প্রাথমিক আলোচনা
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - প্রাথমিক আলোচনা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1নিচের কোনটি উর্ধ্বপাতিত হয় না ?
ক
বেনজয়িক এসিড
খ
নিশাদল
গ
বেনজিন
ঘ
আয়োডিন
সঠিক উত্তর:
গ (বেনজিন)
ব্যাখ্যা:
কোনো কোনো ক্ষেত্রে কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলা হয়। যেমন- কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজয়িক এসিড ইত্যাদি। কিন্তু বেনজিন উর্ধ্বপাতিত পদার্থ নয়।
নিচের কোনটি মৌলিক পদার্থ-
ক
শরবত
খ
বাতাস
গ
সাগরের পানি
ঘ
তামা
সঠিক উত্তর:
ঘ (তামা)
পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত ?
ক
২ : ১৬
খ
১ : ৩
গ
১ : ৫
ঘ
৮ : ১
সঠিক উত্তর:
ক (২ : ১৬)
ব্যাখ্যা:
পানির সংকেত H2O. পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমানু বিদ্যমান। পানির আনভিক ভর = (হাইড্রোজেনের পারমাণবিক ভর * ২) + (অক্সিজেনের পারমাণবিক ভর * ১) = (১ *২) + (১৬ * ১) = ২ + ১৬ =১৮ তাই, আমরা বলতে পারি, ২ঃ১৬ =১ঃ৮ গুরুত্তপুর্ন নোটঃ যদি প্রশ্নে বলে ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে উত্তর হবে- ২ঃ১ যদি প্রশ্নে বলে ' পানিতে অক্সিজেনের ও হাইড্রোজেন অনুপাত কত? তাহলে উত্তর হবে-১ঃ২ যদি প্রশ্নে বলে- ' পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত?' তাহলে উত্তর হবে-১ঃ৮
কোনটি মৌলিক পদার্থ নয় ?
ক
সোনা
খ
রুপা
গ
তামা
ঘ
ইস্পাত
সঠিক উত্তর:
ঘ (ইস্পাত)
ব্যাখ্যা:
ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু। ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়।
পানি এ দুটোর সংমিশ্রনে একটি কম্পাউন্ড -
ক
অক্সিজেন ও হাইড্রোজেন
খ
অক্সিজেন ও নাইট্রোজেন
গ
হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ
অক্সিজেন ও হিলিয়াম
সঠিক উত্তর:
ক (অক্সিজেন ও হাইড্রোজেন)
কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থার ঘনত্ব কম ?
ক
কার্বন ডাই অক্সাইড
খ
নাইট্রোজেন
গ
জল
ঘ
ক্লোরিন
সঠিক উত্তর:
গ (জল)
কোনটি মৌলিক পদার্থ নয়?
ক
ডায়মন্ড
খ
সাদা ফসফরাস
গ
রম্বিক সালফার
ঘ
ফসফিন
সঠিক উত্তর:
ঘ (ফসফিন)
নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয় ?
ক
বায়ু
খ
নিকেল
গ
শর্করা
ঘ
গোল্ড
সঠিক উত্তর:
ক (বায়ু)
কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায় ?
ক
লবণ
খ
পারদ
গ
পানি
ঘ
কর্পূর
সঠিক উত্তর:
গ (পানি)
মৌলিক পদার্থ কোনটি ?
ক
পিতল
খ
জল
গ
বাতাস
ঘ
লোহা
সঠিক উত্তর:
ঘ (লোহা)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)