শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 97 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
Polio রোগের Vaccine-
ক OPV
খ Rubella
গ Mumps
ঘ BCG
সঠিক উত্তর: ক (OPV)
ব্যাখ্যা:
ওরাল পোলিও ভ্যাক্সিন (OPV) একটি বিশেষ ধরনের টীকা । ভাইরাসকে পুরোপুরি না মেরে শুধু নিষ্ক্রিয় করে রাখা হয় বলে একে অ্যাটেনিউয়েটেড ভ্যাক্সিন বলা হয় ।
17
বিশ্বে ঘাতক রোগ কোনটি ?
ক ক্যান্সার
খ এইডস
গ ডায়াবেটিস
ঘ যক্ষা
সঠিক উত্তর: খ (এইডস)
ব্যাখ্যা:
এইডস (Acquired Immune Deficiency Syndrome/AIDS) এইচআইভি (Human Immuno - deficiency Virus/HIV) নামক ভাইরাস সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস , লোপ বা ধ্বংস অবস্থা । ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস - এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় । এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ্য করা যায় এবং মায়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে ।
18
কোয়াশিয়রকর রোগ কেন হয়?
ক শর্করার স্বল্পতার জন্য
খ আমিষের স্বল্পতার অভাবে
গ খনিজ পুষ্টির অভাবে
ঘ ভিটামিন ই এর অভাবে
সঠিক উত্তর: খ (আমিষের স্বল্পতার অভাবে)
ব্যাখ্যা:
কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ । সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে ।
19
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
ক ধান গাছে
খ বেগুন গাছে
গ পাট গাছে
ঘ তামাক গাছে
সঠিক উত্তর: ঘ (তামাক গাছে)
ব্যাখ্যা:
হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।
20
কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
ক পোলিও
খ জলাতঙ্ক
গ ডিপথেরিয়া
ঘ হাম
সঠিক উত্তর: গ (ডিপথেরিয়া)
ব্যাখ্যা:
ভাইরাসজনিত রোগ সমূহ: বসন্ত, প্লেগ, টাইফয়েড, পোলিও, জন্ডিস, জলাতঙ্ক ইত্যাদি। ব্যাকটেরিয়াজনিত রোগ সমূহ: ডিপথেরিয়া, নিউমোনিয়া, গনোরিয়া, কলেরা ইত্যাদি।
21
অ্যানিমিয়া রোগ হয় ---
ক লৌহের অভাবে
খ আয়োডিনের অভাবে
গ খাদ্য লবণের অভাবে
ঘ ক্যালসিয়ামের অভাবে
সঠিক উত্তর: ক (লৌহের অভাবে)
ব্যাখ্যা:
লৌহ রক্তের একটি প্রধান উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ৯ mg এবং স্ত্রীলোকের ২৮ mg লৌহের প্রয়োজন। লৌহের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া রোগটির অপর নাম রক্ত স্বল্পতা।
22
কোনটি চা -গাছে রোগ সৃষ্টি করে?
ক শৈবাল
খ ব্যাকটেরিয়া
গ ভাইরাস
ঘ ছত্রাক
সঠিক উত্তর: খ (ব্যাকটেরিয়া)
ব্যাখ্যা:
চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগ ঝুঁকি কমায় এবং রক্ত জমাট বাঁধাও দূর করে। ব্যাকটেরিয়া চা গাছে রোগ সৃষ্টি করে।
23
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে---
ক কার্ডিয়াক এ্যারেস্ট
খ হার্ট এ্যাটাক
গ স্ট্রোক
ঘ কার্ডিয়াক ফেইলিউর
সঠিক উত্তর: গ (স্ট্রোক)
ব্যাখ্যা:
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে স্ট্রোক। হৃদপেশীর সংকোচনে ব্যর্থতাজনিত কারণে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। হৃৎপিণ্ড যদি দেহের প্রয়োজনমত পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহে অক্ষম হয় তবে সাধারণভাবে কার্ডিয়াক ফেইলিউর বলা হয়। হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে সেই অংশের হৃদপেশী আংশিক বা সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্থ হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক।
24
কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
ক ভাইরাস
খ ছত্রাক
গ প্রোটোজোয়া
ঘ ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: ঘ (ব্যাকটেরিয়া)
ব্যাখ্যা:
যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো - মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস। এটি সাধারণত ফুসফুসে আক্রমণ করে, পরে সমগ্র শরীরে আক্রমণ ঘটাই। এটি একটি ছোয়াচে রোগ।
25
নিম্নের কোনটি ছোয়াচে রোগ নয়?
ক এইডস
খ বসন্ত
গ প্লেগ
ঘ যক্ষ্মা
সঠিক উত্তর: ক (এইডস)
ব্যাখ্যা:
রোগীর সংস্পর্শে এলে যেসব রোগ আক্রমণ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে। যেমন - যক্ষ্মা, বসন্ত, প্লেগ ইত্যাদি। এইডস ভাইরাসজনিত রোগ।
26
ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
ক চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
খ এ রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
গ ইনসুলিনের রক্ষন কম হলে এ রোগ হয়
ঘ এ রোগ হলে রক্তে গ্লুকোজ বাড়ে
সঠিক উত্তর: ক (চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি)
ব্যাখ্যা:
আমাদের অগ্ন্যাশয় বা পেনক্রিয়াস হতে ইনসুলিন নামক এক হরমোন নির্গত হয়। ইনসুলিনের কাজ হলো রক্তের সুগার বা চিনি কোষের ভিতর ঢুকানো,যেন আমাদের কোষে সুগার বা চিনির পরিমাণ ঠিক থাকে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন কম বা না বের হলেই রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা আমাদের ডায়াবেটিস রোগ নামে পরিচিত।
27
কোন ডালের সাথে ল‍্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে ?
ক মসুর
খ ছোলা
গ মুগ
ঘ খেসারী
সঠিক উত্তর: ঘ (খেসারী)
ব্যাখ্যা:
ল্যাথারিজম একটি পায়ের রােগ। এ রােগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রােগের জন্য দায়ী ।
28
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?
ক হিমোগ্লোবিন
খ ইনসুলিন
গ গ্লাইকোজন
ঘ বিলিরুবিন
সঠিক উত্তর: খ (ইনসুলিন)
ব্যাখ্যা:
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমােন যা রক্তে গুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনাে কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত যার ফলে ডায়াবেটিস রােগ হয়।
29
পোলিও রোগের টিকার নাম কি?
ক DPT
খ BCG
গ TT
ঘ OPV
সঠিক উত্তর: ঘ (OPV)
ব্যাখ্যা:
পোলিও রোগের টিকার নাম OPV । পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে দুই প্রকার পোলিও টিকা ব্যবহার করা হয়, যেগুলো মুলতঃ poliomyelitis (পোলিও) নামক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এই দুই প্রকার টিকার মধ্যে একটিতে অক্রিয় পোলিও ভাইরাস এবং অপরটিতে দুর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করা হয়। এই দুই প্রকার টিকা যথাক্রমে ১৯৫৫ এবং ১৯৬২ সাল থেকে পাওয়া যাচ্ছে। এ টিকা দেয়ার ফলে পোলিও ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে পারে না। ফলে পোলিও রোগ নির্মূলে সারা বিশ্বে এ টিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ একে তো পোলিও ভাইরাস রোগীদের মাঝে দীর্ঘদিন অবস্থান করতে পারে না, তথাপি প্রকৃতিতে স্তন্যপায়ীরা ছাড়া অন্য কোনো পোলিও বাহকও নেই, তাছাড়া এ ভাইরাসটি প্রকৃতিতে খুব লম্বা সময়ের জন্য বাঁচতেও পারে না। ফলে এই দুই প্রকার টিকা পৃথিবীর অধিকাংশ দেশ থেকে পোলিওকে বিলুপ্ত করেছে, এবং পৃথিবীতে পোলিও আক্রান্ত রোগীর সংখ্যা ৩, ৫০, ০০০ (১৯৮৮) থেকে মাত্র ২২ (২০১৭) - এ নিয়ে এসেছে। জোনাস এডওয়ার্ড সল্ক প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। ওই টিকাতে তিনি অক্রিয় পোলিও ভাইরাস ব্যবহার করেন। তিনি এই টিকায় বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত এক ধরনের বিশেষ কোষ (HeLa কোষ) ব্যবহার করেন, এবং ১৯৫২ সালে সর্বপ্রথম এর পরীক্ষা চালান। ডাঃ টমাস ফ্রান্সিস জুনিয়র ১৯৫৫ সালের ১২ এপ্রিল গোটা বিশ্বে এই টিকার কথা ঘোষণা করেন। আলবার্ট সাবিন দূর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করে দ্বিতীয় প্রকার টিকা উদ্ভাবন করেন, যা কিনা মুখ দিয়ে খাওয়া যায় (অর্থাৎ ওরাল)। ১৯৫৭ সাল থেকে সাবিনের এ টিকা দেয়া শুরু হয়, এবং ১৯৬২ সালে এর লাইসেন্স করা হয়।
30
পেন্টা Vaccine এ কয়টি রোগের টিকা থাকে---
ক ৩টি
খ ৫টি
গ ৬টি
ঘ ৪টি
সঠিক উত্তর: খ (৫টি)
ব্যাখ্যা:
পেন্টা Vaccine এ কয়টি রোগের টিকা থাকে - - - ৫টি । ৫টি রোগের টিকা হলো পেন্টা Vaccine । এ vaccine - এর মাধ্যমে রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব হয় ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)