রোগের কারন ও প্রতিকার
সাধারণ বিজ্ঞান - রোগের কারন ও প্রতিকার বিষয়ের সহজ ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ MCQ ও বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান। বিসিএস ও যেকোনো চাকরির পরীক্ষায় বিজ্ঞানে ভালো মার্কস পাওয়ার গাইড। — পৃষ্ঠা 2
মোট 20 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী ?
ক
আইজ্যাক নিউটন
খ
এডিসন
গ
লুই পাস্তুর
ঘ
রোনালড রস
সঠিক উত্তর:
ঘ (রোনালড রস)
ব্যাখ্যা:
স্যার রোনাল্ড রস (১৩ই মে, ১৮৫৭ – ১৬ই সেপ্টেম্বর, ১৯৩২) একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন।১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে Anopheles (অ্যানোফিলিস) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়।
পেপটিক আলসার রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি?
ক
এন্ডোসকপি
খ
আলট্রাসনোগ্রাফি
গ
গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস
ঘ
বেরিয়াম মিল এক্সরে
সঠিক উত্তর:
ক (এন্ডোসকপি)
ব্যাখ্যা:
পেপটিক আলসার হল একটা ফোসকা বা ঘা যা পাকস্থলীর দেয়ালের ভিতরে বা ক্ষুদ্র অন্ত্রের প্রথম অংশে যাকে বলে ডিওডিনাম, প্রকাশ পায়। অধিকাংশ পেপ্টিক আলসার হেলিকোব্যাক্টার পাইলোরি নামক কুন্ডলী আকৃতির এক প্রকারের ব্যাকটেরিয়া এর কারণে শুরু হয়ে থাকে। এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়।
কোন রোগের ক্ষেত্রে প্রথম কোয়ারইন্টাইন প্রথা চালু হয় ?
ক
Plague
খ
Spanish Flue
গ
Small Pox
ঘ
Cholera
সঠিক উত্তর:
ক (Plague)
ব্যাখ্যা:
আধুনিক ইতিহাসে কোয়ারইন্টাইন এর প্রথা প্রথম চালু হয় ১৬৬৫ সালে ইংল্যান্ড প্লেগ এর মহামারীকালে ।
'করোনাভাইরাস' চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায় ?
ক
উহান
খ
উনবেন
গ
সাংহাই
ঘ
হুবেই
সঠিক উত্তর:
ঘ (হুবেই)
ব্যাখ্যা:
উহান বা উহুয়ান গণপ্রজাতন্ত্রী চীনের হুবেই প্রদেশের রাজধানী, এবং এটি মধ্য চীনের সবচেয়ে জনবহুল শহর। এটি হান নদী ও ইয়াংসিকিয়াং নদী প্রান্তের মধ্যবর্তী সীমান্তে পূর্ব জিয়ানগাঁ সমভূমিতে অবস্থিত।
কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় ?
ক
কলেরা
খ
বসন্ত
গ
হাম
ঘ
জন্ডিস
সঠিক উত্তর:
ক (কলেরা)
ব্যাখ্যা:
কলেরা একটি ব্যাক্টেরিয়াঘটিত রোগ ।
বাংলাদেশের প্রথম করোনা রোগী সনাক্ত হয় কোন তারিখে ?
ক
৭ মার্চ
খ
১১ মার্চ
গ
১০ মার্চ
ঘ
৮ মার্চ
সঠিক উত্তর:
ঘ (৮ মার্চ)
ব্যাকটেরিয়া বসবাস করে-
ক
স্থলে
খ
জলে
গ
বাতাসে
ঘ
সর্বত্র
সঠিক উত্তর:
ঘ (সর্বত্র)
নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া Clostridium কোন ধরনের জীব ?
ক
মিথোজীবী
খ
পরজীবী
গ
মুক্তজীবী
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
ক (মিথোজীবী)
ব্যাখ্যা:
যখন পুষ্টির জন্য, নিরাপত্তা, রোগ বা পরজীবির আক্রমন থেকে বাচার জন্য বা প্রজননেরন জন্য এক জীব অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে উভয়েই উপকৃত হয়, তাকে মিথোজীবী বা সিমবায়োটিক বলে
কোনটি কুষ্ঠরোগের লক্ষণ ?
ক
দুগন্ধযুক্ত ত্বকে ক্ষত
খ
ক্ষতে অতিরিক্ত চুলকানি
গ
ক্ষতস্থান লাল হয়ে যাওয়া
ঘ
ত্বকে বিশেষ ধরনের ক্ষতে ব্যথাহীনতা
সঠিক উত্তর:
ঘ (ত্বকে বিশেষ ধরনের ক্ষতে ব্যথাহীনতা)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)