বলবিদ্যা
বলবিদ্যা MCQ বিসিএস ও সরকারি পরীক্ষার জন্য। নিউটনের সূত্র, ঘর্ষণ, গতিবিদ্যা ও বলবিদ্যার মূল প্রশ্নোত্তর।
মোট 20 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2কম বল প্রয়োগে অধিক কাজ করা যায় কোনিটির মাধ্যমে?
ক
হাত পাখা
খ
মোটর সাইকেল
গ
জেনারেটর
ঘ
লিভার
সঠিক উত্তর:
ঘ (লিভার)
ব্যাখ্যা:
<p>লিভার হলো একটি সরল যন্ত্র যা একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে সহজেই ঘুরতে বা দুলতে পারে। ওই বিন্দুটিকে বলে ফালক্রাম। লিভারের সাহায্যে বড় বড় ভারী জিনিস বা বাধাকে অল্প বলপ্রয়োগে তোলা বা অতিক্রম করা যেতে পারে।</p>
যা কোনো স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তাকে কী বরে?
ক
শক্তি
খ
কাজ
গ
বল
ঘ
ক্ষমতা
সঠিক উত্তর:
গ (বল)
সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কী বলে?
ক
দ্রুতি
খ
বেগ
গ
দূরত্ব
ঘ
ত্বরণ
সঠিক উত্তর:
খ (বেগ)
ব্যাখ্যা:
নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রান্ত মোট দৈর্ঘ্য হলো- দূরত্ব। - গতিশীল বস্তুর এক সময়ে অতিক্রান ্ত দূরত্বকে বলা হয়- দ্রুতি। - সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয়- ত্বরণ।
সবচেয়ে ভারী ধাতু-
ক
লোহা
খ
পারদ
গ
প্লাটিনাম
ঘ
নিকেল
সঠিক উত্তর:
গ (প্লাটিনাম)
ব্যাখ্যা:
ভারী ধাতু সাধারণত সেই ধাতুসমুহ যাদের ঘনত্ব, পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি। যে মৌলের ঘনত্ব ৫ গ্রাম/সে.মি.৩ এর বেশি তারাই ভারী ধাতু। সবচেয়ে কাছের পরিচিত ভারী ধাতুগুলো লোহা, তামা ও টিন আর দামী ভারী ধাতুগুলো হল রুপা, সোনা ও প্লাটিনাম। ১৮০৯ সালের আগে থেকে হালকা ধাতু যেমন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম এবং পাশাপাশি ভারী ধাতু যেমন, গ্যালিয়াম, থ্যালিয়াম ও হ্যাফনিয়াম আবিষ্কৃত হয়েছিল। সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হীরক।
কোটের ওপর লাঠি দিয়ে আঘাত করলে ধূলিকণা পড়ে যায় কেন?
ক
বিপরীতগামী প্রতিক্রিয়ার জন্য
খ
গতিশীলতার জন্য
গ
স্থিতি জড়তার জন্য
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ (স্থিতি জড়তার জন্য)
নিউটনের গতির কোন সুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়-
ক
প্রথম
খ
দ্বিতীয়
গ
তৃতীয়
ঘ
চতুর্থ
সঠিক উত্তর:
ক (প্রথম)
ব্যাখ্যা:
নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটি বিষয় জানতে পারি (i) পদার্থের জড়তা বা জাড্য এবং (ii) বলের সংজ্ঞা। পদার্থের জড়তা বা জাড্য: প্রথম সূত্রের আলোচনা থেকে আমরা দেখতে পাই, স্থির বস্তুর স্বাভাবিক ধর্ম স্থির থাকা এবং সচল অর্থাৎ গতিশীল বস্তুর স্বাভাবিক ধর্ম তার গতি বজায় রাখা। স্থির বস্তু নিজে থেকে চলতে পারেনা এবং গতিশীল বস্তু নিজে থেকে থামতে পারেনা। উভয়ক্ষেত্রেই বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে অক্ষম। পদার্থের এই অক্ষমতাকে বলা হয় জড়তা বা জাড্য। এই কারণে নিউটনের প্রথম সূত্রকে জড়তা-এর সূত্র (Law of Inertia) বলা হয়। পদার্থের জড়তা ভরের সঙ্গে সম্পর্কযুক্ত – যে পদার্থের ভর যত বেশি, তার জড়তা তত বেশি। জড়তা বা জাড্য সংজ্ঞাস্বরূপ বলা হয় – পদার্থের যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সে সেই অবস্থায় বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা বলে। বল (Force) – নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায় স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা গতিশীল বস্তুর বেগ পরিবর্তন করতে বাইরে থেকে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয়। সুতরাং, প্রথম সূত্র বলের সংজ্ঞা নির্দেশ করে।
পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে-
ক
আয়তন
খ
ওজন
গ
ভর
ঘ
ঘনত্ব
সঠিক উত্তর:
গ (ভর)
এক নিউটন সমান -
ক
১০৩ ডাইন
খ
১০৪ ডাইন
গ
১০৫ ডাইন
ঘ
১০৬ ডাইন
সঠিক উত্তর:
গ (১০৫ ডাইন)
নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
ক
যথাযথভাবে হাল ঘুরিয়ে
খ
নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
গ
গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
ঘ
পাল ব্যবহার করে
সঠিক উত্তর:
ক (যথাযথভাবে হাল ঘুরিয়ে)
চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কী কারণে-
ক
ত্বরণ
খ
বেগ
গ
গতি
ঘ
জড়তা
সঠিক উত্তর:
ঘ (জড়তা)
সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে -
ক
ছেলেটির পিছনে
খ
ছেলেটির সামনে
গ
ছেলেটির হাতে
ঘ
রেলের ওপরে
সঠিক উত্তর:
গ (ছেলেটির হাতে)
ব্যাখ্যা:
সুষমবেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি ছেলেটির হাতে এসে পড়বে কারণ বলটি উপরের দিকে ছুঁড়ে দেয়ার সময় রেলগাড়ির সমান গতিবেগ প্রাপ্ত হয় ফলে গতি জড়তার কারণে বলটি পুনরায় হাতে এসে পড়বে ।
বিমান ও রকেট চলার মধ্যে মূল পার্থক্য কী ?
ক
বিমান ইঞ্জিন সাহায়্যে চলে
খ
রকেট প্রচন্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
গ
রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
ঘ
বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে
সঠিক উত্তর:
গ (রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর)
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান । এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে ?
ক
ভারীটির
খ
হালকাটির
গ
গতিবেগ সমান
ঘ
ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
সঠিক উত্তর:
খ (হালকাটির)
জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন ?
ক
টারবাইন
খ
রোটারি
গ
মোটর
ঘ
রি- অ্যাকশন
সঠিক উত্তর:
ঘ (রি- অ্যাকশন)
একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
ক
নিউটনের গতির প্রথম সূত্র
খ
নিউটনের গতির দ্বিতীয় সূত্র
গ
নিউটনের গতির তৃতীয় সূত্র
ঘ
নিউটনের মহাকর্ষীয় সূত্র
সঠিক উত্তর:
গ (নিউটনের গতির তৃতীয় সূত্র)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)