্তী (অক্টোবর - নভেম্বর) সময়ে। ম্যালেরিয়া ছাড়া অন্য রোগের মধ্যে গোদ সংক্রমণ ঘটায় Culex quinquefasciatus (bancroftian type) ও Mansonia প্রজাতি (brugian type)। দীর্ঘকাল অবগুপ্ত ও সম্প্রতি শনাক্ত ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ঘটায় Aedes aegypti ও Ae. albopictus এবং আরও স্বল্পজ্ঞাত ভাইরাসজনিত জাপানী এনসেফালিটিস ছড়ায় Culex tritaeniorhynchus মশা। এনোফিলিস মশা ম্যালেরিয়াবাহী হিসেবে সুপরিচিত চারটি মশাই গ্রামাঞ্চলে ও শহরতলীতে বংশবৃদ্ধি করে। শহরাঞ্চলে ম্যালেরিয়া ছড়ায় গ্রামাঞ্চল থেকে শহরে আসা কিছু নবাগত সন্দেহজনক মশা, বিশেষত Anopheles vagus, যে সারা দেশে বংশবৃদ্ধি করে।
24
Common Bacterial Disease-
ক Dysentry
খ Dengue
গ Malaria
ঘ Influenza
সঠিক উত্তর: ক (Dysentry)
ব্যাখ্যা:
Most people who experience dysentery develop either bacterial dysentery or amebic dysentery. Bacterialdysentery is caused by infection with bacteria from Shigella, Campylobacter, Salmonella, or enterohemorrhagic E. coli. Diarrhea from Shigella is also known as shigellosis.
25
মানুষের দেহ হাড়ের সংখ্যা-
ক ১০৬
খ ৩০৬
গ ৪০৬
ঘ ২০৬
সঠিক উত্তর: ঘ (২০৬)
ব্যাখ্যা:
একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি। পূর্ণ বয়স্ক মানুষের অস্থি সংখ্যা ২০৬ টি।
26
গর্ভাবস্থার লক্ষণ-
ক Pelvic infection
খ ডিসমেনোরিয়া
গ যোনিপথে স্রাব
ঘ মাসিক বন্ধ থাকা
সঠিক উত্তর: ঘ (মাসিক বন্ধ থাকা)
ব্যাখ্যা:
গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে কোনো নারীর মধ্যে কিছু লক্ষণ দেখা দেয় , যা লক্ষ্য করলে ধারণা করা যায় সে গর্ভবতী । যেমন : - প্রিয় খাবারের স্বাদ বাজে লাগতে পারে - খাবার নয় এমন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা - বমিবমি ভাব - অত্যধিক ক্লান্তি - ঘনঘন মূত্রত্যাগ করা - পেটফাঁপা - স্তনে ফোলা - মেজাজ পরিবর্তন - ক্র্যাম্পিং
27
ম্যালেরিয়ার ঔষদ 'কুইনিন' কোন গাছ থেকে পাওয়া যায়?
ক নীম গাছ
খ সিনকোনা
গ আম গাছ
ঘ পাথর কুচি
সঠিক উত্তর: খ (সিনকোনা)
ব্যাখ্যা:
ঔষধি গুণে গুণান্বিত “সিনকোনা” গাছের বাকলে কুইনিন পাওয়া যায় যা থেকে ম্যালেরিয়া জীবাণুর প্রতিষেধক তৈরী করা হয়। ম্যালেরিয়া চিকিৎসার পাশাপাশি কুইনাইন বা কুইনিন (Quinine) ব্যবহার করা হয় বিভিন্ন স্বাদ বর্ধক হিসেবে, এটা যোগান দেয় তেতো স্বাদযুক্ত বলবর্ধক পানীয় ।
28
কোনটিতে Clotting disorder হবে না?
ক Vit deficiency'
খ Obstractive Jaundice
গ Haemophilla
ঘ Vit K deficiency
সঠিক উত্তর: ক (Vit deficiency')
ব্যাখ্যা:
Vitamin deficiency is the condition of a long - term lack of a vitamin . When caused by not enough vitamin intake it is classified as a primary deficiency, whereas when due to an underlying disorder such as malabsorption it is called a secondary deficiency. An underlying disorder may be metabolic – as in a genetic defect for converting tryptophan to niacin – or from lifestyle choices that increase vitamin needs, such as smoking or drinking alcohol . Governments guidelines on vitamin deficiencies advise certain intakes for healthy people, with specific values for women, men, babies, the elderly, and during pregnancy or breastfeeding . Many countries have mandated vitamin food fortification programs to prevent commonly occurring vitamin deficiencies
29
মানুষের শরীরে কত টুকরা হাড় থাকে?
ক ১০৬
খ ২০৬
গ ২৬০
ঘ ১৫৬
সঠিক উত্তর: খ (২০৬)
ব্যাখ্যা:
মানব দেহে হাড়ের সংখ্যা ২০৬টি। ক্রোমোজমের সংখ্যা ২৩টি এবং হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে।
30
মুক্তা হল ঝিনুকের--
ক খোলসের টুকরা
খ প্রদাহের ফল
গ জমাট হরমোন
ঘ চোখের মণি
সঠিক উত্তর: খ (প্রদাহের ফল)
ব্যাখ্যা:
মুক্তা হল ঝিনুকের - - প্রদাহের ফল। ঝিনুকের খোলস এর অভ্যন্তরে কোন শক্ত বস্তু প্রবেশ করলে ওই স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তু কে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়। যা মুক্তায় রূপ নেয়। তাই বলা হয় মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)