রাসায়নিক বিক্রিয়া
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কোন গ্যাস থেকে পঁচা ডিমের গন্ধ বের হয়-
ক
CO2
খ
CO
গ
H2S
ঘ
N2O
সঠিক উত্তর:
গ (H2S)
ব্যাখ্যা:
হাইড্রোজেন সালফাইড একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত H2S। এটি বর্ণহীন, পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিষ্ফোরক পদার্থ।আগ্নেয়গিরির গ্যাসে, প্রাকৃতিক গ্যাসে, কূপের পানিতে H2S এর উপস্থিতি লক্ষ্য করা যায়।
অ্যানােডে কোন্ বিক্রিয়া সম্পন্ন হয়?
ক
জারণ
খ
বিজারণ
গ
প্রশমন
ঘ
পানি যােজন
সঠিক উত্তর:
ক (জারণ)
ব্যাখ্যা:
অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়।
সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
ক
হিলিয়াম
খ
লিথিয়াম
গ
আর্গন
ঘ
রেডন
সঠিক উত্তর:
খ (লিথিয়াম)
ব্যাখ্যা:
লিথিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Li এবং পারমানবিক সংখ্যা ৩। লিথিয়াম সবচেয়ে হালকা কঠিন মৌল। - সবচেয়ে ভারী মূল্যবান ধাতু প্লাটিনাম।
যে সব নিউক্লিয়াস এর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়,তাদের বলা হয়--
ক
আইসোটোন
খ
আইসোমার
গ
আইসোটোপ
ঘ
আইসোবার
সঠিক উত্তর:
ক (আইসোটোন)
ব্যাখ্যা:
আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন, আইসোবারের ক্ষেত্রে ভরসংখ্যা সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংক্যা ও ভরসংখ্যা সমান , কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে --
ক
আইসোটোপ
খ
আইসোবার
গ
আইসোটোন
ঘ
আইসোমার
সঠিক উত্তর:
গ (আইসোটোন)
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক
ভরসংখ্যা সমান থাকে
খ
নিউট্রন সংখ্যা একই থাকে
গ
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ
প্রোটন সংখ্যা সমান থাকে
সঠিক উত্তর:
ঘ (প্রোটন সংখ্যা সমান থাকে)
ব্যাখ্যা:
আইসোটোপ এ প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসোটোপ এ প আছে। প তে প্রোটন-- প্রোটন সমান। আইসোটোন এ নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোটোন এ ন আছে। ন তে নিউট্রন--- নিউট্রন সমান। আইসোবার এ ভরসংখ্যা সমান। প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন।
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায়, তাদেরকে বলে-
ক
আইসোটোপ
খ
আইসোমার
গ
আইসোটন
ঘ
আইসোবার
সঠিক উত্তর:
ক (আইসোটোপ)
জারণ বিক্রিয়ায় কি ঘটে ?
ক
ইলেকট্রনের বর্জন হয়
খ
ইলেকট্রনের গ্রহণ হয়
গ
ইলেক্ট্রনের আদান-প্রদান হয়
ঘ
তড়িৎ ঋণাত্মক মৌলের বা মূলকের অপসারণ ঘটে
সঠিক উত্তর:
ক (ইলেকট্রনের বর্জন হয়)
ব্যাখ্যা:
জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন হয়। বিজারণে ইলেকট্রনের গ্রহণ হয়। একটি মনে রাখুন।
রান্না করার হাড়িপাতিল সাধারনত এলুমিনিয়ামের তৈরি হয় । এর প্রধান কারণ-
ক
এটি হাল্কা ও দামে সস্তা
খ
এটি সব দেশেই পাওয়া যায়
গ
এটি দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ
এটি দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
সঠিক উত্তর:
গ (এটি দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়)
ব্যাখ্যা:
এটি সহজেই ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
এয়ার কন্ডিশনিং কি?
ক
শীতলীকরণ
খ
উত্তপ্তকরণ
গ
আর্দ্রকরণ
ঘ
সব কটি
সঠিক উত্তর:
ঘ (সব কটি)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)